| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপি"র নয়াপল্টন অফিসে রমরমা অবস্থা দেখে অনেকে শিহরিত । আওয়ামীলীগের অতি আত্মবিশ্বাস দেখে সুশীল সমাজ রোমাঞ্চিত । ১৯৯১ এর পুনরাবৃত্তি ঘটবে বলে তারা মনে করছেন। সেবার অপ্রত্যাশিতভাবে বিএনপি মেজরিটি পায় সংসদে। নির্বাচনে তাদের প্রার্থী সংকট ছিল চোখে পড়ার মত। ২৯২ সিটে তারা প্রার্থী দিতে পেরেছিল। সামরিক স্বৈরাচারের সহযোগী এম কে আনোয়ারের এমপি হবার জন্য মনস্থির করলেন। আওয়ামীলীগের সাথে যোগাযোগ করলে, আওয়ামীলীগ অপারগতা প্রকাশ করলে তিনি বিএনপির সাথে যোগাযোগ করেন। প্রার্থী সংকটে ভুগতে থাকা বিএনপি তাকে সুযোগ দেয় এবং তিনি এমপি নির্বাচিত হন।
সেসময় বাংলাদেশে সবচেয়ে সক্রিয় ছিল পশ্চিমা শক্তি । তারা কখনোই আওয়ামীলীগকে পছন্দ করতো না। ভারতও আওয়ামীলীগকে ইঙ্গিত দিয়েছিল , খালেদা জিয়া ক্ষমতায় আসছেন । নির্বাচনে বিপর্যয়ের কারণে শেখ হাসিনা এবং কামাল হোসেনের বিরোধ চরমে উঠে । পরবর্তীতে কামাল হসেন দল ছেড়ে নতুন রাজনৈতিক দল গড়ে তোলেন গণতান্ত্রিক ফোরাম যা এখন গণ ফোরাম নামে পরিচিত।
এখন ২০১৮ বাংলাদেশে পশ্চিমা শক্তির প্রভাব খুব কম। ভারতের প্রভাব সবচেয়ে বেশি। ভারত বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে শুধু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয় বরং একমাত্র ফ্যাক্টর । আমেরিকা ভারত নাখোশ হবে এমন কাজ বাংলাদেশের মাটিতে এখন করবে না। আমেরিকার চীনকে দমনের জন্য ভারতকে দরকার।
এবারের নির্বাচন আবারো হেসে খেলে শেখ হাসিনা জিতবেন। বিএনপি আর কখনোই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে না এটা নিশ্চিত আর ভারত এটা সুনিশ্চিত করেছে ১/১১ এর সময়।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
অর্ক বিন মুজিব বলেছেন: সেটা জানা কথা। আন্দোলনের সময় এত কর্মী কোথায় ছিল, সেটা কেউ জানে না।
২|
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
বাকপ্রবাস বলেছেন: মানুষ ভোট দিতে পারলে আর ভোট কারচুপি না হলে বিএনপি জোট আসবেই। আসতে বাঁধা আর ব্যালট ছিনতায় হলে আওয়ামিলীগ আসবে সেটা জানা কথা
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
অর্ক বিন মুজিব বলেছেন: বিএনপি জোট আসবে না। এখন সময় অনেক পরিবর্তিত । গত দশ বছরে আওয়ামীলীগের ভোট ব্যাংক বেড়েছে । হয়তো ২০০৮ এর মত ভুমিধস বিজয় পাবে নে কিন্তু কমপক্ষে ১৭০এর বেশি সিট পাবে ।
৩|
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪০
ইব্রাহীম আই কে বলেছেন: ১/১১ এর ব্যপারে সংক্ষেপে কিছুটা বলবেন কি?
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১
অর্ক বিন মুজিব বলেছেন: অন্যকোন পোস্টে বলবো । এটার প্ল্যান শুরু হয়েছিল ২০০৪ এর মে মাস থেকে
৪|
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৪
শরতের ছবি বলেছেন: আওয়ামীলীগের আবার আসা উচিত । না হলে এত অসমাপ্ত কাজ কে সমাপ্ত করবে । তারতো কেবল হাওয়াভবণ জন্ম দেবে । দেশের কাজ হবে না । জনগণের এটা বোঝা উচিত ।
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩
অর্ক বিন মুজিব বলেছেন: বিএনপি জামাত ভাল কিছু কখনো দিতে পারে নাই। তবে আওয়ামীলীগের বিকল্প কোন ভাল রাজনৈতিক দল থাকা আবশ্যক তবে তা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনাধারি হতে হবে।
৫|
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২
খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগ কি ভোট পেয়ে জিতবে না ভোট না পেয়ে ই জিতবে?
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
অর্ক বিন মুজিব বলেছেন: ভোট পেয়ে জিতবে।
৬|
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ অর্ক বিন মুজিব- জনাব, শেষ কবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিয়েছেন ? এবারও কি ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারবেন ?
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
অর্ক বিন মুজিব বলেছেন: একদিনের গণতন্ত্রে আমার বিশ্বাস কম। আমি ভোট দিয়েছি একবার। এরপর থেকে আর যাওয়ার প্রয়োজন মনে করি না
৭|
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭
ফেনা বলেছেন: বাংলাদেশে গণতন্ত্র কোথায়???
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
অর্ক বিন মুজিব বলেছেন: কখনো কি ছিল
৮|
১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলীগ ভোটের হিসাব করছে না
জয়ের হিসাব করছে।
তারা জিতবে কোন সন্দেহ নেই, তবে ভোটে নয়।
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫
অর্ক বিন মুজিব বলেছেন: জয় ধরে রাখাটা আসল কথা ।
৯|
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
আলআমিন১২৩ বলেছেন: নির্বাচনে কোন দল জিতবে সে বিষয়ে প্রেডিকশান তার নিজস্ব চিন্তা আর আকাংখার ফসল।এ ছাড়া এর মাধ্যমে অন্যজনকে একটু influence করার সুপ্ত খায়েশও থাকে। দলের ক্ষমতাবলয়ের কৃপাদৃষ্টি লাভের আকাংখাও অনেকের থাকে। সুতরাং .....
১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
অর্ক বিন মুজিব বলেছেন: ২০০৭ সালের মে মাস পর্যন্ত আমি একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। এরপর একজনকে কথা দিয়েছিলাম , কখনো রাজনীতির সাথে যুক্ত হব না। যাকে কথা দিয়েছিলাম তিনি গত হয়েছেন ২০০৯ সালে। সুতরাং কোন রাজনৈতিক দলের কৃপা দৃষ্টির প্রয়োজন আমার নাই।
আমার চিন্তা ভাবনা যদি কাউকে influence করে সেটা আমার জন্য ভাল সংবাদ। প্রকৃতি এই ক্ষমতা আমাকে দিয়েছে বলে আমি কৃতজ্ঞ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: পার্টি অফিস দিয়ে নির্বাচন জেতা যায় না। এবার ভোটে আওয়ামীলীগ জয়ী হবে।