নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মতো কিছুই নেই তবুও যদি কারো নিতান্তই জানতে ইচ্ছে হয় তাহলে ঢু-মারুন facebook.com/aru.sokal-কিংবা[email protected]

অরুদ্ধ সকাল

কথা না রাখার স্বদেশে; আর কথার কন্টক বেঁধাতে চাইনা। তাই কথার রাজ্যে কথার ফেরি করে ফিরি রোজ। হা-পিতেশ করতে গিয়েও ঠেকে যাই। হয়তো জীবনটা এমনই কেউ হারে কেউ জেতে।ভালবাসার সংবৃতি নেই বলে আহত হই; তবুও পড়ে থাকি নুড়ি’র মতো যদি মুক্তো ভেবে কেউ হাতে তোলে; যদি ওঁচলা ভেবে কেউ ছুড়ে ফেলে তবুও তেমনি থাকি, যেমনি আছি এখনো। কারও সংবেদ্য না হতে পারি নৈবেদ্য হতে দোষ কি!!\nযোগাযোগ: facebook.com/aru.sokal

অরুদ্ধ সকাল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ЖЖ প্রেমের শ্রাবণ ধারায় ব্যাথার আহ্বান ЖЖ

০১ লা মে, ২০১০ দুপুর ২:২৬



প্রেম চাইনা; ভালোবাসা চাই

_____________________





প্রেম চাইনা; ভালোবাসা চাই;

জুলিয়েটে, রজকিনী,রাধা,কিংবা সুফিয়া লরেন চাইনা;

সাদামাটা গেয়ো একটা মন চাই।





মনের উঠোন নিকোয় দেবে যে স্ব-হস্ত ধরে,

যার অধর রঞ্জিত হবেনা কোন সস্তা দরের রঙ্গিন আস্তরে।

যে ডাকবে চোখের ডাকে, মনের বাধেঁ,

ছলনা কিংবা মিথ্যে প্রনয়ের আহবানে নয়।

আমি তেমনি একটা স্বচ্ছ মার্বেল চাই;

যাতে চোখ মেললে দেখা যাবে এপাশ ওপাশ।



সাদামাটা একটা মন চাই।

যার চোখে সন্ধ্যে নামবে শুকতারা নিয়ে,

আগুনজ্বলা মোহে নয়, বারুদ ভরা কড়িকাঠের চুলোয়;

আমি পুড়ে পুড়ে খাটি হয়ে মিশতে পারবে তার হৃদয়ের গ্রহান্তরে।



আমি তাই ভালোবাসা চাই প্রেম চাইনা।











এক টুকরো মেঘ

__________________



আজ আকাশভাঙ্গা মেঘের নিনাদে; বৃষ্টির আহবান।

আমি কান পেতে শুনি;চুপ করে রই এই মাতালী রাতে;

তাই বর্ষিত এ রজনীতে ধারাপ্রপাতে খুজেফিরি তারে;

যে আমায় বিনাবাক্যে কাছে টেনেছিলো বৃষ্টির মতো করে।



আজ জোছনার ভাঙ্গা চাঁদ আর নির্ঘুম অর্ধরাতে,

বিন্দু বিন্দু বৃষ্টি কনা হয়ে রইবে যে আমার সাথে।

যে বৃষ্টির ছন্দে পরমানন্দে আমারে জড়াবে তার গায়।

আমি আজ তার হাতের মুঠোয় দেবো এক টুকরো মেঘ গুজে;

যখন খুশি বর্ষনে ভাসাবে সে আমায়।







যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়

__________________________



যে ব্যাথা লুকায় কথার ছলে,

বুকের রেলগাড়ি চলে যার ব্যাথার কয়লা ভরে।

যার হাত পা ভরা ছ্যাকা আগুন দাগা,

যার কষ্ট ঝুলে থাকে হৃদয়ের ঘর জুড়ে।

তাকে আর কি শান্তনা দেব বলো।



সে.যে একা থাকা মাঠে,

কিংবা জনশূন্য সাগরে

ভাসা স্বপ্নের বিভোরে

সময় কে পোড়ায় অবিরত

মঙ্গা,দাঙ্গা,হাঙ্গামাকে যে রেখেছে সযতনে জীবন শিকোয় তুলে।



যে পেয়েও হারায়, পরম সে সুখ,

যে আধাঁর বাধে আলো ভরা বুক;

যে কয়লা পাহাড়কে কাছে টানে,

চুম্বন করে তার গায়।

যে সর্বনাশে চুপ করে রয়;

যার জমে থাকা ক্লেশ লুকিয়ে আড়ালে করে হায় হায়।



তাকে কি আর বলবো .......... .

যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়।







---------------------------সমাপ্ত-----------------------







∞ আমি সবসময় সহজ করে সহজ বাক্যে লিখি ∞

∞ আমি পুরোনো শব্দের নতুন কারিগর ∞

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১০ দুপুর ২:৩০

বোকা মেয়ে বলেছেন: সাদামাটা একটা মন চাই।
সরল মেয়েদের সাথে প্রতারণা করা সহজ
সাদামাটা মনের মেয়েদের নির্যাতনও করা যায়
তারা প্রতিবাদ করে না; সর্বোচ্চ চোখের পানি ফেলে..
এজন্য একটা সাদামাটা মেয়ে চাই...

০১ লা মে, ২০১০ দুপুর ২:৩৫

অরুদ্ধ সকাল বলেছেন:

ডিজিটাল মেয়েদের ডিজিটাল পাকে পড়ে নিজের লাইফ কে আর ডিজিটাল করতে চাইনা।
সাদামাটা মনের মেয়েদেরকে নির্যাতন করা হয়তা ঠিক তাই বলে আমার কবিতায় কিন্তু বলা হয়নি সে কথা ।
চোখের পানি
কালামাটা মেয়েরাও ফেলে আর বোকামেয়েদের কথা তো বাদই দিলাম।
যে মেয়েরা মার খেয়ে প্রতিবাদ করতে জানেনা তারাই তো বোকা মেয়ে।

__________

ধন্যবাদ
কাব্য পাঠের জন্য

২| ০১ লা মে, ২০১০ দুপুর ২:৩২

সাগর রহমান বলেছেন: ভালো লাগলো কবি। সহজ কথা সহজ করে বলা অনেক বড় ব্যাপার। আপনার সফলতা কামনা করি।

পদ্যে অনেক প্লাস++

০১ লা মে, ২০১০ দুপুর ২:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ধন্যবাদ কবি

আমি বাকহীন হয়ে চেয়ে থাকি যখন দেখি তোমার কবিতায় শব্দের বাহার
যখন তোমার কবিতা নতুন শব্দ টেনে আনে ভালোলাগা সম্ভার ।
আমি তখন করি আফসোস কেন আমি না পারার দলে গুমরে আছি
কেন আমি যেতে পারিনা তোমার শব্দের সেই সাম্পানের কাছাকাছি।

এই দুপুরের শুভেচ্ছা নিও

৩| ০১ লা মে, ২০১০ দুপুর ২:৩৪

শিরীষ বলেছেন: বাঃ! কবিতা সুখপাঠ্য হয়েছে। অনুভূতিগুলো ফুটে উঠেছে প্রাঞ্জলতায়। ভাল লেগেছে সকাল।

(**টাইপো :|)

০১ লা মে, ২০১০ দুপুর ২:৪১

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ কবি
আমি থাকি তোমাদের সাথে তোমাদের কাছে
আমি তোমাদের মাঝে

৪| ০১ লা মে, ২০১০ দুপুর ২:৪৫

আশিক দিওয়ানা বলেছেন: তাকে কি আর বলবো .......... .
যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়।

কিছু ই বলার নাই।। :( :( :(

ভালো লাগলো।।

০১ লা মে, ২০১০ দুপুর ২:৪৯

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
পাঠের জন্য
ভালো থাকুন সবসময়

৫| ০১ লা মে, ২০১০ দুপুর ২:৫৪

ফাহাদ চৌধুরী বলেছেন: দারুন সুন্দর!
মন-ছোঁয়া লেখা।


এক টুকরো মেঘ
-বেশি ভাল লাগলো ।

০১ লা মে, ২০১০ বিকাল ৩:০২

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ কবি
ভালো থাকুন
সবসময়

৬| ০১ লা মে, ২০১০ বিকাল ৩:৪৪

সায়েম মুন বলেছেন:
বেশ ভাল লাগল কবিতা হে কবি অরুদ্ধ সকাল!!!

০১ লা মে, ২০১০ বিকাল ৩:৫৬

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
হে সায়েম ভ্রাতা
কেমন চলিছে দিনকাল

৭| ০১ লা মে, ২০১০ বিকাল ৩:৪৮

তাশমিয়া বলেছেন: এক টুকরো মেঘ ।
যে সুখ বিকিয়ে দিয়ে দুঃখ কিনতে চায়।


অনেক অনেক সুন্দর!!!

০১ লা মে, ২০১০ বিকাল ৩:৫৫

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
আপনাকে কেমন আছেন আপনি?

৮| ০১ লা মে, ২০১০ সন্ধ্যা ৭:২০

মোঃ আবুল কালাম আজাদ বলেছেন: তিনটি কবিতা তিনটি পদ্ম আপনার জন্য
ধন্যবাদ।

০২ রা মে, ২০১০ বিকাল ৪:৩৩

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ

৯| ০১ লা মে, ২০১০ সন্ধ্যা ৭:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। সুখপাঠ্য

০২ রা মে, ২০১০ বিকাল ৪:৩৪

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ

১০| ০১ লা মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

অসময়ের আমি বলেছেন: ভালবাসা আসলে পিটুইটারির খেলা
আমরা বোকার বলি প্রেম.

IT'S A GAME!!!!


কবিতা ভালো লেগেছে.......

০২ রা মে, ২০১০ বিকাল ৪:৩৪

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ

১১| ০২ রা মে, ২০১০ বিকাল ৫:৫২

সোমহেপি বলেছেন: সহজ মানুষ সরল উক্তি সরল কাব্য সরল প্রেম সহজ চাওয়া পাওয়া কোন লুকোচুরি নেই কঠিন শব্দের আড়ালে নিজেকে লুকালে চলবে না
মন খারাপের কারণটা বললেনা?
একটা জবাব দিয়েছি পাঠ করলে মন ভালো হতে পারে।জবাবটাকে একটা কবিতা করব চিন্তা করছি...

০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

অরুদ্ধ সকাল বলেছেন:

আমি দেখতাছি

১২| ০২ রা মে, ২০১০ বিকাল ৫:৫৪

কথক পলাশ বলেছেন: সাদামাটা গেয়ো একটা মন চাই।
ভাবনাটা মিলে গেল কবি। সবগুলো কবিতাই সুন্দর।

০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৬:৪০

অরুদ্ধ সকাল বলেছেন: ধন্যবাদ
কবি

১৩| ০২ রা মে, ২০১০ রাত ৮:০১

পাহাড়ের কান্না বলেছেন:
প্রেম চাইনা; ভালোবাসা চাই;
জুলিয়েটে, রজকিনী,রাধা,কিংবা সুফিয়া লরেন চাইনা;
সাদামাটা গেয়ো একটা মন চাই।

কবির চাওয়া পূরণ হোক।

আমি আজ তার হাতের মুঠোয় দেবো এক টুকরো মেঘ গুজে;
যখন খুশি বর্ষনে ভাসাবে সে আমায়।।

খুব ভাল লেগেছে লাইনটা।

০৩ রা মে, ২০১০ সকাল ১১:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ কবি


আমার গুরু বলেছেন :

যাহা চাই ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না।


এই যে আমি চাইছি;
আমি কিন্তু তা পাইবো না

আফসোস ইহাই

১৪| ০২ রা মে, ২০১০ রাত ৯:০০

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সরোলোক্তি (বানান ভুল , আমি শিওর)।

০৩ রা মে, ২০১০ সকাল ১১:২৯

অরুদ্ধ সকাল বলেছেন:
ধন্যবাদ জীবন বাবু

১৫| ০৩ রা মে, ২০১০ রাত ১২:৪২

হানিফ রাশেদীন বলেছেন: ভাল লেগেছে, মুগ্ধকর ভাষা, অনুভূতিও চমৎকার। তবে একটি কথা, কেবল ভালটুক বলবো, আমার কাছে মনে হওয়া মন্দটুক বলবো না, এতে আমার নিজেকে অসৎ বা চরিত্রহীন বলে মনে হয়। এজন্যেই স্যার মন্দ কথাও আমি বলি, যাদের লেখা আমাকে টানে (আপনার আগের দু'টা পোস্টের লেখা) তাদের বেলায় আরো বেশি বলি। আচ্ছা কথা হচ্ছে, অনেক মেদ আছে, মানে অতিরিক্ত শব্দ, যা আপনি বাদ দিলে আরো অনেক ভালো হবে, চেষ্টা করেতে হবে কম কথায় অনেক কিছু প্রকাশ। যেমন :

'আজ আকাশভাঙ্গা মেঘের নিনাদে; বৃষ্টির আহবান।
আমি কান পেতে শুনি; চুপচাপ এই মাতালী রাতে;
বর্ষিত এ রজনীতে ধারাপ্রপাতে খুজে ফিরি তারে;
যে আমায় বিনাবাক্যে কাছে টেনেছিলো বৃষ্টির মতো।'

এখানে আমি কয়েকটি শব্দ বাদ দিয়েছি, পুরো কবিতা ধরলে অনেক বাদ দেয়া যায়। দেখবেন কতো কম শব্দে বলা যায়?

যা বললাম, বিষয়টি অন্য ভাবে নিবেন না, অরুদ্ধ, ভালবাসা থেকেই আমর এ কমেন্ট।

০৩ রা মে, ২০১০ সকাল ১১:৩১

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
কবি
লা জবাব

খুব ভালো লেগেছে
আসলে আমি ওমন করে ভাবিনি।
তবে হ্যা নেক্সট টাইমে চেষ্টা করবো।

ভালো থাকবেন কবি

১৬| ০৩ রা মে, ২০১০ দুপুর ১২:০২

প্রতীক্ষা বলেছেন: কী অসাধরণ সব কবিতা! একদম আমার মনের মত! ৩ টাই অনেক সুন্দর! বার বার পড়ার মত! আমি সব লিখে রাখব!

সাদামাটা একটা মন চাই।
যার চোখে সন্ধ্যে নামবে শুকতারা নিয়ে,
আগুনজ্বলা মোহে নয়, বারুদ ভরা কড়িকাঠের চুলোয়;
আমি পুড়ে পুড়ে খাটি হয়ে মিশতে পারবে তার হৃদয়ের গ্রহান্তরে

'আমি সবসময় সহজ করে সহজ বাক্যে লিখি' এ কথাটা খুব ভাল লাগলো! এমন ভাষায় লেখা উচিত যাতে সবাই বুঝতে পারে! কঠিন কঠিন বাক্যে কঠিন লেখা লেখার মধ্যে কোন সার্থকতা নেই!

+++++++++
প্রিয়তে!!

০৩ রা মে, ২০১০ দুপুর ১২:১০

অরুদ্ধ সকাল বলেছেন:
অনেক ধন্যবাদ তোমাকে
সত্যি আমি সবসময় সহজ লিখি !!
তবে সেটা কারো কারো ভালো লাগলে আমার ইচ্ছে জাগে লিখতে আরো।

____________
ভালো থেকো
(দু:খিত তুমি বলে ফেললাম)

১৭| ০৬ ই মে, ২০১০ সকাল ৯:৩৫

অমিত চক্রবর্তী বলেছেন: +++

১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ

১৮| ১১ ই মে, ২০১০ দুপুর ১২:৩৬

রোদেলা বলেছেন: সবকয়টাই অনেক সুন্দর ।খুব ভালো লাগলো ।

১২ ই মে, ২০১০ রাত ৮:২৭

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
রোদেলা আপু

১৯| ১১ ই মে, ২০১০ দুপুর ১২:৫৫

করবি বলেছেন:
সাদামাটা গেয়ো একটা মন চাই


কবি সাদামাটা কথায় অনেক সুন্দর কথা বলে ফেললেন।
অনেক ভালো লাগা সকালদা..........

১২ ই মে, ২০১০ রাত ৯:১৭

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ করবি দি

২০| ১২ ই মে, ২০১০ রাত ৮:৩২

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: খুউব ভালো লাগলো ভাই।

১২ ই মে, ২০১০ রাত ৯:১৭

অরুদ্ধ সকাল বলেছেন:

ধন্যবাদ
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.