| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলী আশরাফ খান
সরকারি চাকুরী করি, কবিতা, প্রবন্ধ লিখি। ভ্রমণ এবং বই পড়া নেশা।
যদি যেতে চাও
চলে যেও
দেব নাকো বাঁধা
আর কোন দিন।
যদি আবার মনে পড়ে যায়
ক্লান্ত বিকেল বেলা
নির্লিপ্ত চোখে চেয়ে দেখ তখন
ঝাঁক বাঁধা পানকৌড়ির নীড়ে ফিরে যাওয়া।
যদি কোনদিন নিঝুম রাতে
দুঃস্বপ্ন দেখে ঘুম যায় টুটে
ঘরের আলোটা জ্বালায়ে তখন
আমার কাব্যগ্রন্থ থেকে
অন্ততঃ একটি কবিতা আবৃতি তুমি করো।
যদি কোনদিন শরৎপ্রাতে
উতলা হয়ে ওঠে মন
শিউলী ফুলের সৌরভে তুমি
সিক্ত হয়ে নিও।
যদি আকাশটা ছেয়ে যায়
ঘন কালো মেঘে
বৃষ্টি ঝরে পড়ে কদমের ডালে
খোলা আঙ্গীনায় বের হয়ে এসে
এলোচুলে সেই বৃষ্টিতে তুমি ভিজো।
©somewhere in net ltd.