নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আড়ষীনগর

আড়ষীনগর › বিস্তারিত পোস্টঃ

এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিনেমা: দেব

০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭



বড়দিনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন দেব। টুইটারের এক বার্তায় এমনটাই জানালেন। ‘আরশি নগর ছবি সম্পর্কে দেব বললেন, এটি আমার নিজের জীবনের সবচেয়ে কঠিন সিনেমা। এমন একটি গল্পের সিনেমাতে তাকে নেওয়ার জন্য নির্মাতা অপর্ণা সেনকে বিশেষ ধন্যবাদও জানিয়েছেন। আসলে রোমিও অ্যান্ড জুলিয়েটের আদলে নির্মিত হলেও ছবির গল্পে থাকছে বিশেষ আকর্ষণ। এ সম্পর্কে অপর্ণা সেন বলেন, ‘আরশি নগর হচ্ছে আমার দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন। দীর্ঘদিন গবেষণা করে গল্পটির প্লট দাঁড় করিয়েছি আমি।’ আরশি নগরে প্রভাবশালী খান পরিবারের মেয়ে জুলি ও মিত্র পরিবারের ছেলে রণজয়ের প্রেমকাহিনীর একটি চমৎকার ট্রাজেডি ফুটে উঠবে ছবির গল্পে। ছবিতে জুলির চরিত্রে অভিনয় করেছেন বরবাদের নায়িকা ঋত্বিকা এবং রণজিতের চরিত্রে অভিনয় করেছেন দেব। এছাড়াও আরশি নগরের মাধ্যমে দীর্ঘদিন পর বাংলা সিনেমায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমান।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

সুলতানা রহমান বলেছেন: রোমিও এর মত চরিত্রে দেব কে মনে হয় ভাল লাগবেনা।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

ওমর ফারুকী বলেছেন: hmmm

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

কেউ নেই বলে নয় বলেছেন: এ খালি কপি সিনেমা করে ক্যান? কয়দিন পর নাম হবে কপিক্যাট, নকল বিলাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.