| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা । এটা আমার দ্বিতীয় সন্তান। আমার খুশি হবার কথা। অথচ আমি পারছি না। নিলা আমার দ্বিতীয় স্ত্রী । গ্রামের সহজ সরল মেয়ে। দশ মাস ধরে শহরে থাকলেও শহরের কোন কিছুতে খাপ খাওয়াতে পারছে না। আমার মত নিম্ন আয়ের মানুষের সাথে মানিয়ে নিয়েছে বেশ।
বছর দেড়েক আগে আমার প্রথম স্ত্রী আমাকে ছেড়ে চলে যায় । সাথে নিয়ে যায় আমার আদরের একমাত্র মেয়েকে । এখন মেয়ের ছবিটুকু শুধু সম্বল। মেয়েকে দেখি না প্রায় ছয় মাস। যখনি মেয়েকে দেখতে যেতাম তখন কপালে জুটত গালমন্দ আর নানা কটুকথা। নানান অপমান সইতাম শুধু মেয়ের মুখ দেখবো বলে। কারণ পিতার কাছে সন্তানের মুখের চেয়ে মধুর আর কিছু নাই। বাবা ছাড়া মেয়ে বড় হচ্ছে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে। এমনতো না তার বাবা মরে গেছে। আমি মরে গেলে বোধহয় ভাল হত। জানি না মেয়েকে তুমি কিভাবে গড়ে তুলছ। তোমার মত উচ্চাবিলাসী হলে মেয়ে কখনো সুখী হতে পারবে না।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
অর্ক বিন মুজিব বলেছেন: শান্তি নিখোঁজ অনেকদিন
২|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৯
নজসু বলেছেন:
খুব দুঃখী মনে হলো আপনাকে।
প্রথম স্ত্রী চলে যাওয়ার পিছনে আপনার কোন ব্যর্থতা নেই তো?
নীলা ভাবীকেও নিয়ে আপনি হতাশ।
হয়তো তাকে সেভাবে মেনে নিতে পারছেন না। এর কারণে কি তার সাথে দায়সারা ব্যবহার (অবহেলা) করছেন? (মাফ করবেন)
প্রথম স্ত্রী কি কোন কারণে নীলা ভাবীর মতো হতাশার ছিল। তাকে অবহেলা করেছেন বলেই কি ছেড়ে চলে গেছেন?
এতো কথা বলতে চাইনি ভাই। আপনাদের পারিবারিক ব্যাপার। তবুও আপনার কষ্ট আর নীলা ভাবীকে নিয়ে সন্তুষ্ট না থাকার কারণে
কথাগুলো বললাম। তার উপর ২য় সন্তানের আগমনে খুশিও নন আপনি।
২য় ভাবীকে মনের গহীন থেকে ভালবাসুন। তাকে ধীরে ধীরে গড়ে তুলুন।
দেখবেন মনে শান্তি পাবেন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
অর্ক বিন মুজিব বলেছেন: ব্যর্থতা আছে। নিম্নজাতের মেয়েকে পরিবারের অমতে বিয়ে করা । ছেলেদের সাথে অবাধে মেলামেশার সুযোগ দেওয়া । ইন্টার পাশ মেয়েকে মাস্টার্স পাশ করানো । তারপর কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি ঠিক করে দেওয়া। শালীকে ঘরে আশ্রয় দিয়ে লালন পালন করা। বউ শালীর কাপড় ধুয়ে দেওয়া।
৩|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: আমরা ঘর সংসার সাজাইয়া ছেলেখেলা খেলছি!
এক ফুয়ে সব উড়ে যাবে একদিন।
১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
অর্ক বিন মুজিব বলেছেন: আসলে কেউ কারো নয়
৪|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
ব্লগার_প্রান্ত বলেছেন: একদিন সব কিছু ঠিক হয়ে যাবে
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
অর্ক বিন মুজিব বলেছেন: হয়তো হবে অথবা হবে না
৫|
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৮
কাতিআশা বলেছেন: ধৈর্য ধরুন! আল্লাহ কে ডাকুন বেশী করে! আপনার ডিপ্রেশন আপনার প্রেগনান্ট স্ত্রীর উপরে নেগেটিভ প্রভাব ফেলবে, এতে আপনার আগত সনতানের ক্ষতি হতে পারে!.।যে আসছে, তাকে সহজ, সুন্দর ভাবে আসার সুযোগ দিন প্লীজ! ভালো থাকুন!
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
অর্ক বিন মুজিব বলেছেন: ধন্যবাদ
৬|
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ কষ্ট পেলাম আপনার প্রথম সন্তানের জন্য । তবে আপনার দ্বিতীয় সন্তান ও পরিবারের জন্য শুভকামনা রইল ।
পথ চলাই যেখানে জীবন সেখানে আমাদের অনেক কিছুই যে মেনে নিতে হয়......
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৮
অর্ক বিন মুজিব বলেছেন: সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে কষ্ট দেন বোঝা দায় ।
৭|
১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০
মোস্তফা সোহেল বলেছেন: এত ব্যক্তিগত কথা ব্লগে না লেখায় মনে হয় ভাল।
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০
অর্ক বিন মুজিব বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫
করুণাধারা বলেছেন: আল্লাহ আপনার মনে শান্তি দান করুন।