নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার জন্য ভালো কিছু করতে চাই।

আসিকউজ্জামান

ভালোবাসা শাশ্বত, চিরঞ্জীব।ভালোবাসো আপন স্রষ্টাকে।ভালোবাসো দেশকে, মা-মাটি-মানুষকে ।ভালোবাসো নিজেকে, নিজ পরিবারকে ।ভালোবাসো সৎ ও সুন্দর জীবনধারাকে । ভালোবেসেই এগিয়ে চলো আপন লক্ষ্যে -প্রিয় বসুন্ধরাকে ভরিয়ে তুলো মহৎ কর্মে । ভালোবাসা, ভালোবাসা, শুধুই ভালোবাসাভালোবাসার অপার বারিধারায় সিক্ত হোক ধরনীর অন্তর।।ভালোবাসার সীমাহীন প্রকাশ ঘটুক আমাদের শব্দাঞ্চলে

আসিকউজ্জামান › বিস্তারিত পোস্টঃ

পুরুষের লম্বা চুলে বৈচিত্র্য

০২ রা ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:২১

আজকাল পুরুশদের ফ্যাশনে অন্যতম যোগ লম্বা বাবড়ি চুল। ছেলেরা লম্বা চুলে আনেন নানা রকম স্টাইল। কিন্তু ফ্যাশনের প্রয়োজনে রাখা এই লম্বা চুলের রয়েছে বিশেষ যত্ন। তা না হলে লম্বা চুলে সৌন্দর্যের বদলে নষ্ট হয়ে তা থেকে দেখা দিবে বিড়ম্বনা। লম্বা চুলের ধরন আর তার যত্ন নিয়ে দেখে নেয়া যাক কিছু টিপস।

চুলের কাট আর স্টাইল



-যাদের চুল বেশ বড় তারা সেই চুলে দিতে পারেন লেয়ার কাট।



-গোলাকার মুখায়বের জন্য চুল সব একত্র করে ঝুটি বেধে রাখুন।



-লম্বাটে মুখায়বের জন্য সব চুল টানটান করে পিছনে না বেধে অল্প কিছু ছেড়ে রেখে কিছু বেধে রাখুন।



-কোঁকড়া চুল ছেড়ে রাখতে পারেন। মাঝে মাঝে এলোমেলো করে বেধেও রাখতে পারেন।



চুলের যত্ন

-চুলের যত্নে সবচেয়ে উপকারী হলো চুলে তেল দিয়ে ম্যাসাজ করা। গোসলের আগে চুলের গোড়ায় অন্তত সপ্তাহে দু’দিন ম্যাসাজ করে গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।



-টক দই, আমলকি, শিকাকাই, ডিমের কুসুম মিশিয়ে একটা পেস্ট তৈরী করুন। এই প্যাকটি আধা ঘন্টা লাগিয়ে রাখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন এটি করুন।



-গোসলের পর ভালো করে চুল শুকিয়ে নিবেন। তা না হলে ভেজা চুলে খুশকী হতে পারে।



-মাসে অন্তত একবার চুলের আগা ছেটে দিন। এতে চুল লম্বা হবে আর আগা ফাটা থেকে রক্ষা পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.