নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://fb.com/ashraf.mahmud

আশরাফ মাহমুদ

http://ashrafovi.blogspot.com © আশরাফ মাহমুদ

আশরাফ মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

শূন্য*অসীম*শূন্য = তুমি, আমি এবং আমরা

২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৪

ওসে ধানক্ষেত

ঘনপালতোলা বাতাস বা জলবিহারি শিষ;

না, না- এইসব অবুঝ ছাইপোষ কথা

সে নীলাক্ষহাঁস- সারাদিন জলকৈলি করে

শুকনো গাঁয়ে।

ওসে কুয়ার রহস্য, ঘুঙুরব্যাঙ

আমি দেখেছিলাম কতো হেমন্তপালক সন্ধ্যায়

আমাদের পাড়ায়

কতো মাঝরাত্তিরে দোয়েল আসে ল্যাংটা গায়ে

আমাদের কার্নিসে শরীর পাল্টায়, জামা পাল্টায়

ওসে জামা-শরীর-দোয়েল;

আমার পেটে এখনো পড়েছি দু'গুচ্ছ বিষণ্ণ মালমদ

শরীর হয় নি নির্ঝর পাতাভোলা নিরজন ঘাট

যা, যা এইসব ছায়ালক্ষীবট

ব্যস্ত শহরতলী কদম কিংবা মানুষাচ্ছন্ন রিকশা;

ওসে নেশা-ঘাট-রিকশা

আমি পারাপার যাবো বিহানে।

ওসে পাড়ার জানালানজরকুমারী

শৈবালকিশোরছানা, বেহুঁশ লয়ের হকার-

আলোকবর্ষ দূর বিজ্ঞাপনের সন্ধ্যাকালীন সংস্করণ;



আমি শূন্য, তুমি অসীম, আমরা শূন্য, তুমি অসীম

আমি অসীম, তুমি শূন্য;

ওসে ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন

ব্যস্ত আছি, পরে আসেন।'

মন্তব্য ৭৪ টি রেটিং +২৩/-১

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৩

মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: দারুন লেগেছে আশরাফ ভাই।, দারুন দারুন।

২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৫

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভাল আছেন? শুভেচ্ছা।

২| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৯

তনুজা বলেছেন: আমি শূন্য, তুমি অসীম, আমরা শূন্য, তুমি অসীম
আমি অসীম, তুমি শূন্য;
ওসে ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন
ব্যস্ত আছি, পরে আসেন।'


আসলেই দারুণ

২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৪

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ তনুজা।

ভাল থাকুন।

৩| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫২

স্বপ্ন নীল বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++

২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৫৬

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভ কামনা।

৪| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১০

...অসমাপ্ত বলেছেন: ...কিছু শব্দের রুপান্তরটা বেশ একটা নতুন মাত্রা দিল।

মনে মনে একবার পড়ে ...শব্দ করে আউড়ে গেলাম আরো একবার।

...বাহ ...চমৎকার!!
:)

২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১২

আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ।

এতো দিন ছিলেন কোথায়? ;)

৫| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১১

কাক ভুষুন্ডি বলেছেন: কঠিন

২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৩

আশরাফ মাহমুদ বলেছেন: কোনটা? ভাষা নাকি ভাব?

৬| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৩

গেওর্গে আব্বাস বলেছেন: শূন্য*অসীম*শূন্য =আমি






মঙ্গলার্থে ...

২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৪

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

জল চাই, চাই জল।

৭| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৬

সব্যসাচী প্রসূন বলেছেন: আমি শূন্য, তুমি অসীম, আমরা শূন্য, তুমি অসীম
আমি অসীম, তুমি শূন্য;
ওসে ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন
ব্যস্ত আছি, পরে আসেন।'
---- কবিরা আসলেই সবচেয়ে শক্তিমান.... তাইতো অবলীলায় দিতে পারে ঈশ্বরকে হুকুম.... ভাল লাগল.. :)

২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৮

আশরাফ মাহমুদ বলেছেন: পাঠ করার জন্য আপনাকে ধন্যবাদ।

কবিরা ক্ষুদ্র।

৮| ২২ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯

মনজুরুল হক বলেছেন:

ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন
ব্যস্ত আছি, পরে আসেন।'

কত ওজন হবে কথাটির? পরিমাপে কি-বা আসে যায়? শেল হয়ে বিধল........

২৩ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৭

আশরাফ মাহমুদ বলেছেন: ঈশ্বরের বিষয়টা এলে 'পূর্বনির্ধারিত' ব্যাপারটা চলে আসে। পূর্বনির্ধারণ মানলে আমাদের যুক্তি, নির্মাণ খাটে না; বিশ্বাসের জলে ধুয়ে যায়!

জল চাই, জল চাই।

পাঠ করায় প্রীত হলাম। শুভেচ্ছা।

৯| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

এন এইচ আর বলেছেন: এত দিন পর কিছু বুঝলাম আশরাফ ভাইয়ের কোবতে ।

কিরে আমার পেটে তো কিছু পড়ে নাই ,আপনার পেটে কি আজ কিছু পড়েছে নাকি?

ভাল আছেন তো?

২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:০৪

আশরাফ মাহমুদ বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ।

ভাল আছি।

১০| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৯

নম্রতা বলেছেন: ~ওসে নেশা-ঘাট-রিকশা
আমি পারাপার যাবো বিহানে।~

শূন্যে পারাপার..

২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪১

আশরাফ মাহমুদ বলেছেন: আপনি গভীরে হাত দিলেন।

পাঠ করার জন্য ধন্যবাদ, নম্র।

১১| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৬

লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: আমি

২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪২

আশরাফ মাহমুদ বলেছেন: আমিই.........।

কবিতায় বিরাজমান থাকুন।

১২| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:০৪

নাজনীন খলিল বলেছেন:
তুমি যে 'অগ্রজ ভাবনা' হয়ে উঠছো তা কি জানো?

২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪২

আশরাফ মাহমুদ বলেছেন: কী যে বলেন! আপনার বিনয়।

ভাল থাকা হোক।

১৩| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:১৭

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: চরম

২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৭

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

ভাল আছেন তো?

১৪| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৩১

চানাচুর বলেছেন: Kobita pori na/:)

২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৪৭

আশরাফ মাহমুদ বলেছেন: তো আপনি কি পড়েন? /:)

১৫| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ২:৫৯

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
ওসে পাড়ার জানালানজরকুমারী
ওসে পাড়ার জানালানজরকুমারী
____________________

তোমাদের ঘরখানি জানলায় বাঁধা
জানলায় বসে থাকো একা একা রাধা

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:২৬

আশরাফ মাহমুদ বলেছেন: আপনি সহজাত কবি।

----------------

উন্নাসিক ঝরে গিয়েছে যারা রোদেলা নিরুদ্দেশ
কাঁথাবাস সূত্রেমতে একই শীতাতপ লোমকেশ

১৬| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:১৮

চিটি (হামিদা রহমান) বলেছেন: শিরোনামটা নিয়ে ভাবছি ............।

কবিতা দারুন।

ভালো থাকুন
সর্দি ভালো হোক।

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:২৭

আশরাফ মাহমুদ বলেছেন: চিঠি, উপস্থিতিতে ধন্য।

আপনার মঙ্গল হোক।

১৭| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৩

চিটি (হামিদা রহমান) বলেছেন:

আমিও ধন্য

আপনারও মঙ্গল হোক।

২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৭

আশরাফ মাহমুদ বলেছেন:
---------------

মাঙ্গলিক সকল গাছেরা, ফুলেরা-ও বেশ ল্যাওটা
স্বর্গদ্বারে পৌঁছলো কবিতার সুখরাশি রেলগাড়িটা

১৮| ২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৪৬

কঁাকন বলেছেন: অসাধারন লাগলো

ভালো থাকো

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৯

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ, তুমি-ও।

১৯| ২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৪:৫৪

অনন্ত দিগন্ত বলেছেন: আপনার কবিতার ছন্দে না চাইলেও হারিয়ে যেতেই হয় .... সুন্দর লেগেছে।

ভাল থাকুন ..... সবসময়।

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৫:০৯

আশরাফ মাহমুদ বলেছেন: আপনাকে অশেষ ধন্যবাদ।

শুভকামনা।

২০| ২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৩১

নাজিম উদদীন বলেছেন: কবিতায় অসীম, শূণ্য এগুলো কি শুধু ভাবের জন্যে। এই দুটি দিয়ে আপনি কবি কি বুঝাতে চান?

'ওসে' জিনিসটাই বুঝলাম না।

২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৪০

আশরাফ মাহমুদ বলেছেন: নিজের কবিতা নিজে বিশ্লেষণ করতে ভাললাগে না, তারপর-ও আপনার প্রশ্নে কিছু বলছি। অসীমটা ঈশ্বরের ইঙ্গিত বহন করে, শূন্যটা আমি। বিপরীতটা-ও সম্ভব। আমি নিজেই অসীম, আমিই সব। আমি অসীম হলে ঈশ্বরের প্রকোপ ছোট হয়ে আসে!

ওসে" মানে ও সে। এটা-ও ঈশ্বর প্রকাশার্থে। বলা হয়ে থাকে, ঈশ্বর সর্বদা বিরাজমান; ধানক্ষেত থেকে শুরু করে আলোকবর্ষ দূরবর্তী বিজ্ঞাপনের সন্ধ্যাকালীন সংস্করণে!

আপনার মাঝেই সমস্ত কিছু নিহিত? নয় কি? নাকি অন্য কিছু?

আমি শুধু মূলভাবটা ছুঁয়ে গেলাম। আপনি আবার পাঠ দিন, মন্তব্য করুন তারপর।

২১| ২৩ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৯

গেওর্গে আব্বাস বলেছেন: পেয়েছেন তো!
মুজিব ইরম আপনাকে মেইল করেছেন গতকাল।

২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৩

আশরাফ মাহমুদ বলেছেন: হ্যাঁ, করেছিলেন শুক্রবারে (আমার সময়ানুসারে)। উনাকে ফিরতি বার্তা-ও পাঠালাম। পড়ছি এখনো, একটা রিভিউ ঘরনার কিছু লেখার ইচ্ছা রাখছি। মতামত চাই।

আপনাকে ধন্যবাদ অনেক।

২২| ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৪

নাজিম উদদীন বলেছেন: হুমম, কিছুটা বুঝা গেল।

শেষ প্যারায় এখনও গন্ডগো.

ব্যাখ্যা করতে হবে না।

২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১০

আশরাফ মাহমুদ বলেছেন: শেষ প্যারার প্রথম দু'লাইনে এসেছে বিবিধ সম্ভবনার কথা, বিন্যাস। তারপরে ক্ষেদ/উন্নাসিকতা।

আপনার কি অজ্ঞেয়বাদ সম্পর্কে পড়াশোনা আছে? ব্যাপারটা বুঝতে আর-ও সুবিধে হবে।

২৩| ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ৮:৩৮

আহসান জামান বলেছেন: ওসে পাড়ার জানালানজরকুমারী
শৈবালকিশোরছানা, বেহুঁশ লয়ের হকার-
আলোকবর্ষ দূর বিজ্ঞাপনের সন্ধ্যাকালীন সংস্করণ

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

সবটাই চমৎকার; তবে ওগুলো আরো গভীরে গেঁথে থাকার। ভালো থাকুন।

২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৬

আশরাফ মাহমুদ বলেছেন: আপনি কেমন আছেন, কবি?

আজকে আকাশে একটি তারা-ও নেই, কী অবাক কাণ্ড!

২৪| ২৩ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩৯

মমমম১২ বলেছেন: হুমমম ভাল ধাক্কা দিছেন

২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৭

আশরাফ মাহমুদ বলেছেন: ব্যথ্যা লাগে নাই তো? ;)

মমমমমমমমমমম

২৫| ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৯

রাস্তার ছেলে বলেছেন: হে! হে! নিরাকার ঈশ্বরকে মধ্যমা দেখালেন ব্রাদার? :D আল্লায় সইবোনা গো ব্রাদার আল্লায় সইবো না! ;)

কবিতা সম্পর্কে বলতেই হচ্ছে, হাবা মরিয়া গিয়াছে! (মারহাবা!)

২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৯

আশরাফ মাহমুদ বলেছেন: হা হা হা, মধুমাখা মন্তব্য।

আপনি আমায় সঙ্গে নিবেন না? বলেন, বুকে হাত দিয়ে বলেন। ;) আপনার কি পূণ্য আমাকে দিয়েন!

২৬| ২৩ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:২২

...অসমাপ্ত বলেছেন: ...ছিলাম একটু বাস্তব নিয়ে ব্যাস্ত। :)

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৮

আশরাফ মাহমুদ বলেছেন: সবাই তাই থাকে। তবে........।

২৭| ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

ক-খ-গ বলেছেন:
পুরোটাই কঠিন, ভাব আর ষ্টাইল :)

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৮

আশরাফ মাহমুদ বলেছেন: তাই নাকি? :)

২৮| ২৩ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:২১

চাঙ্কু বলেছেন: কঠিন কোবতে দেখি ।

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১০

আশরাফ মাহমুদ বলেছেন: আপনার জন্য একটা তরল কবিতা লিখতে হবে।

২৯| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১১:০৫

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: বেঁচে আছি আর কি কেমন আছি ভাব্বার সময় পাই না ভাই,


আপনি কেমন আছেন ?

২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৭:১১

আশরাফ মাহমুদ বলেছেন: এত ব্যস্ত নাকি? ;) বেশ বেশ।

চলছে হাওয়ার গাড়ি...........

৩০| ২৪ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৬

রাস্তার ছেলে বলেছেন: এইরাম কমেন্টের পর আমার পাপ-পূণ্যের হিসাব লইবার ছ্যাষ্টা করাটা এক্কেরে ডিজগাস্টিং ষড়যন্ত্রণা মনে হইতাছে! X(

আমার লগে কুনঠে যাইবার চান বাহে? ;)

২৫ শে মার্চ, ২০০৯ রাত ৩:২০

আশরাফ মাহমুদ বলেছেন: তাই নাকি? ;)

আপনি পুণ্যবান; আপনি জান্নাতে গেলে আমি সাথে স্বর্গে যাব, আপনি নরকে গেলে আমি সাথে জাহান্নামে যাব। ;)

৩১| ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৫

বিষাক্ত আলো বলেছেন: দারুণ লেগেছে! দারুণ!

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:০৯

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ পাঠ করার জন্য।

৩২| ২৭ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:২২

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: জ্বী পরীক্ষা চলছিল। এক দিনে ৩ টা ও দিয়েছি।

২৮ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৯

আশরাফ মাহমুদ বলেছেন: হায় হায়!

ভাল হয়েছে তো পরীক্ষা?

ভাল থাকবেন।

৩৩| ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১০:৪৪

অদৃশ্য বলেছেন: আশরাফ ভাই........................আমার বেশ ভালো লাগলো।


আমার পেটে এখনো পড়েছি দু'গুচ্ছ বিষণ্ণ মালমদ
শরীর হয় নি নির্ঝর পাতাভোলা নিরজন ঘাট
যা, যা এইসব ছায়ালক্ষীবট

সবসময় ভালো থাকুন।

২৮ শে মার্চ, ২০০৯ রাত ২:০১

আশরাফ মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সর্বদা।

৩৪| ২৮ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:৩৯

রাতের বৃষ্টির শব্দ বলেছেন: রেজাল্ট দিলে বুঝবো কতটা ভাল হৈসে। দোয়া করবেন ভাইয়া। ভাল থাকবেন

২৯ শে মার্চ, ২০০৯ রাত ৮:০৪

আশরাফ মাহমুদ বলেছেন: আচ্ছা। :) আপনি-ও ভাল থাকুন।

৩৫| ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৭

শত রুপা বলেছেন: আমি শূন্য, তুমি অসীম, আমরা শূন্য, তুমি অসীম
আমি অসীম, তুমি শূন্য;
ওসে ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন
ব্যস্ত আছি, পরে আসেন।'

৩০ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৬

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ।

৩৬| ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৪

নিহন বলেছেন: অনেক ,অনেক ভালো লেগেছে ।
তাই অনেকবার পরলাম ।

প্রিয়তে ..............

০৬ ই মে, ২০০৯ ভোর ৬:১০

আশরাফ মাহমুদ বলেছেন: ধন্যবাদ অনেক, শুভেচ্ছা।

৩৭| ১২ ই জুন, ২০০৯ দুপুর ১:১০

প্রচেত্য বলেছেন:
শূণ্য হতে শুরু হয়ে অসীমে পৌছে শূণ্যের দিকে তাকাতে ভয় হয় !




আপনার লেখায় এতন মন্তব্য, পেজ লোড নিতেই তো অনেক সময় চলে যায়, তারপরেও বারবার আসি, আসতেই হবে


আশরাফ ভাই, অনেকদিন পর আপনার ব্লগে, নিশ্চয় ভাল আছেন .

১৪ ই জুন, ২০০৯ রাত ১০:১০

আশরাফ মাহমুদ বলেছেন: আপনার হঠাৎ পাওয়া মন্তব্যগুলো ভীষণ অনুপ্রেরণাদায়ক।
আপনি নিয়মিত পোস্ট দেন না কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.