নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার গ্রাম আমার স্বপ্ন

আরিনি

আরিনি › বিস্তারিত পোস্টঃ

হাজি আব্দুল কুদ্দুসের সাথে এক সন্ধ্যায়

১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৬

ঠিকানা লিখা ছিল ৩/৪ পাটুয়াটুলী। যখন আমরা পাটুয়াটুলী পৌছাই তখন সন্ধ্যা হয়ে গেছে, বেশীরভাগ দোকানের ঝাপি নেমে গেছে। সদর রাস্তায় ৩ ও ৪ পাওয়া গেলেও ৩/৪ পাওয়া যাচ্ছে না। সদর রাস্তা না লেন এই গোলক ধাধা ভেদ করে যখন আমরা উল্লেখিত ঠিকানায় পৌছালাম ততক্ষণে এশার আজান হয়ে গেছে। বাড়ীর কেয়ারটেকারকে হাজি সাহেবের সাথে দেখা করতে চাই বলতেই বলল, নামাযের সময় হয়েছে এখনই উনি নিচে নামবেন। হাজি আব্দুল কুদ্দুস খান নবাবগঞ্জের দীঘল গায়ের ছেলে,পুরনো ঢাকার বনেদী ব্যবসায়ী।
মিনিট দশেক পর নামলেন। পরিচয় দিতেই বললেন, আসুন। আমাদেরকে উনার প্রেসের অফিসে নিয়ে বসালেন। জানতে চাইলেন আসার উদ্দেশ্য। বললাম 'আমার গ্রাম আমার স্বপ্ন'র পক্ষ থেকে দীঘল গাও যাওয়ার কথা। গ্রাম বাসীর দুঃখ নড়বড়ে সাকোটির কথা। শিক্ষক নুরুল ইসলামের স্বপ্নের কথা। আমাদের কথা শুনতে শুনতে হাজি সাহেবের চোখ-মুখ উজ্বল হয়ে ওঠে। তিনিও বলতে শুরু করলেন তার স্বপ্নের কথা, গ্রাম নিয়ে তার ভাবনার কথা। জানালেন গ্রামে খুব শীঘ্রই অর্গানিক কৃষি কাজ শুরু করবেন।
সাকোর প্রসঙ্গ আসতেই বললেন,আমরাও নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছি যে নিজেরাই করে ফেলা যায় কিনা। অবশ্য উদ্যোগ নেয়াটা একটা বড় ব্যাপার, যেটা আপনারা নিয়েছেন।যখন অনেক মানুষ একত্র হয়,তখন অনেক বড় কাজও অনায়াসে করে ফেলা যায়।
বললাম আমরা আপনার কাছে ছুটে এসেছি কারণ,বড় কিছু করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। সমাজ বদলের জন্য আমাদের বেশী সংখ্যায় মানুষকে উৎসাহিত করতে হবে। আমরা শুধু কথাই বলতে চাই না। আমরা চেষ্টা করতে চাই, বাস্তবে সমাজে বদলটা দেখতে চাই ।
হাজি সাহেব আমাদের আশ্বস্ত করলেন,সময় এবং ব্যয় সাপেক্ষ হলেও গ্রামের সবাইকে সাথে নিয়ে তিনি সাকোর জায়গায় একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নিবেন।
আমাদের দেশে মানুষকে এক করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উন্নয়নের প্রচেষ্টা সব সময়ের জন্য বেশ কঠিন। কিন্ত সবাই একসঙ্গে কাজ করলে যে কোন বাধাই অতিক্রম করা সম্ভব।আমাদের প্রত্যাশা সবাই আমাদের সঙ্গে থাকবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৮

নুরএমডিচৌধূরী বলেছেন: ভাল লাগল
বেশ ভাল হয়েছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.