নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আসাদ রুবেল এআর

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )

আসাদ রুবেল এআর › বিস্তারিত পোস্টঃ

ফিরে আসে

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

ফিরে আসে, বার বার ফিরে আসে,

সোনিয়া দামিনিরা বার বার ফিরে আসে।

দেখতে অবিকল আমার মতো

কিন্তু কিছু পশুদের আচরন বার বার ফিরে আসে।



বার বার ফিরে আসে নর পশুদের হাত

যে হাতের করুন থাবায় নেমে আসে রাত

সোনিয়া দামিনি কিংবা টাঙ্গাইলের নাম না জানা

সেই মেয়েটির মত; নেমে আসে রাত

কিছু জীবনে। এমনি ঘটে প্রতিটি দেশে,

প্রতিটি শহরে, প্রতিটি গ্রামে।



বার বার ফিরে আসে অন্ধকার-

মায়ের আচলে ফিরে আসে অন্ধকার

বাবার কপালে ফিরে আসে অন্ধকার

ভায়ে ছোখে ফিরে আসে অন্ধকার।



বার বার ফিরে আসে বোনের ছোখে জল।

একটি পায়্জামা হতে রক্তের দাগ

মুছে যেতে না যেতেই ফিরে আসে,

বার বার ফিরে আসে অন্য পাজামায়।



বার বার ফিরে আসে সোনিয়া দামিনিরা-

রেল স্টেশনে ফিরে আসে, বাস স্টেন্ডে ফিরে আসে,

লঞ্চ টার্মিনালে ফিরে আসে, ব্রীজের নিচে ফিরে আসে,

নদীর ঘাটে ফিরে আসে,

এমন কোথাও নেই ফিরে আসেনা তারা!

বার বার ফিরে আসে সোনিয়া দামিনিরা।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.