| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন আরমানের আত্মা
আমি ব্লগার "একজন আরমান" এর আত্মা ! আমাকে ব্লগার একজন আরমান এর সহনিক ও বলিতে পারেন। ;) তবে মাল্টি ভাবিয়া অবশ্যই ভুল করিবেন না। ;) বিঃ দ্রঃ আমি ব্যাতিত একজন আরমান এর আর কোন শাখা নেই।
একদা এক রুপকথার দেশ ছিল। সেখানে বাস করতো ছাগল, ভেড়া আর গরু। সেই দেশে পরে মানুষেরও আগমন ঘটে। এরপর ধীরে ধীরে মানুষের বসতি বেড়ে যাবার কারণে ছাগল, ভেড়া আর গরুরা মিশে যেতে থাকে সেই মানুষের ভীরে। কিছুদিন পরে সেই রুপকথার দেশে একটি ব্লগ তৈরি করা হয়। সেই ব্লগটি ছিল সেই দেশের মাতৃভাষায় প্রথম ও সর্ব বৃহৎ ব্লগ। সেখানে প্রায় দেড় লক্ষাধিক নিক মানে ব্লগার এর রেজিস্ট্রেশন করা ছিল। প্রতি মুহূর্তে গড়ে প্রায় তিন শতাধিক ব্লগারেরও বেশি অনলাইনে থাকতো। আর পাঠক থাকতো হাজারের উপর।
ভালোই যাচ্ছিল দিনকাল। সেই ব্লগটাও দিন দিন আরও বড় হতে লাগলো। যতো বড় হতে লাগলো ততোই নানা ধরনের ব্লগার সেখানে আসতে শুরু করলো। আর লেখালেখির ব্যাপারে লেখকদের সুবিধার জন্য প্রি মডারেশন এর বদলে পোস্ট মডারেশন ব্যাবস্থা চালু ছিল। তাই যে কেউ যে কোন কিছু পোস্ট করতে পারতো আর সেই লেখা হুট করেই পাবলিশ হয়ে যেত। আর সেই সুযোগটা কতিপয় ছাগল, ভেড়া কিংবা গরু নিতো। আর এরপর শুরু হয়ে যেতো ভেড়া আর গরুর মধ্যে ক্যাচাল। ভেড়ার কোন পোস্ট দেখলে গরু গালি দিতো ব্লগের নির্মাতাকে আবার ঠিক গরুর কোন পোস্ট দেখলেও ভেড়ার পাল গালি দিতো সেই ব্লগের নির্মাতাকে ! মানুষরা বসে বসে এই ক্যাচাল দেখতো আর ভাবতো এরা গরু বা ভেড়া না হয়ে মানুষ হলে অন্তত এটা বোঝার ক্ষমতা থাকতো যে ব্লগের যিনি নির্মাতা তিনি একজন মানুষ। তাকে ঘুমাতে হয়, খেতে হয়, পরিবারের আরও হাজারো কাজ করতে হয়, এরপর আবার সময় করে ওই সব ছাগল, ভেড়া আর গরুর পোস্ট মুছতেও হয় !
যাই হোক এভাবেই চলছিল দিন। যতোই দিন যাচ্ছিল ততোই সাধারণ মানুষ ব্লগাররা অতিস্ট হয়ে উঠেছিল ভেরা-গরুর এই ক্যাচালে। আর মাঝখানে সুবিধা নিচ্ছিল ছাগলরা ! সেইদিকে কারো খেয়াল ই ছিল না ! সবার মনোযোগ যখন অন্যদিকে তখন সেই ছাগলরা একাগ্রচিত্তে তাদের উদ্দেশ্য হাসিলের ধান্ধায় মত্ত ছিল !
এরপর?
এরপর আর জানা যায় নি সেই রুপকথার দেশের কাহিনী !
তবে আমরা আশা করতে পারি সেই দেশের সবাই হয়তো কোন একদিন মিলে গিয়ে একটা বনভোজন এর আয়োজন করবে। আর তারা সেখানে গিয়ে ছাগলগুলোকে খাসি করে খাসির মাংসের রেজালা আয়োডিনযুক্ত লবন দিয়ে তৈরি করে খাবে।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৩
একজন আরমানের আত্মা বলেছেন:
সব কিছু বুঝতে হবে এমন কোন মানে নেই।
২|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: সিরিয়াস ক্যাচাল পোষ্ট ! তাও মাল্টি থেকে , সাহস থাকলে নিজ নিক থেকে আসেন !
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৫
একজন আরমানের আত্মা বলেছেন:
মিয়া নিজে মাল্টি হইয়া আমারে মাল্টি কও? আগে আমার ব্লগের উপরের ডান পাশের লেখাটা পইড়া দেখা উচিত ছিল।
আমি ব্লগার "একজন আরমান" এর আত্মা !
আমাকে ব্লগার একজন আরমান এর সহনিক ও বলিতে পারেন। ![]()
তবে মাল্টি ভাবিয়া অবশ্যই ভুল করিবেন না। ![]()
আমি বাদে একজন আরমানের অন্য কোন শাখা নেই।
৩|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১
টুম্পা মনি বলেছেন: পালাও, পালাওওও , পালাউউউউউউউউউউউউউউ ভুত, ভুত
আরমানের ভূত!!!!!!!!!!!!!!
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:০৬
একজন আরমানের আত্মা বলেছেন:
আরে আরে টুম্পামনি ভয় পেলে হবে কি করে? পোস্ট না পড়েই দৌড় দিয়েন না। আমি একজন আরমানের থেকে অনেক ভালো।
৪|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১২
টুম্পা মনি বলেছেন: আপনি একজন আরমানের ''ভাটাক্তিহুয়ি আতমা।'' পুরতিশুধ নিতে আবার ব্লগে আসছেন! দাঁড়ান ওঝা ডাক্তেসি। ফুঁ দিয়ে আপনাকে তাড়ায় দিবে।
আর আমিও অভির সাথে একমত। সাহস থাকলে আসল নিক দিয়ে পোষ্টটা দেন তো দেখি। ভয় পায় , আরমান ভয় পায়। হি হি হি
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬
একজন আরমানের আত্মা বলেছেন:
আসল মানে কি? এটা সবাই জানে আমার নিক। হুহ..
৫|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৬
বাংলার হাসান বলেছেন: বাহ! ভালো তো ভাল না।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯
একজন আরমানের আত্মা বলেছেন:
কি ভালো? আর কি ভালো না হাসান ভাই?
৬|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: মুইছা দিবেন মানে ! মজা লন মিয়া !
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২০
একজন আরমানের আত্মা বলেছেন:
দিছি।
এইবার ঠিক আছে???
৭|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৯
হাতীর ডিম বলেছেন: চলেন ছাগু ভোজন থুক্বু বনভোজনের আয়োজন করি।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১
একজন আরমানের আত্মা বলেছেন:
আগে অইগুলারে খাসি করতে হপে।
৮|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২০
খাটাস বলেছেন: গরু ছাগল খাইতে মনে চায়, ভেড়া তো আগে খাই নি। ফ্রি তে ট্রাই নেয়া যায়।
গরু, ছাগল, ভেড়া র সংখ্যা বাড়তে বাড়তে কোন দিন না জানি ওই রুপ কথার দেশ কুরবানির হাট হয়ে যায়।
আরমান ভাই এর আত্তা ভাই ভাল আছেন? আরমান ভাই কে সালাম জানাবেন। পরিচিত হয়ে ভাল লাগল।
বরিসাইল্লা আদর্শে আদরসিত হউয়া বিসয়ক একটা পোস্ট চাই।
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৬
একজন আরমানের আত্মা বলেছেন:
কতবার খাসির রেজালায়
ভেড়ার মাংস খেয়েছ
সে কথা ঈশ্বর জানে !
আরে ধ্যাত গুনের কবিতা মনে চলে আসছিল ! ![]()
জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন তো? আপনার নামটা অনেক চুইট।
বরিশাইল্লারা তাদের নিজেদের আদর্শে সব সময় অটল থাকে। তাদের জন্য নতুন টিপস এর দরকার হয় না। আর বরিশাইল্লারা বাইরের কাউকে তাদের আদর্শ শিখায় না। তবে বরিশালে আত্মীয়তা করতে চাইলে সে ব্যাপারটা বিবেচনা করা হপে। বা দ্যা ওয়ে ইউ পম আউটচাইড বরিশাল অ্যান্ড ঢাকা?
৯|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২২
স্বপ্নবাজ অভি বলেছেন: আর তারা সেখানে গিয়ে ছাগলগুলোকে খাসি করে খাসির মাংসের রেজালা আয়োডিনযুক্ত লবন দিয়ে তৈরি করে খাবে।
এই লাইনে ঝামেলা আছে !
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৮
একজন আরমানের আত্মা বলেছেন:
এখানে কিসের ঝামেলা? এইখানে কোন ঝামেলা নাই। যার ঝামেলা মনে হবে সে আয়োডিনযুক্ত লবন দিয়ে তৈরি খাসির মাংসের রেজালা খেয়ে আসবে। :-< :-< :-<
১০|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: ঝামেলা
১>> ছাগল খাসি করতে গেলে কাটাকাটির ঝামেলা আছে ! বনভোজনের সময় আলাদা ডাক্তার নিয়ে যেতে হবে ! উৎকট ঝামেলা !
প্রস্তাবণা ঃ সরাসরি ছাগল জবেহ করা হোক !
২>> আয়োডিন যুক্ত লবণের উৎস বলেন নাই , মহান পরিবেশ বন্ধু মাইন্ড করতে পারেন ! উনার বাসায় অনেক আয়োডিন যুক্ত লবণ পড়ে আছে !
প্রস্তাবণা ঃ আয়োডীন পরীক্ষা করার জন্য লেবুর ব্যাবস্থা করতে হবে !
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
একজন আরমানের আত্মা বলেছেন:
আমি রাজি আপনার প্রস্তাবনার সাথে। লেবুর কথা যখন বললেন তখন তো আমার শসার কথাও মনে পরে গেলো। সালাদ হলে জমবে ভালো।
১১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১
খাটাস বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: প্রস্তাবণা ঃ সরাসরি ছাগল জবেহ করা হোক !
এই মহান দায়িত্ত আমি নিতে চাই। কুরবানি ঈদে বহু বার চেয়েছি পশু জবেহ করতে, নামাজ পড়ি না বলে আব্বু করতে দেয় নি। আব্বু রে দেখাইয়া দিতে চাই, সব গরু ছাগল কুরবানির জন্য ইমানদার হতে হয় না।
আরমান ভাই আমি ভাল আচি। আমার নাম আপনার বালো লেগেচে, শুনে আমার ও বালো লেগেচে।
আমি নট পম বরিশাল অ্যান্ড ঢাকা।
বরিসাইল্লা আদর্শ শিখতে পারলে তারপরে ভেপে দেকব, আত্মীয়তা করে টিক বাবে চালাতে পারব কিনা?
আপাতত রিস্ক নিতে চাই নে। :#>
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৮
একজন আরমানের আত্মা বলেছেন:
হিরু থাকলে রিস্ক নাই।
১২|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪২
মামুন রশিদ বলেছেন: আত্মা মানে কি মাল্টি ???
শ্যাষমেষ আপ্নেও মাল্টিবাজি শুরু করলেন ??
ইয়েমানে, প্রশ্নটা আপনাকে করিনি । করেছি ব্লগার একজন আরমানকে ।
আপনাকে তো আমি চিনি না, আগে কখনো দেখেছি বলে মনে পড়ে না ।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
একজন আরমানের আত্মা বলেছেন:
আসলে ব্লগে অনেকদিন হয়ে গেলেও আমার একাউন্ট লগ ইন হচ্ছিল না। সেইজন্য কোন পোস্টও দিতে পারি নি। ![]()
সেকারনে ব্লগে আসতামও অতোটা।
১৩|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৪
IN THE NAME OF INNOCENCE বলেছেন:
এমন প্রকাশ্য মাল্টিবাজীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২
একজন আরমানের আত্মা বলেছেন:
মাল্টিবাজ কাকে বলছেন? আমার সম্পর্কে কোন আজেবাজে কথা বলবেন না।
বাই দা ওয়ে আপনার বড় ভাই ভালো আছেন তো?
১৪|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৪
একজন আরমান বলেছেন:
@ মামুন রশিদ ভাইঃ
এইসব কি বলছেন ভাই?
মাল্টিবাজি করার সময় কই আমার? ও তো আমার একমাত্র সহনিক।
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:১৩
একজন আরমানের আত্মা বলেছেন:
:#> :#> :#>
১৫|
২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:২৫
সফদার ডাকটার বলেছেন: মালতি বাজি দেক্তারিনা
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৪
একজন আরমানের আত্মা বলেছেন:
আমিও।
১৬|
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: স্বপ্নবাজ অভি বলেছেন: সিরিয়াস ক্যাচাল পোষ্ট ! তাও মাল্টি থেকে , সাহস থাকলে নিজ নিক থেকে আসেন !
![]()
২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
একজন আরমানের আত্মা বলেছেন:
ঐ ব্যাটা আমি মাল্টি তোরে কে কইলো?
১৭|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:২৬
তারছেড়া লিমন বলেছেন: মাথায় সর্ট সার্কিট হয়ছে ঠিকমত টাওয়ার পাইলো না..........
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
একজন আরমানের আত্মা বলেছেন:
নেটওয়ার্ক ঠিক হইলে জানাইয়েন। :-< :-< :-<
১৮|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬
ঢাকাবাসী বলেছেন: খাসীর রেজালা খাওয়া খারাপ এতে কলেস্টরেল বাড়ে।
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
একজন আরমানের আত্মা বলেছেন: কয়দিন আর বাঁচবো বলুন?
খেয়ে দেয়ে মরাই ভালো !
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: গপের মাজেজা পুরাটা বুঝি নাই, কিছু কিছু বুঝছি