| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়েলিটি শো নামটির সাথে আমরা সবাই কমবেশি পরিচিত। রিয়েলিটি শো বলতে আমরা কি বুঝি?? রিয়েলিটি শো হল সেইসব শো যেসব শো তে অনেক প্রতিযোগী থাকে, যাদের মধ্যে লড়াই হয়, কয়েকজন বিচারক থাকেন যারা এই লড়াইয়ের শেষ ফলাফল নির্ধারণ করেন।
বাংলাদেশেও অনেক রিয়েলিটি শো চালু আছে। পশ্চিমা দেশগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশের রিয়েলিটি শো গুলো বেশ নাম করছে। আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করছে। এমনি একটি নামকরা রিয়েলিটি শো হল ক্লোজ আপ ওয়ান। এটি একটি সঙ্গীত বিষয়ক রিয়েলিটি শো।
এখানেও অনেক প্রতিযোগী থাকে। ভাল গান গাওয়ার মাধ্যমে তাদেরকে লড়াই করতে হয়। যে যত বেশি ভাল গান গেতে পারে তার জয়ী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। বিচারকরা যার গানের গলা ভাল মনে করেন তাকেই জয়ী হিসেবে বেছে নেন। কিন্তু এখানে দর্শক ভোট এর ও একটা ব্যাপার আছে। দর্শকরা এস এম এস এর মাধ্যমে ভোট করতে পারে। এস এম এস ভোটিং সিস্টেমটা আমি মনে করি ভাল নয়। কারণ এস এম এস টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। দেখা যায় যার টাকা আছে সে হয়ত বিচারকদের কাছে ভাল নম্বর না পেয়েও দর্শক ভোটে জয়ী হয়। আর যার টাকা নেই সে ভাল নম্বর পেয়েও জয়ী হতে পারে না। তো আমার মনে হয় এস এম এস ভোটিং সিস্টেম টা না থাকাই ভাল।
আপনারা কি মনে করেন??
©somewhere in net ltd.