| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসাদ রুবেল এআর
আমি বিশ্বাসি, তবে যে বিশ্বাস একটা জাতিকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিবক্ত করে সে বিশ্বাস আমি করি না। ধর্ম প্রয়োজন তাদের জন্য যারা বিবেক কে স্বাধীন পথে পরিচালিত করতে পারেনি। (অ্ক )
অনেক খোজা-খোজির পর অবশেষে একটা রেষ্টুরেন্ট পেলাম। বসে ওয়েটারকে ডাক দিলাম, মামা এদিকে আসুন। ওয়েটার এগিয়ে এসে অর্ডারতো নিলই, উপরন্ত অনেকটা অফ মুডে দেয়ালের একটা লেখার দিকে আঙ্গুল দেখিয়ে বলল,স্যার অই লেখাটা পরুন। আমিতো তাকিয়ে থ। " এই হোটেলের কোনো কর্মকর্তা কিংবা কর্মচারীকে মামা ডাকা নিষেধ" মহা মুছিব্বতে পড়লাম। সারা জীবন ওয়েটারেরে মামা ডাকালাম এখন ওয়েটারের ভাব দেখে মনে হচ্ছে স্যার ডাকতে হবে। সে যাই হোক মামা না ডাকলে কি ক্ষতি এটা জানার জন্য আগ্রহী হয়ে উঠলাম। খেতে খেতে তার সাথে ভাব জমিয়ে ফেললাম। তাকে মামা ডাকলে সমস্যা কি জিজ্ঞাস করাতে তার সাথে আমার ভাব আবার ছুটে গেল। সে ক্রোধান্বিত হয়ে বলতে থাকল, অই মিয়া, আপনারা পাইছেন কি! যা ইচ্ছা তাই কইবেন? গরিবেরে মানুষ মনে হয় না? সবাইরে আপনের বাপের শালা পাইছেন?
-মামা প্লিজ!!! সরি। আবার মামা ডেকে ফেললাম। মাপ করে দিয়েন। কিন্তু বাপের শালাতো অনেক আপন একটা বিষয়।
-হু! কইছে আপনেরে। বাপের শালারে আপনাদের মত কেউ মামা কয় না। আংকেল কয়। শালার বেটা বা শালা আপনার গালি হিসেবে ব্যাবহার করেন।মামা ডাকা মানে পরোক্ষ ভাবে আমাদের আপনার বাপের শালা বলে গালি দিলেন।
শিক্ষাঃ মামা মানে বাপের শালা বলে গালি। ( হা হা হা হা)
২|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০২
ইকরাম বাপ্পী বলেছেন: তাহলে "চাচা" ডাকেন. . .
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথা সত্য।