নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আসাদ রুবেল এআর

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )

আসাদ রুবেল এআর › বিস্তারিত পোস্টঃ

সব রাজাকারে ফাঁসি চাই-২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

যে জুটিকে দেখেছি লেকের পাড়ে

বসে থাকতো একে অপরের হাত ধরে।

তারা আজ

এসেছে শাহবাগ।

দাবি একটায়

রাজাকারের ফাঁসি চায়।

শুধু কাদের নয়

সব রাজাকারের ফাঁসি চায়।



যে মেয়েটিকে দেখেছি আয়্নার সামনে

দাড়িয়ে একমনে

মাথায় তুলতো সিথি

আর সিথি টানতো ইতি

রাজপথের মতো দূসর দিগন্তে।

সে আজ

এসেছে শাহবাগ।

দাবি একটায়

রাজাকারের ফাঁসি চায়।

শুধু কাদের নয়

সব রাজা কারের ফাঁসি চায়।



যে ছেলেটিকে দেখেছি কলেজ পালিয়

বন্ধুদের সাথে নিয়ে

হৈ হুল্লামি করে বেড়াতো এলাকা জুরে।

সে আজ

এসেছে শাহবাগ।

দাবি একটায়

রাজাকারের ফাঁসি চায়।

শুধু কাদের নয়

সব রাজাকারের ফাঁসি চায়।



যে নারীটিকে দেখেছি সন্তান সম্ভবা

কিছুদিন পর হয়তো হবে মা।

রাজাকার মুক্ত দেশে

সন্তান কে জন্ম দিতে

সে আজ

এসেছে শাহবাগ।

দাবি একটায়

রাজাকারের ফাঁসি চায়।

শুধু কাদের নয়

সব রাজাকারের ফাঁসি চায়।



অনেকেই এখানে এসেছে-

যে বৃদ্ধা তার নাত-নাতনীদের

রূপকথার গল্প শুনাতো সে,

যে লোক সারাদিন রিক্সা চালিয়ে

২ কেজি মোটা চাল, কিছু আলু, পেয়াজ, নুন

কিনে বাসায় ফিরত সে।

এখানে এসেছে-

তিভি ব্যাক্তিত্ব, সংগীত শিল্পি,

স্কুল-কলেজ ভার্সিটির ছত্র-শিক্ষক, মিডিয়ার মানুষ।

সকল জাতের, সকল ধর্মের,

সকল বর্ণের, সকল পেশার

অজস্র, অগনিত মানুষের

মিলন মেলা হয়েছে এখানে।

তারা আজ

এসেছে শাহবাগ।

দাবি একটায়

রাজাকারের ফাঁসি চায়।

শুধু কাদের নয়

সব রাজাকারের ফাঁসি চায়।



আমারও দাবি একটায়-

এখনো আসেননি সে সকল ভাই বোন

এখনি চলে আসুন।

সম্মানিত জনতা আওয়াজ তুলুন-

ঠাই নাই, ঠাই নাই

বাংলাদেশে রাজাকারের ঠাই নাই।

শুধু এই কাদের নয়,

সব রাজাকারে ফাঁসি চাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.