| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের আকাশ কখনো একা হয় না
ভরা পূর্ণিমা রাতভর আলো ছড়ায়
অমাবশ্যায় তারার মেলা বসে পুরো আকাশের বুক জুড়ে।
ছায়াপথ পাহারা দেয় অতন্ত্র প্রহরীর মতো
ছায়াপথের জন্ম থেকে আজ অব্দি।
উল্কারা ইতিউতি উঁকি দেয়
কখনোবা প্রচন্ড অভিমানে ঝরে পড়ে
কার্তিকের হিম ঝরে কুয়াশা নাম নিয়ে
আমার সাথে জেগে থাকে আলোজ্বলানেভা জোনাকীরা।
শিউলীর মাতাল গন্ধ
জেগে থাকা রাতের পেঁচার ডাক
টুপটাপ শিশিরের শব্দ
আর তারা খসার মুহুর্তের ইচ্ছাগুলো
আমি জেগে থাকি-
আমার সাথে রাতের আকাশ জেগে থাকে
আমি আর আকাশ কখনো একা হই না
আমরা একে অপরকে সঙ্গ দেই
কথা বলি কানে কানে-ফিসফিসিয়ে
আমাদের একা হতে নেই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
সৈয়দা আরিফা সুলতানা বলেছেন: :#> :#> :#>
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
সৈয়দ মবনু বলেছেন: বাহ বাহ বাহ