| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশিক হাসান
আসলে নিজের কথা বলতে গেলে প্রথমে মনে হয় কেও হয়তো একটা ভিডিও ক্যামেরা সামনে নিয়ে লাইভ শো করছে ।এবং আমি যা বলবো সেটা সবাই দেখছে ফলে আর দশ জনের মত আমিও অনেক কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যাই । কি বলবো আর কি বলবোনা এই দুইয়ের দোলাচলে পড়ে সব গুলিয়ে ফেলি।তবে এটুকু বলতে পারি । জীবনের খাতা টি না মুড়ানো পর্যন্ত আসলে হিসাব কষা খুবই মুস্কিল কতটুকু বলার ছিল আর কতটুকু বলতে পেরেছি।।।।।।
![]()
সম্প্রতি জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশ সহ বেশকটি দেশের জন্য পি-২ গ্রেডের জন্য রিক্রুটমেন্টের আবেদন অনলাইনে নেয়া হচ্ছে । এবং এর সময়সীমা ৩১শে অক্টোবর পর্যন্ত ।
এখানে উল্লেখ্য যে জাতিসংঘে পি২ ,পি৩ এবং পি৪ এই গ্রেডগুলো বিদ্যমান।তারমধ্য পি২ তে রিক্রুটমেন্টের পর যখন সেই কর্মীর কাজ গ্রহনযোগ্যতা পায় তখন সে ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়ে পরবর্তী ধাপগুলোতে পদোন্নতি নিয়ে এগিয়ে যায় ।
বাংলাদেশের জন্য নিম্মলিখিত বিষয়গুলোতে লোক নেয়া হবে
১।প্রশাসন
২।অর্থনীতি
৩।ফিন্যান্স
৪। ইনফোরমেশন টেকনোলজী
৫।পাবলিক ইনফোরমেশন
৬।সিকিউরিটি
৭।সোশ্যাল এফেয়ার্স
৮।পরিসংখ্যান
এবং প্রার্থীকে নিম্ম লিখিত যোগ্যতা থাকলেই শুধুমাত্র সে এই পি২ তে আবেদন করতে পারবে।
যোগ্যতা
১। ইংরেজী বা ফেন্চ ভাষায় অনর্গল কথা বলা এবং লেখার পারদর্শীতা
২।এবং প্রার্থীর বয়সসীমা হতে হবে ৩১ শে ডিসেম্বর ২০০৯ এ ৩২ এর বেশী নয়।
৩। যদি কোন বিষয়ে আবেদন সংখ্যা বেশী হয় সেক্ষেত্রে বোর্ড যোগ্যতার উপর বিচার করে মেইলের মাধ্যমে পরীক্ষার জন্য বাছাইকৃত প্রার্থীদের জানিয়ে দিবে।
৪। প্রার্থীর কমপক্ষে একটি ফার্স্ট লেভেল ইউনিভার্সিটি ডিগ্রি (ব্যাচলর) থাকতে হবে
১ বছর ইউএনে কাজ করার নিরিখে বলতে পারি ।যদিও এই কাজে যথেষ্ঠ বিপদের ঝুঁকি কখনো কখনো থাকে ।তবে একই সাথে নিউইয়র্কের হেড অফিসের মত আন্তজার্তিক পরিমন্ডলে কাজ করার সুযোগও মেলে।ইউ এন এ আমি দেখেছি প্রচুর পরিমান ভারতীয় এবং পাকিস্তানীদের আইটি সেক্টরে কাজ করতে ,এবং এক্ষেত্রে বাংলাদেশী রা এখন কোন অংশে কম নয়।সুযোগ পেলে আমাদের দেশের অনেক ছেলেমেয়েরা একাজে তাদের যোগ্যতার প্রমান দিতে সক্ষম।
আর ইউএনের চাকরীর সবচেয়ে লোভনীয় দিকটি হচ্ছে এর বেতন এবং অন্যান্য সুবিধাদি।
যাই হোক খবরটি জেনে আপনাদের জানাতে ওয়েবে দিয়ে দিলাম যারা আগ্রহী তারা খোঁজ নিয়ে অতি শীঘ্রই আবেদন করুন কারন ৩১ শে অক্টোবর হচ্ছে শেষ সময়সীমা। আর অন্যদের জানাতেও ভুলবেননা ।
এই আবেদনে যারা পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে পরীক্ষা দিয়ে মনোনীত হবেন তারা নিম্নের ইউ এন অফিসে নিয়োগ পেতে পারেন
আদ্দিস আবাবা,বৈরুত,ব্যান্কক,জেনেভা মেক্সিকো,নাইরোবি,নিউইয়র্ক,সান্তিয়াগো এবং ভিয়েনা
বিস্তারিত জানতে নিচের লিন্কে ক্লিক করুন
Click This Link
http://www.un.org/depts/OHRM/examin/2009e.pdf
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২
আশিক হাসান বলেছেন: ধন্যবাদ । উপকারে আসলে আরো ভাল।
২|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৭
বিজয় ৭১ বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩২
আশিক হাসান বলেছেন: কাজে লাগলে আরো খুশী হব
৩|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৯
বিবর্তনবাদী বলেছেন: আচ্ছা বায়োলজিকাল সাইন্সের স্টুডেন্টদের জন্য ইউএন এ জবের ব্যাপারে কিছু বলতে পারেন?
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৪
আশিক হাসান বলেছেন: আসলে এই বিষয়টি আমার নজরে যদিও পড়েনি ।তবে অবশ্যই এরকম একটি বিষয়ের জন্য কিছু তো থাকবেই ।এবং সেটা না হলেও অংগ প্রতিষ্ঠানগুলো যেমন ইউনিসেফ ইউনেস্কো এগুলো বিভিন্ন গবেষনা কাজে নিয়োজিত থাকে ।নিশ্চয় এখানে এই ধরনের সুযোগ থাকতে পারে। তবে আপনি ইউ এন সাইটে খোঁজ নিয়ে আরো ভাল জানতে পারবেন । ধন্যবাদ ।
৪|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২
কুয়াশায় ডাকা বলেছেন: সমস্যা একটাই... এই আছে, এই নাই....
তবে ভালো পোস্ট ।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৫
আশিক হাসান বলেছেন: আমার মনে হয় আপনি এই পি২ গ্রেড টা ঠিকমত খেয়াল করেন নি । কারন আপনি যদি প্রথম ২ বৎসর সাময়িক থাকা অবস্থায় যদি ভাল কাজ দেখাতে পারেন তবে আপনার চাকরী ২ বৎসর পর স্থায়ী হয়ে যাবে । এছাড়া আরো কিছু জব আছে ইউ এনে যেটা চুক্তি ভিত্তিক হয় আপনি মনে হয় সেটা মনে করছেন ।
পিডিএফ যে ফাইলটা আছে সেটা পড়লে আশা করি আরো তথ্য পাবেন।
৫|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২২
রনি রাজশাহী বলেছেন: good
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬
আশিক হাসান বলেছেন: ধন্যবাদ
৬|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:২৬
ওপেল বলেছেন: ভালো পোস্ট , কিন্তু একটা লিংকও কাজ করে না।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৬
আশিক হাসান বলেছেন: সাময়িক আসুবিধার জন্য দুঃখিত , এখন মনে হয় কাজ করবে ।
৭|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৩৬
মিছে মন্ডল বলেছেন: চিকিৎসকদের জন্য কোন জব কি আছে ইউ.এন এ?
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩৯
আশিক হাসান বলেছেন: জ্বী চিকিৎসকদের জন্য অবশ্যই জব আছে । কারন বিভিন্ন মিশনে সামরিক চিকিৎসকদের পাশাপাশি বেসামরিক স্টাফদের জন্য অনেক চিকিৎসকের প্রয়োজন হয়।তবে এবারে পি২ গ্রেডে বাংলাদেশে মেডিকেলের কোন সাবজেক্ট দেখলামনা আপনি খোঁজ নিতে পারেন ইউ এনের ওয়েব পেজে গিয়ে ।
৮|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:২৬
মাহবুব সুমন বলেছেন: পুলিশের এক সাব ইন্সপেক্টরকে দেখেছি ইউ এন এর চাকরী নিয়ে নিউ ইয়র্কে চলে যেতে। বিশাল বেতন ও সুযোগ সুবিধা।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪০
আশিক হাসান বলেছেন: একেই বলে ভাগ্য । এছাড়া আমি ইউ এনে অনেক বাংলাদেশী দের দেখেছি অনেক ভাল ভাল পোস্টে কাজ করতে । পি ৩ বা পি৪ গ্রেডেও ।
৯|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৩০
সমকালের গান বলেছেন: এখন পেইজগুলো দেখা যাচ্ছে।
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪১
আশিক হাসান বলেছেন: ধন্যবাদ পড়া এবং কষ্ট করে জানানোর জন্য
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:১৫
ইউনুস খান বলেছেন: ভালো পোস্ট