| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ রুবেল এআর
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )
মম ড্যাড নিচ্ছে কেড়ে 'জননী-জনক, মা-বাবাকে'
তেরে মেরে করছে খুন,'তুমি আমি, তুই আমাকে'।
যে ভাষার তরে দিয়েছিল জান- ররিক, জব্বার, অজানা শত নাম।
সেই ভাষাকে জাদুঘরে পাঠাতে, করছি প্রস্তুত সকল সরঞ্জাম।
বউ দেখে হিন্দি নাটক, ছেলে কার্টুন।
পারদর্শি হয়্ছে বেশ, হিন্দিতে দুজন।
ছেলেকে দিয়েছি ইংরেজি স্কুলে, বাংলা শেখার নেই দরকার।
ঘরে ফিরে ছেলে তাই করে, ইংরেজিতে সব আবদার।
পার্কে যাবো এন্টার্টেইনে, উদ্যানে কেন বিনোদন?
বিশ্বায়নে ভাষা আমদানি করছি সারাটি ক্ষন!
এ ভাবেই শিক্ষা প্রতিষ্ঠানে, চলার পথে আর আমাদের ঘরে
শত সহস্র বিদেশী শব্দ ব্যবহার করে
অবলীলায় বাংলাকে খুন করে
অস্তিত্বের সংকটে ফেলে দিচ্ছি
গর্বিত বাংলা ভাষার শব্দ ভান্ডারকে।
এভাবেই কি চলবে সময়?
তবে ৫২তে আন্দোলন কেন হয়েছিল?
কী প্রয়োজন ছিলো রফিক জব্বার মরার?
আমাদের কিছুই কী নেই করার?
বিবেকের কাছে একটি প্রশ্ন আমার!
২|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।
৩|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
ধ্বংসমানব বলেছেন: নিজের সংস্কৃতিকে আরও ছড়িয়ে দিতে হবে!
৪|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: খুব সুন্দর সময়ের জাগ্রত আহবান
শুভকামনা
৫|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮
৮ই ফাল্গুন বলেছেন: বানান ভুল করে আপিনি দেখালেন আমরা কোন অবস্থায় আছি। ![]()
পোষ্টে +++ ![]()
৬|
১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
অনির্বাণ তন্ময় বলেছেন:
আমি কবিতার কিছুই বুঝি না তবে আপনার কবিতাটা পড়তে ভালো লাগল।
আমাদের এখনই সতর্ক হওয়া উচিত।
দিন দিন আমাদের জাতি সত্বা কোথায় যেন হারিয়ে যাচ্ছে!!!
তৃতীয় ভালো লাগা
৭|
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আধখানা চাঁদ বলেছেন: ভাব প্রকাশ করেছেন ঠিক আছে। তবে বাংলা নিয়ে যেহেতু লিখেছেন, তাই ভুল বানানগুলি বেশি চোখে পড়ছে। এডিট করে দিলে ভাল হয়।
৮|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬
আসাদ রুবেল এআর বলেছেন: কবিতাটি পড়ার এবং ভুল ধরিয়ে দেয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোবাইলে বাংলা লেখার কল্যানে ভুলগুলো হবার জন্য দুঃখিত।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
মেহেরুন বলেছেন: বানানের ব্যাপারে একটু খেয়াল করবেন। বেশ কিছু বানান ভুল আছে। কবিতা ভালো লাগলো।