| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলী আশরাফ খান
সরকারি চাকুরী করি, কবিতা, প্রবন্ধ লিখি। ভ্রমণ এবং বই পড়া নেশা।
ত্রিশ কোটি মানুষের মুখে
ধ্বনিত হয় যে ভাষা
সেইতো মোদের অতি গর্বের
প্রিয় বাংলা ভাষা।
ভাষার জন্য শহীদ হয়েছে
করেছে রক্তে রণ্জিত রাজপথ
স্মরণীয় ওরা রফিক, শফিক
সালাম, জব্বার, বরকত।
ভাষার নামে দেশ আমাদের
প্রিয় জন্মভূমি বাংলাদেশ
ছড়ায়-ছন্দ্বে, গল্প-গাঁথায়
বৈচিত্রে তার নেইতো শেষ।
বাংলা ভাষায় হাসি-কাঁদি
মোরা বাংলাতে গান গাই
বাংলা ভাষা সবার সেরা
যার তুলনা কোথাও নাই।
©somewhere in net ltd.