নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

ঈদ আনন্দ কি হারিয়ে যাচ্ছে? আগে ঈদে বেশী মজা হতো নাকি এখন ঈদে বেশী মজা হয়?

২০ শে আগস্ট, ২০১২ রাত ২:২২

সবাইকে ঈদ মোবারক!!!

শিক্ষিত হলেই টাকা হবে আবার টাকা হলেই সুখ হবে এমন কোনো কথা নেই। সুখ, আনন্দ, তৃপ্তি, শান্তি ও ভালোলাগার অনুভূতি স্রষ্টার চরম নেয়ামত। আমি অনেক মানুষকে দেখি যারা জীবনের সব হাসি আনন্দকে হারিয়ে বসে আছে। কোনোকিছুর মধ্যেই শান্তি পায় না। কিন্তু কেনো? এতো এতো আবিষ্কার, এতো এতো উন্নতির ফলে আগেকার মানুষের তুলনায় এখনকার মানুষের সুখি হবার কথা বেশী। কিন্তু একি? এখনকার মানুষের মধ্যে এতো হতাশা কিসের? আগের সেই নির্ভেজাল আন্দগুলো কোথায়?



যাই হোক, প্রসংগে আসি। আজ ঈদ। সময়ের অভাবে ঈদের আনন্দ নিয়ে সংক্ষিপ্ত ভাবে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। আপনার মাথায় কোনো পয়েন্ট আসলে নির্ধিধায় জানান। আমার সাথে দ্বিমত হলে, কেনো দ্বিমত তা জানান-



১. আগে আমাদের দেশের বেশীরভাগ মানুষই অসচ্ছল ছিলো। আজ অতটা নেই। একদম লো-লেভেল ফ্যামিলিগুলোর দিকে তাকালেও দেখা যায় গার্মেন্ট সেক্টরে কাজ করে হলেও এখন ঈদের দিন অন্তত কিছু পোষাক ও ভালো খাবার দাবার সমর্থ হয়েছে। কিন্তু সেই ঈদ আনন্দ কি আগের মতো আছে?



১. আগে এতো এতো বিত্তবান ছিলো না। এখন দেশে যথেষ্ট দান-খয়রাতের ব্যবস্থা আছে। কিন্তু সেই ঈদ আনন্দ কি আগের মতো আছে?





২. আগে ঈদের দিন এলাকার বিত্ত্ববানদের ঘর ভরে যেতো মেহমানে। এখন কি আগের মতো মেহমান আসে। মানুষ আগের মতো তৃপ্তি করে খায়? কিন্তু সেই ঈদ আনন্দ কি আগের মতো আছে?



৩. আগে এতো এতো টেলিভিশন চ্যানেল ছিলো না। এখন ৭ থেকে ১৫ দিন ধরে ঈদ আয়োজন থাকে। মানুষকি আগের মতো এসব অনুষ্ঠান থেকে আনন্দ পায়?



৪. আগে দেশের বেশীরভাগ বাবা মা তাদের সন্তানকে ঈদ নতুন কাপড় দিতে পারতো না। এখন অনেক বাচ্চাদের জন্য কারি কারি পোষাক আসে। একদম গরীব মানুষ অন্তত জাকাত বা দানের উছিলায় হলেও শারী, লুঙ্গি পাচ্ছে। কিন্ত আগের মতো নতুন জামাকাপড় পড়ার সেই আনন্দ আছে?



৫. আগে ঘুরতে বেড়োবার ব্যবস্থা এখনকার মতো ছিলো না। এখন অনেক রিকশা, অটো কিংবা ভাড়া মটরবাইকে দেশ ছেয়ে গেছে । কিন্তু আগের সেই ঈদের দিনে ভ্রমনের মতো আনন্দ আছে?



(আজ হৃদয়ে তোর দস্তুরীতে, শিরনী তাওহিদের।

তোর দাওয়াত কবুল করবে হজরত হয় যদি উম্মিদ।।

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।।)




আবারও ঈদ মোবারক....

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:১৮

আরিফ আরাফাত রুশো বলেছেন: না থাক, আমরা এই যুগের মানুষ, আগের যুগ দেখি নি। যদি আগের যুগের জন্য মন খারাপ করে থাকি তবে এই সময়ের আনন্দ কে করবে।আমাদের নাতিপুতিদের কাছে তো আমাদের ও বলতে হবে তোমাদের চেয়ে আমাদের সময়ে বেশি মজা ছিল।

২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩১

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: সহমত

২| ২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:২৭

উৎস১৯৮৯ বলেছেন: চরমভাবে সহমত। মাত্র ৮ বছর আগে যা মজা করতাম এখন আর সেই আনন্দ পাই না।

২০ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩২

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ঠিকই বলেছেন ভাই। যতো সামনে যাবো ততো ঈদ আনন্দ কমে যাবে।

৩| ২০ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৫৩

ইজি কাজে বিজি বলেছেন: ঈদে আনন্দ কেমন জানি পানসে হয়ে গেছে :-& :-&

২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৫

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: পানসে ঈদ। কাল যারা আমার সাথে সহমত ছিলেন না আজ হবেন।

৪| ২০ শে আগস্ট, ২০১২ সকাল ১০:৩৭

[বাকের ভাই] বলেছেন:

সেই অনুসন্ধান করতে করতে জীবন পার করে দিলাম !!!!

২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৬

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: জীবনকে কারও পার করে দেয়া লাগে না। ও এম্নিতেই পাড় হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.