নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশিকূল ইসলাম

আশিকূল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

অনেক অনেক দিন আগের কথা,এক রাজ্যে এক রাজা ছিল।রানি রাজপুত্র রাজকন্যা আর প্রজাদের নিয়ে রাজা মনের সুখে রাজ্য পরিচালনা করত।



রাজ্যে সম্পদের প্রাচুর্য ছিল।সম্পদের লোভে এক সময় পাশের রাজ্যের রাজা সেই দেশ আক্রমন করল।রাজপুত্রর হাতে রানি আর রাজকন্যার দেখভালের দায়িত্ব ছেড়ে দিয়ে রাজা যুদ্ধের ময়দানে চলে গেল।যুদ্ধের এক পর্যায়ে পাশের রাজ্যের রাজা এই প্রাসাদের কয়েকজন নিচু মনা কর্মচারীর সহায়তায় প্রাসাদ আক্রমন করে বসল।অরক্ষিত প্রাসাদে ধ্বংসলীলা চালানোর পর ওই রাজা প্রাসাদ ছেড়ে চলে গেলেও তার সাহায্যকারী এই রাজ্যের কর্মচারীরা তাদের দীর্ঘ দিনের কুমনব্রিত্তি চরিতার্থ করার সুযোগ ্পেয়ে গেল।তারা রাজপুত্রের সামনে রানি আর রাজকন্যার সম্ভ্রমহানি করল।অসহায় বালক রাজপুত্রের চিৎকার করা ছাড়া তখন আর কোন প্রতিরোধের ভাষা ছিলনা।



একসময় যুদ্ধ শেষ হল।যুদ্ধে আক্রমন কারি রাজা পরাজিত হল।বিজিত রাজা প্রাসাদে ফিরে এসে রানি রাজকন্যার ওপর নির্মম অত্যাচারের কাহিনি জানতে পেরে ভীষণ ভেঙ্গে পরল।রাজা সেইসব অপরাধীদের ধরার জন্য তার সমস্ত সক্তি নিয়োগ করল।



. . . . . . . অনেক দিন কেটে গেল কিন্তু সেইসব কর্মচারীদের খুজে পাওয়া গেল না।রাজপুত্র প্রায়ই তার পিতার কাছে ক্ষমা চেয়ে আক্ষেপ করত-তার সামনে ঘটনাগুলো ঘটলেও সে সেইসব প্রতিহত করতে পারে নি।বিচক্ষণ রাজা তার ছেলেকে এই বলে সান্তনা দিতেন সেই অল্প বয়সে তার হয়ত অত বড় ঘটনা প্রতিহত করার সামর্থ্য ছিল না কিন্তু যখন সুযোগ মিলবে তখন সে যেন তাদের উপযুক্ত শাস্তির বেবস্থা করে।



ইতোমধ্যে রাজপুত্র রাজার কাছ থেকে রাজ্য পরিচালনার দায়িত্ব পেল. . . . . .হঠাৎ একদিন সেইসব দুস্ক্রিতি কারীরা ধরা পড়ল।বিচারের দায়িত্ব পড়ল নতুন রাজার ওপর।রাজ্যের সবাই সেইসব মানুষ রুপী পশুদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাল।বিচারকারয শেষে নতুন রাজা অপরাধীদের যাবতজীবন কারাদণ্ডের আদেশ দিল।সমগ্র দেসবাসী সেই রায়ের তীব্র প্রতিবাদ জানালেও তার মা তাকে কিছুই বলে নি।শুধু তার বোন তাকে একটি মাত্র প্রশ্ন করেছিল "তুই কি সত্যিই আমার মায়ের পেটের ভাই?যে তোর মাকে,তোর বোনকে তোর চোখের সামনে......" রাজকন্যা তার ভাইকে আর কিছুই বলতে পারে নি ...



:(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:০৫

আমি বাঁধনহারা বলেছেন:




সহজ-সরল ভাষায় খুব সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।লিখতে থাকুন...।এক সময় আরও ভালো লিখতে পারবেন।আপনার জন্য শুভ কামনা নিরন্তর...খুব কষ্ট পেলাম...পাঁচ মাস ব্লগিং করেও আপনি একটিও মন্তব্য পান নাই।...যাইহোক ভালো লিখা পোস্ট করুন...।আপনি এক সময় সবার মন জয় করতে পারবেন...।কবিতা লিখার চেষ্টা করুন...।যদি অবসর পাই নিয়মিত আমার দেখা পাবেন...।শুভ ব্লগিং.....



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: রূপক টা ভাল লাগল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.