নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আসাদ রুবেল এআর

আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )

আসাদ রুবেল এআর › বিস্তারিত পোস্টঃ

ভাল থাকতে চাও?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

আগামীকাল কী হতে পারে চিন্তা করে

চলে গেছে আজকের দিনটা।

আজ কী হতে পারত সেই চিন্তায়!

সেই চিন্তায় কাটিয়েছি গতকালটা।

তবে একথা বলতে

যদি ঘোড়াটাকে রুখতে নারি

আগামী পরশু হতে

আমাদের হবেই কাদতে।



এ এমন জংলি ঘোড়া

যার পা জোড়া

আঘাত করবে যেখানে

ধ্বংশ নেমে আসবে সেখানে।



যার প্রতিটা কদম

ধ্বংশ করবে একদম

প্রতিটা শিল্পির কারুকার্য,

দেশের প্রতিটা ভাষ্কর্য,

প্রতিটা যুগলের চুম্বন

তাদের অন্ধ ঘরের আলিঙ্গন।



দেশের প্রতিটা খেলার মাঠ,

ফসলের ক্ষেত, নদীর ঘাট

সবই ধ্বংশ হবে

তার ক্ষুরের আঘাতে।



তার প্রতিটা কদমে রাস্তা

পরিনত হবে চোরাবালিতে।

কচ্চপ হয়ে যাবে মানুষ

তার হাত হতে বাচতে।



যদি ভালো থাকতে চাও

আজই দাড়াও,

লাগাম লাগাও

যে ঘোড়া আসছে ছুটে

আমাদের দিকে,

তার মুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.