নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দা আরিফা সুলতানা

সৈয়দা আরিফা সুলতানা › বিস্তারিত পোস্টঃ

এক টুকরো পৃথিবী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

এখানে সোনালী সূর্য হেসে উঠে না

নিঝুম দুপুরে ঘুঘু ডাকে না

লজ্জায় আবির রাঙ্গা হয় না বিকেল।

বাঁশঝাড়ের ফাঁকে কখনো উঁকি দেয় না ফালি চাঁদ

গভীর রাতে ভেসে আসে না পেঁচার ভৌতিক ডাক।

এখানে দিন আসে, রাত কাটে

যেনো অবিরাম বর্ষার বৃষ্টির ধারা।

এখানে কোন আশার জন্ম নেই

কোন স্বপ্নের মৃত্যু নেই।

জীবন আসে, হাসে, আবার চলে যায় কাঁদিয়ে।

লক্ষ্যহীন জীবন, লক্ষ-কোটি ক্ষণের সমষ্টি যায় পেরিয়ে

প্রজন্মের পর প্রজন্ম কেটে যায় এই ঘূর্ণি আবর্তে।

সময় যেন এখানে থমকে গেছে,

সময় যেন সামনের পথ ভূলে গেছে।

এ যেন প্রাগৈতিহাসিক নাম পরিচয়হীন

এক টুকরো পৃথিবী।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

মাহবু১৫৪ বলেছেন: +++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

সৈয়দা আরিফা সুলতানা বলেছেন: তিনটা প্লাস !!!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

সুফিয়া বলেছেন: ভালো লাগল।


++++++++++


Click This Link

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সৈয়দা আরিফা সুলতানা বলেছেন: ইস আগে যদি জানতাম, তাহলে পড়াশোনা বাদ দিয়ে শুধু কবিতাই লিখতাম। পরীক্ষায় তো এতোগুলো প্লাস পাইনি। থ্যান্কস্ .........

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

মৃন্ময় বলেছেন: kemne liken ?ettu sikayen.......valo laglo
++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

সৈয়দা আরিফা সুলতানা বলেছেন: এমনি এমনি লিখি.......... ভালো থাকবেন :-)

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্বপনবাজ বলেছেন: খুব সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.