নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেল্কিবাজি

অসম চে

অসম চে › বিস্তারিত পোস্টঃ

প্রিয় বাংলাদেশ, প্রিয়শহর, আমার প্রিয় গ্রাম আমার প্রিয় স্বজন ভালো থেক ভালো থেক ভালো থেক।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

আজকে সকাল থেকেই মন টা ভীষণ খারাপ। কি যেন একটা অধরা স্বপ্ন বার বার কড়া নেড়ে যাচ্ছে ভুল দরজায়। রয়্যাল মেইলের পোস্ট ম্যানের মত খুঁজে ফিরছে আপন ঠিকানা। পুরানো দিনের স্মৃতি, বন্ধু স্বজনদের সুখকর স্মৃতি ভুকাট্টা ঘুড়ির হয়ে আকাশ স্পর্শের চেষ্টা করছে অবিরত।কলেজ জীবনের ফেব্রুয়ারী মাসের পড়ন্ত বিকেল, বন্ধু, আড্ডা, চায়ের দোকান আর রাজনৈতিক আলোচনার বহর আজ বার বার নোঙ্গর করছে মনের সৈকতে। অন্ধ তিরন্ধাজের মত লক্ষ্যভেদ করতে গিয়ে ভ্রষ্ঠ হচ্ছি বার বার। উদীচীর নাটকের মহড়া, মুরারী চাঁদ কলেজের মাঠ, ছাত্রাবাসের পানির ট্যাজ্কি হয়ত আজও মুখর উত্তরসুরিদের তারুন্যের উন্মাদনায়। যেখানে হয়ত অযত্নে পড়ে আছে আমার বন্ধুদের পদরেনু।একুশের প্রভাত ফেরি ছিল আমার খুব প্রিয়। আত্ম চেতনাকে শানিত করতে সতীর্থদের সাথে সহযাত্রা, মানববন্ধন গণসঙ্গীত আর প্রভাত ফেরির মুহূর্ত গুলি জীবন্ত হয়ে উঠে প্রতি পলে বিপলে। সোনালী আভা ছড়ানো কমলা রঙের বিকেল বেলা হয়ত অনুজদের নিয়ে ছোড়দা, সেজদা আর অজয় চলে যাবে সুনামপুরের কুশিয়ারা নদীর চরে। আজও হয়ত ফাল্গুনের পূর্নিমায় জুয়াড়ি চাঁদ উঠবে মতিলাল বাবুর দুতলা ঘেষে। স্মৃতির রাজ্যে হানা দেয় পাডুসন ফিল্মে কিশোর কুমারের গান "মেরি সমানে ওয়ালী খিড়কি ম্যায় এক চাঁদ ক্যা টুকরা গান .......................................................................... প্রিয় বাংলাদেশ, প্রিয়শহর, আমার প্রিয় গ্রাম আমার প্রিয় স্বজন ভালো থেক ভালো থেক ভালো থেক।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

শূন্য পথিক বলেছেন: ভালো থেকো, ভালো থেকো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

শূন্য পথিক বলেছেন: ভালো থেকো, ভালো থেকো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

অসম চে বলেছেন: প্রিয় বাংলাদেশ, প্রিয়শহর, আমার প্রিয় গ্রাম আমার প্রিয় স্বজন ভালো থেকো, ভালো থেকো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.