| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতিচিহ্ন ১
যতি চিহ্নের ব্যবহার কিছু শিখেছিলাম
বোধহয় কোন সময়;
শিক্ষাটা কখনই পূর্ণাঙ্গ হয়ে ওঠেনি
সঠিক শিক্ষার অভাবহেতু প্রায়শই
অনুভব করেছি, শিখে নেওয়াটা জরুরী।
পাতাও নতুন করে উল্টিয়েছি সময় সময়,
পাখির দৃষ্টিতে এক পলক –
তারপর, আবার যা তাই!
কিছু অতি সাধারণ চিহ্নের ব্যবহার,
কখন কোথায় দাড়ি টেনে দিতে হবে ইত্যাদি
কিছুই শেখা হল না আর!
তাই বল্গাহীন কথা-মালার সমাহার।
যতিচিহ্ন ২
যতি বিহীন সময়ের অবিরাম ছুটে চলায়
কোন সাময়িক কিংবা মধ্যহ্ন বিরতির
অভাব সময়ে খুবই যাতনাময়।
দাড়ি-কমাহীন অবিরাম গতিতে
হঠাৎ দাড়ির প্রয়োগ
রূঢ়, বড্ড রূঢ় প্রতীয়মান হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৭
আসফি আজাদ বলেছেন: ঠিক তা নয়। একটু অন্য কিছু।
ধন্যবাদ।
২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতায় ভালো লাগা ।
যা খুশি বলে গেলেই হয়, যে বুঝার সে ঠিকই বুঝে নেবে
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
আসফি আজাদ বলেছেন: ‘যে বুঝার সে ঠিকই বুঝে নেবে’ – যার যার বুঝ তার তার কাছে
অনেক ধন্যবাদ।
৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৪
তানজিমস্ বলেছেন: যতি বিহীন সময়ের অবিরাম ছুটে চলায়
কোন সাময়িক কিংবা মধ্যহ্ন বিরতির
অভাব সময়ে খুবই যাতনাময়।
ভালো লাগা...
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৫
আসফি আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।
৪|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২২
আরজু পনি বলেছেন:
কবিরা অনেক উচ্চ মার্গের মানুষ, আমার এন্টেনায় অনেক সময় মিস হয় !
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪১
আসফি আজাদ বলেছেন: আপ্নের সাথে পুরোপুরি একমত
তবে আপ্নের সময় সময় এন্টেনায় মিস হয়, কিন্তু আমার হয় সব সময় ![]()
অনেক ধন্যবাদ।
৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০
কলমদানি বলেছেন: – যার যার বুঝ তার তার কাছে.। লাইক । অ .ট . c তে magic এর ফাইল দুটি পেসট হয় না হেলফ করেন আপনার copy and replace করাটা বুঝি নাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৮
আসফি আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।
এখানে প্রাসঙ্গিক হবে না বিধায় আমি যতটুকু জানি তা সেই পোষ্টে লিখে দিয়েছি। অনুগ্রহ করে দেখে নেবেন। তবে আমি আসলেই নন-টেকি, কাজেই পরামর্শ without prejudice
)
৬|
২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৪৩
তুষার কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা ।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১
আসফি আজাদ বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৩
মিতাহামিদা০০৭ বলেছেন: ্কবিদের জন্য উপদেশ!