| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেইল চেক করছিলাম। দেখি গত ১২ নভেম্বর সামু ব্লগ থেকে একটা আকাঙ্খিত মেইল আসলো প্রথম পাতায় এক্সেস বার্তা নিয়ে ।
ব্লগে অনেক ধরণের লেখা পড়ি প্রায়। কিন্তু লগইন করা হয় না। মন্তব্য করা হয় না। বর্তমানে ব্লগ বেশি সরগরম দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে। দেশে যে আওয়ামীলীগ বিরোধী একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে সেটা বোঝা যায় । পাবলিক ট্রান্সপোর্ট কিনবা অফিসের হটকেক এখন নির্বাচন । মানুষের হাতে বিকল্প কিছু নেই তাই তারা আওয়ামীলীগ অথবা বিএনপিকে ভোট দেয়। কিন্তু দেশের অধিকাংশ মানুষ এদের অপছন্দ করে। তারা বিকল্প কাউকে ভোট দিতে পারে না।
এলিট শ্রেণী থেকে কখনো জাতীয় নেতৃত্ব গড়ে উঠে না। মধ্যবিত্ত কিংবা নিম্ন-মধ্যবিত্ত শ্রেণি থেকে রাজনৈতিক নেতৃত্ব আসে। ডঃ কামাল কিনবা বি চৌধুরি অথবা সমগোত্রীয় মানুষরা জাতির কথা ভাবেন না। জাতির কথা ভাবলে তাঁরা এসিরুমে বসে সভা সেমিনার করে মিডিয়ার কভারেজ নিয়ে গণতন্ত্রের গান গাইতেন না। বরং যাদের জন্য গণতন্ত্র অর্থাৎ রাস্তায় নেমে সমাজের সাথে মিশে সমাজের লোকদের সাথে কণ্ঠ মিলিয়ে গণতন্ত্রের কথা বলতেন।
বর্তমান সরকার অনেক শক্তিশালী । এদের কেউ সহজে ক্ষমতা থেকে নামাতে পারবে না। ঐক্যফ্রন্ট পাওয়ার ব্রোকারদের পারপাস সার্ভ করছে। পাওয়ার ব্রোকাররা বর্তমান সরকারের পক্ষে। অনেক নাটক দেখার বাকি আছে।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ সনেট কবি
২|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
ইব্রাহীম আই কে বলেছেন: স্বাগতম সামুতে।
নাটক দেখার জন্য অনেকবার দর্শকের সারীতে দাঁড়িয়েছি।
কিন্তু পছন্দের নাট্যকার আজ পর্যন্ত পেলাম না।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬
অর্ক বিন মুজিব বলেছেন: নাট্যকার তার পছন্দ অনুযায়ী নাটক রচনা করে। আমার বা আপনার পছন্দের কোন মূল্য তার কাছে নাই
৩|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯
নাহিদ০৯ বলেছেন: স্বাগতম প্রথম পাতায়!
আসলেই অনেক নাটক দেখার বাকি আছে।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭
অর্ক বিন মুজিব বলেছেন: আমরা বরাবরই নীরব দর্শক
৪|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: Welcom to First Page ![]()
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
অর্ক বিন মুজিব বলেছেন: thank you
৫|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
নূর আলম হিরণ বলেছেন: রাজনীতি নিয়েনিজের ভাবনাগুলোকে আরো বিস্তারিতভাবে তুলে ধরুন, প্রথম পাতায় আপনাকে স্বাগতম।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
অর্ক বিন মুজিব বলেছেন: চেষ্টা করবো হিরণ ভাই
৬|
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভ কামনা
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ তারেক ভাই
৭|
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
Sujon Mahmud বলেছেন: প্রথম পাতায় স্বাগতম.....
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৯
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ সুজন ভাই
৮|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫
অপু দ্যা গ্রেট বলেছেন:
শুভ কামনা রইল ।
অনেক ভাল ভাল আর গঠন মুলক লেখার প্রত্যাশা রইল ।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪০
অর্ক বিন মুজিব বলেছেন: চেষ্টা করবো গঠনমূলক লেখা লিখতে
৯|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন !
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ সাইন বোর্ড
১০|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। সুখি হোন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১
অর্ক বিন মুজিব বলেছেন: ভাল থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না
১১|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: অভিনন্দন আপনাকে। সামুতে বেশি বেশি লিখুন, পড়ুন। ভালো থাকুন
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ মামুন ভাই
১২|
১৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
ঋণাত্মক শূণ্য বলেছেন: নাইমা পড়েন আপনে নিজেই......
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
অর্ক বিন মুজিব বলেছেন: জয় বাংলা বলে আগে বাড়ুন
১৩|
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এক সাপ্তাহ ৩দিনে প্রথম পাতায় এসেছেন, আপনাকে অভিনন্দন প্রিয়
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ তাজুল ভাই
১৪|
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় স্বাগতম আপনাকে। এবার ভালো ভালো পোস্ট দিন ,আর আমাদেরকে রুদ্ধ করুন।
শুভকামনা জানবেন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪
অর্ক বিন মুজিব বলেছেন: ভালো পোস্টের সংজ্ঞা তো জানিনে । রুদ্ধ কিভাবে হয় তাও অজানা
১৫|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৬
নতুন নকিব বলেছেন:
স্বাগত।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৭
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ নকিব ভাই
১৬|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
মোঃ মঈনুদ্দিন বলেছেন: সামু'তে স্বাগতম। লিখে চলুন সতত। অনেক শুভকামনা।
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ মইনউদ্দিন ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
সনেট কবি বলেছেন: আপনার জন্য শুভ কামনা।