নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরেফিন সৌরভ

আমি মুসলমান, আমি বিশ্বাসী, আমি প্রেমিক।

আরেফিন সৌরভ › বিস্তারিত পোস্টঃ

একটি ক্ষমার ফুল

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

একটি ক্ষমার ফুল হয়ে তুমি

সোনালী পথের দিশা দিলে

হৃদয় থেকে হৃদয় চুমি

সত্য প্রেমের নেশা দিলে!



মৃত্যু হয়েছে মৃত্যুর আগে

হৃদয় যে ছিল খালি

কালা, কানা হয়ে রাগ ও বিরাগে

নিজেকেই দিত গালি।



তারা দেখত না

তারা খুঁজত না

এই ভালবাসা

তারা বুঝত না

তারা বালি মাটি অগ্নিপূজারী

আঁধারে লুটায় রোজ

পায়নি যে তারা আলোক দিশারী

সে মহাজনের খোঁজ।



তারা নকলকে মনে করে খাঁটি

হাঁটত ভুলের মাটি চাটি চাটি

মনে অগোছালো, দেহে পরিপাটি

কুরবানি দিত হায়া,

কায়ার মায়ায় মায়ায় তাদের

মিলত না সুখ ছায়া।



অতঃপর তুমি এলে,

জায়নামাজের উদার জমিনে

সত্যকে দিলে মেলে!

তাদের ছিল কঠোর বুক

অশ্রুশূণ্য আঁখি

তুমি ঢেলে দিলে সাগরের সুখ

অশ্রু সুরমা মাখি।



কাঁটাপথ হলো ফুলের আঁচল

প্রলয় যে হলো দূর

লা শরীকের বাজল গজল

শাশ্বত সুমধুর....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.