| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ রুবেল এআর
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )
কবিতা তোমায় দিলাম ছুটি,
এখন আমি রাজনীতি করব।
কলম কাগজ বিদায় দিয়ে
ছুরি পিস্তল হাতে নেব।
আমি এখন হবো নেতা,
পাতি নেতা,
পিকেটিং করব হরতালে
মারব মানুষ হরতালে
মিছিল করব রাস্তায়
পুলিশ পেঠাব রাস্তায়।
তারপর আমি হব বড়
নেতা নেত্রী করবে শুরু
আমাই নিয়ে জয় গৌরব
মঞ্চে ছড়াবে আমার সৌরব।
প্রতিশ্রুতির ফুল ফোটাব
দেশ্টাকে ভাই বদলে দেবো।
কবিতা তাই দিলাম ছুটি,
এখন আমি রাজনীতি করব।
কবিতাটে নেই কিছু ভাই
রাজনীতিতে আখের সাজায়।
©somewhere in net ltd.