| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফুর রহমান
ডুবে যাক্ এ পৃথিবী পঙ্কিলতার অতলে। নতুন পৃথিবীর হয়তো এইই একমাত্র পথ। অনেক ধন্যবাদ সবাইকে।
![]()
গুগল ম্যাপ এ বাংলাদেশ দেখুন। কি নিখুঁত ভাবে আমাদের সীমান্তের ভেতরে কিছুই নেই। যেন পরিষ্কার সাদা একটা কবরখানা।
ঠিক পাশের দেশ ভারতকে দেখুন, চমৎকার ডিটেইলড ম্যাপ তাদের। হাইওয়ে গুলি মার্ক করা, প্রত্যেকটি প্রদেশ, শহর সেখানে আছে।
আমরা কেনো বাংলাদেশের এমন বা এরচেয়ে ভালো ডিটেইলড্ ম্যাপ গুগলে দিতে পারি না?
আমরা দরিদ্র বলে? অর্থগতঃ না মনোগত!
২৭ শে মার্চ, ২০০৮ রাত ৮:৫১
আরিফুর রহমান বলেছেন: বাংলাদেশের নিজস্ব ডিজিটাইজড ম্যাপ হয়তো আছে, কিন্তু গুগলে 'সরবরাহ' করার মতো ধুসর বস্তু কর্তৃপক্ষের খুলির ভেতর আছে কিনা সন্দেহ আছে!
আমাদের হাইওয়ে কয়টা আছে, আর সেগুলার মার্কিঙ ও আদৌ আছে কিনা...
২|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:১২
রাগিব বলেছেন: গত বছর গুগলে কাজ করার সময়ে এটা লক্ষ্য করি এবং গুগল ম্যাপ টিমের সাথে কথা বলি। ওরা রাস্তা ও অন্যান্য ম্যাপ ডেটার স্পেসিফিকেশন জানিয়ে দেয়। আমি সেই অনুসারে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি।
এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) এ কর্মরত আমার বুয়েটের পুরকৌশলী বন্ধুরা জানায়, ওদের কাছে রোড ম্যাপ ডেটা আছে। গুগলে কর্মরত বাংলাদেশী প্রকৌশলী শিশির গুগল ম্যাপ টিমের ম্যানেজারের সাথে মিটিং টিটিং করে অনেকদূর ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু তখন সমস্যা দেখা দেয়, বাংলাদেশের এলজিইডির চিফ ইঞ্জিনিয়ার ম্যাপ দিতে আপত্তি জানায়। এই সব ম্যাপ দিতে হলে নাকি বাংলাদেশ সরকারের সাথে তথ্য প্রদান চুক্তি টাইপের অফিশিয়াল চুক্তি ও অন্যান্য লাল ফিতার মধ্য দিয়ে যেতে হবে, বিশাল জটিল পদ্ধতি। এমনি এমনি এগুলো দেয়া একেবারেই যাবে না!!
অগত্যা আর কী করা ... বাংলাদেশের ম্যাপ ফকফকাই রয়েছে। পরে যা হবে, গুগল ভারতের কিছু কোম্পানিকে বিপুল টাকা দিয়ে এই ম্যাপগুলা করিয়ে নিবে, টাকাটা তারাই পাবে। "তথ্য পাচার হয়ে যাবে" এই ছুতায় সাবমেরিন কেবল লাগেনি, সেরকম গুগল ম্যাপও লাগবে না।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:১৮
আরিফুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবার রাগীব ভাই।
অন্যান্য দেশগুলোর সাথে গুগল তাহলে ডাটা যোগার করছে কিভাবে? বেসরকারী কোম্পানী থেকে? বাংলাদেশে বেসরকারী ভাবে ম্যাপ ডাটা পাওয়া যায় না? তারা দিতে পারে না?
লাল ফিতার দৌরাত্মকে খর্ব করার উপায় কি হতে পারে। বাংলাদেশে আমলালয় থেকে ব্লগের কেউ নেই?
(দেরিতে হলেও জনমদিন মুবারক!)
৩|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:২৭
দূরন্ত বলেছেন: আমলারা ম্যাপকে বাংলাদেশের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতি সংবেদনশীল জিনিস বলে মনে করে। গবেষণার কাজে প্রিন্ট করা ম্যাপ বিদেশে নিতে গিয়ে একজন পিএইচডি ক্যান্ডিডেট জেল খেটেছেন। বাংলাদেশের ম্যাপ প্রস্তুতকারকদের মধ্যে অগ্রদূত গ্রাফোসম্যানের মালিক মোশাররফ হোসেন চিকিৎসার কাজে ইনডিয়ায় যাচ্চিলেন। সে সময় তার ব্যাগে ম্যাপ পাওয়া যাওয়ায় তাকে কয়েকদিন জেল খাটতে হয়েছে।
কাজেই ব্যাপারটা সহজ নয়।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪০
আরিফুর রহমান বলেছেন: ভারতীয় কোম্পানীকেই যদি কন্ট্রাক্ট দেয়ার কথা হয়, গ্রাফসোম্যানকে অফার করা যেতে পারে না? গ্রাফসোম্যান নিজে থেকেই কি গুগলকে এপ্রোচ করতে পারে না?
৪|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩০
রাগিব বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবার রাগীব ভাই।
অন্যান্য দেশগুলোর সাথে গুগল তাহলে ডাটা যোগার করছে কিভাবে? বেসরকারী কোম্পানী থেকে? বাংলাদেশে বেসরকারী ভাবে ম্যাপ ডাটা পাওয়া যায় না? তারা দিতে পারে না?
------
যতটুকু শুনেছি, ভারতের তথ্যগুলো ভারত সরকারের প্রকৌশল দপ্তর সম্ভবত দিয়েছে, আর বাকিটা গুগল বিভিন্ন ভারতীয় কোম্পানিকে দিয়ে করিয়ে নিয়েছে। তথ্য কিন্তু জটিল না ... একটা গাড়িতে জিপিএস লাগিয়ে প্রতি কয়েক মিটার পর পর রিডিং নিয়ে জিআইএস ম্যাপের সাথে তার সংযোগ করা - এটাই। বাংলাদেশের এলজিইডির কাছে আছে, কিন্তু ভারত সরকারের মতো চিকন বুদ্ধি এলজিইডির চীফ ইঞ্জিনিয়ারের নাই। আমার বন্ধুরা অনুমতি চাইতে গিয়ে সম্ভবত ঝাড়ি খেয়েছিলো ... দুই দিন পরে ইমেইল করে বলেছে, তথ্য/ম্যাপ ওদের কাছে থাকলেও দেয়া সম্ভব না।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৬
আরিফুর রহমান বলেছেন: এর জন্য দায়িত্বশীল বড়কর্তাকে একটা চিঠি ধরিয়ে দেয়া যায় না? ব্যাপারটা আটকে গেছে লালফিতায়, কিন্তু গুগলে এই ম্যাপ আসার অনেক সুবিধা, আজকে এবং ভবিষ্যতে।
এই পোস্টের ছবিটাইতো জ্বলন্ত প্রনোদনা হতে পারে বড়কর্তার জন্য। (যদি তার দেশপ্রেম বলে কিছু থাকে)
চারপাশে এতো আলো, মাঝখানে অন্ধকার বাংলাদেশ।
৫|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৩
রাগিব বলেছেন: বেসরকারী কারো কাছে থাকতে পারে, তবে পুরা দেশেরটা তৈরী করাও অনেক সময়সাপেক্ষ ব্যাপার।
মাঝখান দিয়ে গুগল ম্যাপ টিমের কাছে আমাদের মুখ রক্ষা হলো না, ওদের বলা হয়েছিলো সরকারী দপ্তর ম্যাপ দিতে পারবে, অনেক দূর এগিয়ে যখন জানা গেলো ম্যাপ দেয়া হবে না, তখন পুরা ব্যাপারটাই বিশ্রী রকমের হয়ে দাঁড়ালো।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৮
আরিফুর রহমান বলেছেন: প্রতি পদেই দেশের পশ্চাৎগামিতার জন্য আমাদের মুখে চুনকালি লাগে।
ইংল্যান্ডে সাদারা কখনো 'বাংলা-ব্লাডি-দেশ' বললে মাথায় রক্ত চড়ে যায় সত্য, কিন্তু যুতসই উত্তরওতো দিতে পারি না!
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৮
আরিফুর রহমান বলেছেন: রাগিব ভাই, উন্মনা রহমানের কমেন্ট দেখুন। এই প্রজেক্টটা আবার চাঙ্গা করা যায় না?
৬|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪০
নেমেসিস বলেছেন: কতকগুলা মাথামোটা আমলাই দেশটারে হাস্যকর করে রাখছে বহির্বিশ্বে বছরের পর বছর । এই মাথামোটাগুলা যে কবে সরবো ওনলি ঈশ্বর নোজ
৭|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪০
আরিফুর রহমান বলেছেন: ভারতীয় কোম্পানীকেই যদি কন্ট্রাক্ট দেয়ার কথা হয়, গ্রাফসোম্যানকে অফার করা যেতে পারে না? গ্রাফসোম্যান নিজে থেকেই কি গুগলকে এপ্রোচ করতে পারে না?
৮|
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৩
মৈথুনানন্দ বলেছেন: রাগিব ভায়ের রেম্যার্কটা আট্টু স্পেশেফেক করে দেই...
এই র' ডেইট্যা প্রধানত: পাঠায় apex agency NRSA, আপাতত চাট্টে ডেডেকেটেড স্যাটেলায়ট এর দেখ ভালের জন্যে বরাদ্দ আছে, আরো দু' টো উঠবে শিগ্গিরই।
২৭ শে মার্চ, ২০০৮ রাত ১১:৪৫
আরিফুর রহমান বলেছেন: স্পেসিফিক করার জন্য ধন্যবাদ।
কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধার জন্য কি করা যেতে পারে।
ভারতের পাশে ফকফকা বাংলাদেশ দেখলে চোখে লাগে যে বড়।
৯|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:০৮
মৈথুনানন্দ বলেছেন: যারা জাফর ইকবালের মতো লোককে প্রকাশ্য জনসভায় হুমকি দেয় তাদের আগে তাড়ান...only the collective force of the countrymen can restore peace, harmony and good times. i see this very blog as a wonderful opportunity to unite the two bengals divided far apart albeit virtually, as well as an open discussion table to resolve some uncomfortable issues in an amicable manner, those that are often created by the iron-hearted diplomats - and to reaffirm each others faith in mutual friendship thru cross-cultural socio-economic exchanges. i'm much worried by the islamic militancy that looms large over our ally.
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১২:৫০
আরিফুর রহমান বলেছেন: ঠি্ক আছে।
১০|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:১৪
উন্মনা রহমান বলেছেন:
রাগিব ভাই, এলজিইডি'র সেই চিফ ইন্জিনিয়ারের নাম কী? তিনি কি এখনো আছেন?
গুগলের স্পেক কি ধরণের? জানতে পারলে দু'এক জায়গায় যোগাযোগের চেষ্টা করতাম।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫০
আরিফুর রহমান বলেছেন: ধন্যবাদ, আমার মনে হয় খুঁজলে আর কেউ একটু ইনিশিয়েটিভ নিলেই এটা হয়ে যায়। তারপর সমৃদ্ধকরন পরের ধাপ।
১১|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:১৯
উন্মনা রহমান বলেছেন:
আর গুগল ম্যাপের/ গুগল আর্থের ছবি আপডেট করা হয় কতদিন পরপর? এগুলো রিয়েল টাইম করার পরিকল্পনা আছে কি? ছবিতে শুধু বড় শহরগুলো দেখা যায়, সব এলাকা জুমে আসে না কেন?
১২|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১:২৮
দূরন্ত বলেছেন: আমার জানা মতে, যদি টাকা দিয়ে কিনতে চান তাহলে সিইজিআইএস এ ধরনের সম্পূর্ণ ডিজিটাল ম্যাপ পাওয়া যেতে পারে। এরা এ কাজে অভিজ্ঞ। http://www.cegisbd.com/
গ্রাফোসম্যানের ম্যাপগুলো ছাপানোর উপযোগী ইলাস্ট্রেশন, কিন্তু ডিজিটাল ম্যাপ না।
আর সরকারি ম্যাপগুলোর চোরাই সফট কপি ঢাকাতে খুব কম দামে বিক্রি হয়।
১৩|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ২:২১
রাশেদ বলেছেন: অনেক কিছু জানলাম।
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৩:৫০
আরিফুর রহমান বলেছেন: আমিও!
১৪|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ৩:৪৩
ত্রিভুজ বলেছেন: আমাদের মাথামোটা আমলাদের মাথায় কিছু ইউরিয়া সার দেয়া দরকার....
১৫|
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৪:১৬
দূরন্ত বলেছেন: আরেকবার ডিস্টার্ব করি। যদি কারো কাজে লাগে ...
(১) বাংলাদেশের সবচেয়ে ভাল ম্যাপ করে: সার্ভে অফ বাংলাদেশ (তেজগাও সাত রাস্তায় অফিস, সেখানে বিক্রয় কেন্দ্র আছে)। এদের ম্যাপই প্রধানত গ্রাফোসম্যান অনুসরণ করে।
(২) বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর (সেগুন বাগিচা, বিক্রয় কেন্দ্র আছে)।
(৩) স্পারসো।
এছাড়াও নিজেদের প্রয়োজনে কিছু প্রতিষ্ঠান ম্যাপ তৈরি করে। যেমন রাস্তার ম্যাপ তৈরি করে এলজিইডি। আর সিইজিআইএস তৈরি করে কাস্টমাইজড ম্যাপ (যেমন মোবাইল কম্পানিগুলির নেটওয়ার্কের জন্য)।
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৩৫
আরিফুর রহমান বলেছেন: কি কন মিয়া, ডিস্টার্ব কিসের!
এইতো লিংক আসছে।
গুগলে জানাশোনা কেউ থাকলে, তাদের মাঝে লিঙক করে দেয়া গেলে কাজ হতো।
খামোখা ইন্ডিয়ান কোম্পানি টাকা বানাবে কেনো?
১৬|
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৪৮
দূরন্ত বলেছেন: জ্বী আমিও বলতে চাচ্ছিলাম। । ধন্যবাদ।
১৭|
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৪৫
মানুষ বলেছেন: এই বুইড়া আমলাগুলা যে কবে রিটায়ার করবে।
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৪:৪৯
আরিফুর রহমান বলেছেন: লাভ নাই! বঙ্গদেশে যেই কালচার, নতুন প্রজন্মের লালফিতা ঝান্ডাধারী অটোমেটিক তৈয়ার হচ্ছে!
১৮|
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৫:৪২
রাগিব বলেছেন: @উন্মনা রহমান
গুগল ম্যাপে মূলত রাস্তার ম্যাপের পাশাপাশি জিপিএস তথ্য লাগে, মানে অবস্থানের জিপিএস কোঅর্ডিনেট লাগে। শহরে বেশি রেজোলিউশন, শহরের বাইরে কম। এছাড়া পয়েন্ট অফ ইন্টারেস্ট ম্যাপের অন্য লেয়ারে থাকা লাগে।
সাধারণ ম্যাপ দিয়ে না, বরং ম্যাপের বেশ কয়েক লেয়ারে অনেক টুকু জিআইএস ডেটা থাকা লাগে।
২৮ শে মার্চ, ২০০৮ ভোর ৬:০৮
আরিফুর রহমান বলেছেন: দুরন্ত যে কটি কোম্পানির নাম দিয়েছে এরা কি আদৌ উ্ৎসাহী হবার মতো?
১৯|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৪৪
স্বাপ্নিক বলেছেন: ম্যাপের জন্য প্রধানত তিন ধরনের লেয়ার থাকে: পলিগন, পলিলাইন আর পয়েন্ট। ডাটার জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হল ESRI Shape file. তবে বিভিন্ন সফটওয়্যার ও কোম্পানি নিজেদের ফরম্যাট ব্যবহার করতে পারে। গুগোল নিজেদের ফরম্যাট ব্যবহার করে কিনা সেটা রাগিব ভাই হয়ত বলতে পারবে। তবে শেপ ফাইল অধিকাংশ ম্যাপিং সফটওয়্যারই পড়তে পারে। আবার র ড্যাটা থেকে শেপ ফাইল তৈরির সফটওয়্যার ও আছে। সুতরাং কো অর্ডিনেট বেসড ড্যাটা থাকলে সেটি কাজে লাগানো সম্ভব। কিন্তু সমস্যা হল সারা বাংলাদেশের এরকম ড্যাটা আদৌ আছে কিনা। আমি যতটুকু জানি, যদি কোন দেশের ম্যাপ সার্ভিস গুরুত্বপূর্ণ হয় তবে গুগোল ওখানকার কোন কোম্পানির কাছে ড্যাটা থাকলে তা কিনে নেয়, বা না থাকলে কোন কোম্পানির মাধ্যমে করিয়ে নেয়। কাজটি খুব কঠিন না (রাগিব ভাই বলেছেন অলরেডি), তবে সময়সাপেক্ষ। (আমার একটি সন্দেহ আছে, যদি বাংলাদেশে কোন কোম্পানি এই কাজ শুরু করে তাহলে দেখা যাবে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে)
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১০:৫৫
আরিফুর রহমান বলেছেন: ধন্যবাদ, তার মানে কি আমরা(জনগন) যতই প্রযুক্তি মনষ্ক হই না কেনো, উল্টো হাঁটা 'সরকারের' জন্য আমাদের অবস্থা এই পোস্টে দেয়া ছবিটার মতোই ফকফকা থাকবে??
২০|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:২২
স্বাপ্নিক বলেছেন: নীতিনির্ধারক পর্যায়ে যারা আছে তাদের প্রযুক্তি জ্ঞান আমার মনে হয় শুন্যের কোঠায়। এরা আবার এটা স্বীকার করতে চায় না। তারা যদি সত্যিকার প্রযুক্তিবিদদের সাহায্য নিত তাও একটা কথা ছিল। এখনও আমরা ইন্টারনেটে কোন ট্রানজাকশন করতে গিয়ে সমস্যায় পড়ি। বাইরে আবেদন করতে ছুটতে হয় ভার্সিটি অ্যাডমিশনের অফিস বা খুঁজতে হয় প্রবাসী কাউকে যার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড আছে। ইন্টারনেট ট্রানসফারের সুযোগ থাকলে নাকি দেশের টাকা বাইরে চলে যাবে। হা কি যুক্তি!!!!!
২১|
২৮ শে মার্চ, ২০০৮ রাত ১১:৩৫
রাগিব বলেছেন: ডাটার জন্য একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট হল ESRI Shape file. তবে বিভিন্ন সফটওয়্যার ও কোম্পানি নিজেদের ফরম্যাট ব্যবহার করতে পারে। গুগোল নিজেদের ফরম্যাট ব্যবহার করে কিনা সেটা রাগিব ভাই হয়ত বলতে পারবে।
-----
গুগল এই শেইপ ফাইলগুলোই ব্যবহার করে, যাতে জিপিএস ট্রেস এর লেয়ার আছে।
বাংলাদেশে এরকম ডেটা আছে। এলজিইডির কাছেই আছে, আর কিছু বেসরকারী সংস্থা/এনজিওর কাছে শহরে না হলেও হাইওয়ের তথ্যটা আছে।
২২|
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:১৩
উন্মনা রহমান বলেছেন:
আরে ধুর! সরকারকে সবসময় প্রতিপক্ষ মনে করেন ক্যান?
আমলাতান্ত্রিক আর আইন কানুনের জটিলতায় অনেক কিচুই হয় না বা বিলম্বিত হয়, এটা ঠিক। কোন চাকুরিজীবী বিপদের ঝূকি নিতে চায় না। এজন্য পজিটিভ এর চাইতে নেগেটিভ সিদ্ধান্ত দেয়াটা সহজ। তবে জায়গামত সঠিকভাবে উপস্থাপন করতে পারলে কাজ হয়। রাস্তায় ৬ মাস আন্দোলন করে যেটা করা যায় না, সেটা দু'একজনকে বুঝিয়েই অনেক সময় করা যায়। বাংলাদেশের সিস্টেমটা এরকমই। যারা এখন ডিসিশন মেকার বা সিনিয়র পজিশনে আছেন, তারা আইসিটি সম্বন্ধে ভাল জানেন না। আর পুরনো সংস্কারের বাইরে এসে সিদ্ধান্ত নিতেও তারা ইতস্তত করে। প্যাকেটের ব্যাপার তো আছেই, প্যাকেট ছাড়া কোন প্রস্তাব উত্থাপন হয় না, কোন ফাইল মুভ করে না।
২১শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক ভাষা দিবস ঘোষণায় কয়েকজন উদ্যোগ নিয়েছিলেন। যখন জাতিসংঘ থেকে অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয় প্রস্তাব চাওয়া হলো, তখন টপ লেভেলে কনভিন্স করে সেটা করা সম্ভব হয়েছিল। আর সেই সরকার এই কৃতিত্ব দাবী করেছিল।
পার্বত্য জেলাগুলোতে টেলিফোন ও সেলুলার ফোন নেটওয়ার্ক দেয়ার চেষ্টা গোয়েন্দা বিভাগগুলোর আপত্তির মুখে এর আগে এগোতে পারে নি। বর্তমান সরকার প্রধান ফখরুদ্দিন সাহেব গতকাল এই নেটওয়ার্ক চালুর ঘোষণা দিয়ে এসেছেন।
সাবমেরিন ক্যাবল চালু করলে সব তথ্য পাচার হয়ে যাবে, ফাইলে এমন সব কথা লিখে বিনা পয়সার সুপার হাইওয়ে সংযোগ থেকে দেশবাসীকে বন্চিত করে অপুরণীয় ক্ষতি করেছিল কিছু কর্তাব্যক্তি। অনেক পরে অনেক অর্থব্যয়ে সেই সংযোগ নেয়া হয়েছে। ঐসময় অবুঝ কর্তাব্যক্তিদের কেউ বোঝানোর উদ্যোগ নিলে হ্য়তো কাজটা হয়ে যেত।
যাই হোক, ঠিক কি ফর্ম্যাটের ম্যাপ প্রয়োজন, সেটা জানলে স্পারসো, সিইজিআইএস, সার্ভে, এলজিইডি বা মন্ত্রণালয়ে যোগাযোগ করা যাবে। গুগল থেকে অফিসিয়াল চিঠি পেলে বিষয়টা উপস্থাপনে সুবিধা হবে। লিখিতভাবে কেউ না চাইলে সরকারী অফিসে সাধারণত কাজ হয় না।
রাগীব এবং আরো যারা জানেন, তারা বিষয়টি নিয়ে আরেকটু গুছিয়ে পরিকল্পনামাফিক এগুলে আশা করা যায় আমরা সফল হব।
২৯ শে মার্চ, ২০০৮ রাত ৩:১৬
আরিফুর রহমান বলেছেন: ধন্যবাদ।
আমারও সে রকমই মনে হয়েছে। জায়গা মতো টোকা দিলে সবই সম্ভব।
২৩|
২৯ শে মার্চ, ২০০৮ রাত ১২:২০
আরিফ থেকে আনা বলেছেন: আশা করি গুগল ম্যাপে বাংলাদেশ ও মাথা উচু করে দাডাবে। এক্ষেত্রে সরকারের অবদান ই বেশী হওয়া উচিত। ![]()
২৪|
০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৭:৩৪
ডেলফ বলেছেন: আমিও আশা করছি, গুগলে বাংলাদেশের ম্যাপে লাইট জ্বলবে ।
রাগীব ভাই, আপনি কি আরেকবার একটু চেষ্টা করে দেখবেন, গুগল যেন সরকারের কাছে একটা অফিসিয়াল চিঠি পাঠায় ।
উন্মনা আপার কথায় তো অনেক আশাবাদী হয়ে উঠলাম । এদিকটা উনি দেখবেন । হয়তো এইবার কিছু একটা হয়েও যেতে পারে ।
০২ রা এপ্রিল, ২০০৮ দুপুর ২:০১
আরিফুর রহমান বলেছেন: হমম, আমরা তো তাই আশা করি রে ভাই!
২৫|
০৩ রা জুন, ২০০৮ ভোর ৬:০৩
ফরিদ বলেছেন: পরিস্থিতির উন্নয়ন
Click This Link
০৩ রা জুন, ২০০৮ দুপুর ২:৩৪
আরিফুর রহমান বলেছেন: সুউউউবিট!!!
(Sweeeet!!!!)
২৬|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৪
আরিফুর রহমান বলেছেন: দেখে মনে হচ্ছে, আমার এই পোস্টের পরেই অনেকটা উন্নতি ঘটেছে পরিস্থিতির।
২৭|
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৪
মুভি পাগল বলেছেন: সুইট
১৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৩:১৯
আরিফুর রহমান বলেছেন: রিয়েলি..
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
মামু বলেছেন: গুগুলে ম্যাপ কি বাংলাদেশ সরবার সরবরাহ করে না গুগুল নিজেই তৈরি করে?