| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার গ্রাম আমার স্বপ্ন
গ্রাম। আমাদের শেকড়। আমরা যদি আমাদের নিয়ে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের কোথাও না কোথাও গ্রাম উঁকি দিয়ে ওঠে। যেখানে আমাদের বীজ ছড়িয়ে রয়েছে। আমাদের পূর্বপুরুষের স্মৃতি জড়িয়ে। তাইতো বৃষ্টির অঝোর ধারার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমাদের চোখে ভেসে ওঠে এক টুকরো গ্রামের ছবি। স্বপ্নের মত। এই কারণেইতো আমরা যদি আমাদের স্বপ্নকে বাস্তবে দেখতে চাই, যদি আমরা চাই আমাদের পৃথিবী ফুলে, ফলে, প্রাচুর্য্যে ভরে উঠুক- তাহলে গ্রামকে বাদ দিয়ে আমরা সেই পৃথিবীর দেখা পাবো না। তাইতো গ্রামের দুঃখী মানুষটার মুখ দেখলে শত প্রাচুর্য্যরে মধ্যেও নিজেকে হটাৎ নিঃস্ব মনে হয়। শেকড়ছিন্ন ভেসে থাকা কচুরীপানার ফুলের দুঃখের বেগুনীরঙ মনে এসে লাগে। মনে হয়, আহা রূপকথার সেই অঢেল আনন্দে যদি গ্রামটাকে ভরিয়ে দিতে পারতাম। তাহলে, শেকড়ের এই মানুষগুলোর আনন্দ আমারও হতো। আমাদের বাবা, মা, দাদা-দাদু আর সব আত্মার মানুষগুলো আশীর্বাদ নিয়ে আমাদের পাশে এসে দাড়াতো। আমিও পূর্ণ হতাম।
কিন্তু হায়! আমাদের সেই আলাদীনের আশ্চর্য্য প্রদীপ নেই। যার বদৌলতে আমরা গ্রামটাকে ভরিয়ে দিতে পারবো স্বাস্থ্যজ্জ্বল সৌন্দর্য্যে। সেই প্রদীপ নেই, কিন্তু আছে দুটি পরশ পাথর। যার ছোয়ায় একটু একটু করে সমস্ত দুঃখকে পাল্টে দিতে পারবো সুখে- আনন্দে। আমাদের চিন্তা আর উদ্যোগ- এই দুই পরশ পাথরের নাম। আমাদের গ্রাম আমাদের স্বপ্নের মতো সুন্দর আর উজ্জ্বল হয়ে উঠতে পারে, আমাদেরই চিন্তা আর উদ্যোগের স্পর্শে।
আমরাতো জানিই, একটি তুচ্ছ পাতাও হয়ে উঠতে পারে শীতের রাতে অগ্নির উৎস। এমনই করে চারপাশে যা কিছু আছে, সবই সম্পদ। কাজে লাগালে- সবই সোনা। আর ফেলে রাখলে, পথের ধুলো। আর মানুষ। সেতো অনন্ত সম্ভাবনাময়। যদি সেই সম্ভাবনাকে দেখা যায়। সে পথে হাঁটা যায়।
আমাদের চিন্তা সেই মানুষগুলোর সামনে সেই পথ খুলে দিতে পারে। আর উদ্যোগতো এমনই। তার ছোয়ায় গ্রামের মেঠো পথটাও হয়ে উঠতে পারে স্বর্গের সিড়ি।
আসুন না, আমরা আমাদের গ্রাম নিয়ে একটু চিন্তা করি।
আমাদের গ্রামটা কেমন? কি আছে এতে?
গ্রামে যা কিছু আছে তাকে কিভাবে কাজে লাগানো যায়...
গ্রামের মানুষগুলোর শ্রম এবং উদ্যম হচ্ছে শক্তি। সভ্যতার পেছনে যেমন আগুন- তেমনি। এই শ্রম এবং উদ্যমকে কিভাবে কোন কোন কাজে লাগানো যায় ?
গ্রামের কোন সমস্যার কারণে অনেক বড় কিছু হারিয়ে ফেলছি। সেই সমস্যা দুর করতে কি করা যায়?
আমাদের এই চিন্তাগুলোর সাথে প্রয়োজন এতটুকু উদ্যোগ। তাহলেই দেখবো, আমার গ্রামটা কিভাবে একটু একটু করে স্বপ্নের মত হয়ে উঠছে। সোনার মত লাগছে সবদিক। জীবনের অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে। হেঁটে যাওয়ার রাস্তা দেখা যাচ্ছে। একলা লাগছে না। পাশে মানুষের হাত ধরা যাচ্ছে।
তাই আসুন আমরা গ্রামের কথা বলি । যেই গ্রামটা আমার শেকড়। সে এখন কেমন আছে। চোখ মেলে দেখে নেই ওর পরিবেশ। প্রকৃতি। মানুষ। সমাজ। সংসার। ফসল। ব্যবসা। উৎপাদন। অর্থনীতি। সংস্কৃতি। ঐতিহ্য।
প্রতিটি জায়গাতেই চিন্তার পরশ পাথর ছোয়ালে আমরা দেখবো- আরও এগিয়ে যাওয়ার, উদ্ভাসিত হয়ে ওঠার সহস্র উপায় ঝলমলিয়ে উঠছে...
গ্রামের মাঠে-বিলে ছড়িয়ে থাকা ফুল আর ফল (সেই ফুল ফল থেকে এমন কিছু হতে পারে যা সবার কাছে খুবই আদরনীয় হবে)
গ্রামের কোণে একটা মানুষ, উনি হয়তো এত সুন্দর গান লেখেন বা সুর করেন অথবা তার গান, পৃথিবীর সামনে তুলে ধরলে সারা পৃথিবী এতে মুগ্ধ হয়ে যাবে। কিংবা লোকাল বিজ্ঞানী। তার কোন আবিষ্কার পড়ে আছে। কিন্তু খুবই উপকারী। সেটাকে নিয়েও করা যায় অনেক কিছু...
একটা সংসার। আদি পেশা (মৃৎশিল্পী, সূচ শিল্পী, নকশীকার কিংবা বেতের বা কাঠের কারিগর..) তাদের দক্ষতাকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে একটা শিল্প...
হতে পারে ছোট্ট একটা জায়গা। অবহেলায় অনাদরে পড়ে আছে। অন্যভাবে ব্যবহার করলে হয়তো এখান থেকেই গ্রাম পেতে পারে অনেক কিছু।
যে ফসল হয়, যে দ্রব্য তৈরী হয় তা আরও ভালভাবে গড়ে তোলা যেতে পারে।
নিশ্চয় কিছু খাবার হয়, যা অন্যরকম। সেই খাবারও প্রিয় হতে পারে দেশজুড়ে।
হতে পারে বিদ্যালয়। কারিগরী কিংবা অন্যকিছু। গ্রামের ছেলেমেয়েদের কে কিভাবে আরও ভালভাবে গড়ে তোলা যায়, কাজে লাগানো যায় এভাবেও গড়ে উঠতে পারে চিন্তা। যাতে উদ্যোগের ছোয়া পড়লেই তড়তড়িয়ে বেড়ে ওঠা গাছটার মতোই- ফুল আর ফলে ভরে উঠবে।
আর সমস্যা। ঠিকমতো চিনতে পারলেই সমাধানটাও বেরিয়ে আসবে নিশ্চিতভাবেই।
তাই আসুন না, ভাবি। আমি কি করতে পারি- আমার এই গ্রামটার জন্য।
ভাবনাগুলো প্রকাশ করি। কারণ সেখান থেকেই জন্ম নেয় উদ্যোগ। আর উদ্যোগ মানেই এই স্বপ্ন আর একার স্বপ্ন থাকে না। তা হয়ে যায় অনেকের। তখন একটা পথ তৈরী হয়। সে পথে একে অন্যের সারথী হয়।
আমার গ্রাম আমার স্বপ্ন সেই রকমই একটা পথ। আমরা গ্রাম নিয়ে আমাদের চিন্তা অভিজ্ঞতা আর স্বপ্নগুলো প্রকাশ করবো। উদ্যোগের পরশ পাথরের স্পর্শে সেটাকে সত্যি করে তোলার পথে এগিয়ে যাবো। এই এগিয়ে যাওয়ার পথে আমার স্বপ্নে যেমন কেউ জ্ঞান দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ নেটওয়ার্ক দিয়ে, কেউ বা অন্যভাবে যুক্ত হবে তেমনি আমিও অন্যের স্বপ্নে অংশ নেব। যেগুলো বুঝতে পারবো, আসলেই এই চিন্তাটা অথবা স্বপ্নটা - করার মত একটা ব্যাপার, - আমরা তখন আহ্বান করবো। সমাজের সবার কাছে, সকল প্রতিষ্ঠানের কাছে- আসুন না, গ্রামটাকে এইভাবে স্বপ্নের মত করে তুলি...www.facebook.com/amargramamarshopno
২|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৩
In2the Dark বলেছেন: বাহ্বা! শুরুতে এত বড় পোষ্ট ![]()
আশা করি আপনার স্বপ্ন সত্যি হবে ![]()
শুভ ব্লগিং।
৩|
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: ব্লগে পথচলা হউক মসৃণ।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
In2the Dark বলেছেন: নতুন পোষ্ট কি পাবনা?
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৩
এ্যামালগাম বলেছেন:
আমিও নতুন আপনিও নতুন , হ্যালি ব্লগিং