নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অারিফুজ্জামান

অারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

তুমি ফিরে আসবে

২১ শে জুন, ২০১৪ দুপুর ২:১৩

তুমি ফিরে আসবে,

শীতের সকালে কিংবা বসন্তের ফাল্গুনী হাওয়ায়।

হয়তবা বেলাশেষের ক্লান্ত গোধুলীতে, যখন সময় বড় অসময়। তখন হয়তবা- গাছে গাছে ফুল ফুটবেনা, পাখীরা গান গাইবেনা।থাকবেনা হয়ত বসন্তের উন্মাতাল ভাব।

তুমি ফিরে আসবে ঠিকই,

কিন্তু তোমার অবিন্যস্ত ভালোবাসা স্তরে স্তরে নতুন রংয়ে সাজবে শুধু তোমারি কষ্টের পান্ডুলিপি হয়ে।

তুমি ফিরে আসবে,

সেদিন হয়তো নির্বাক চোখে চেয়ে দেখবে সাদা কাফনে জড়ানো আমাকে তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাচ্ছে নিরুদ্দেশের পথে। যতদূর দেখা যায় শত মানুষের ভীরে চেয়ে থাকবে তুমি।

তুমি ফিরে আসবে,

সেইদিন,,,,,

যেদিন লোকে লোকারণ্য থাকবে আমার সমাধির চারপাশ। শিশু কিশোরদের হাতে থাকবে লাল গোলাপ। অদুরে দাঁড়িয়ে কাঁদবে ঘোমটাপরা দুঃখীনি মা আমার।

সেইদিন তোমার হাতে থাকবে লাল পলাশ। তোমার অনভ্যস্ত হাত থেকে

ফস্কে পরবে পলাশ ফুলটি।

সেই সাথে ঝরে পরবে কফোটা অশ্রুজল।

আমার অনুপস্থিতিতেও তুমি শুনতে পারবে আমার করুণ আর্তনাদ -

"তুমি ফিরে আসলে কিন্তু বড় দেরিতে"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.