নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আসিফ-উদ-দৌলাহ্

সকল পরিবর্তনের সাথে আমি ছিলাম। আবারও এসেছি সেই পরম সত্য নিয়ে। তোমাদের মনের মাঝেই লুকিয়ে আছে সেই মহাকালের শক্তি। আজ তাকে জাগাবার দিন এসেছে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ

আমি তোমার ভিতরের শক্তি কে জাগতে এসেছি বন্ধু। একবার চোখ মেলে দেখো নতুন এক সূর্য উদয় হয়েছে বাংলার আকাশে। কোনো মৃত্যু, কোনো বাধা, কোনো প্রতিকুলতা এই হৃয়য়ের পরম শক্তি ও সত্য সুন্দরকে বিনষ্ট করতে পারবে না। আমি যুগে যুগে আসি আজও এসেছি শুধু তোমাদের ভিতরের শক্তিকে জাগাতে। আমার এই পথ চলা থামবে না। তোমাদের বাঁচার মাঝে আমি বেঁচে আছি। বেঁচে থাকবো তা যদি কোনো করুন মৃত্যুর মধ্য দিয়েও হয়। আমার বাংলাদেশে নতুন এক গণতন্ত্র এসেছে। যা এই পরিবারতন্ত্রকে ভেঙে সত্যের ভিতরের সত্যকে তুলে এনেছে। আজ আমরা বিশ্বের বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছি। তোমাদের ভালোবাসাই আমাকে তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে।

মোঃ আসিফ-উদ-দৌলাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলা প্রবাদ প্রমাণ করার মজার কিছু উপায় (!!!) :: দেখুন তো কোনটি আপনার সাথে মিলে যায়?

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৯

আমার এই পোস্টটিকে দয়া করে কেউ অনেকবেশী গুরুত্বপূর্ণ ও ভাবগম্ভির মনে করবেন না। কিছুটা মজা করার উদ্দেশ্যেই এই পোস্টটি রচনা করেছি। বাংলার আবহমান কাল থেকে প্রচলিত প্রবাদ, প্রবচন ও ণীতিকথাগুলো প্রাচালিত হয়ে আসছে। তবে এইগুলো বৃহৎ অশংই কে প্রচলন করেছিলেন তা খুঁজে পাওয়া যায় না এবং এতদিন বাদে অহেতুক খোঁজাখুজির দরকার নেই। প্রবাদ প্রবচল রচয়ীতা সেই নাম না জানা মানুষদের প্রতি আমার অকৃতিম সম্মান প্রদর্শণ করছি।



“কানা ছেলের নাম পদ্ম লোচন” অতি পরিচিত একটি প্রবাদ। এই প্রবাদটির প্রমান সরূপ কিছু নমুনা পেষ করছি।



গামের দূর্গন্ধে ধারে কাছে ঘেষা যায় না এম লোকের নাম – আতর আলী



জন্মান্ধ, চোখে দেখেনা এমন মানুষের নাম – নজর আলী



কথায় রস-কষ নেই, শুনলে গাঁয়ে জ্বালা ধরে এমন লোকের নাম – মধু মিঞা



নিজের কতো টাকা আছে নিজেও জানে না এমন লোকের নাম – ফকির আলী



রাস্তায় ভিক্ষা করে ঠিক মত খাবার জোটে না এমন লোকের নাম – আমির আলী (তবে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ধনীর কথা ভিন্ন)



আজীবন ভন্ডামী করে এসেছে এমন লোকের নাম- ইনসাফ তালুকদার



ঠোটে কোনো সময়ই হাসি নেই এমন মেয়ের নাম- হাসি আক্তার



কুচকুচে কালো এমন লোকের নাম- সুন্দর আলী বা ধলা মিঞা



জীবনেও একটি বুদ্ধিমানের মত কাজ করেছে কিনা সন্দেহ এমন মানুষের নাম – আক্কেল আলী।



((আক্কেল কথাটা যখন আসলোই তখন বাংলাদেশের তিন জন আক্কেল দাঁতওয়ালা মানুষের কথা মনে পড়ে গেলো। তিন জনকেই হাসলে সুন্দর লাগে আক্কেল দাঁতের কারণে।





১. কুমার বিশ্বজীত







২. তারানা হালিম







৩. জুয়েল আইচ ))



জীবনেও মসজিদের আশে পাশে গিয়েছে কিনা সন্দেহ আছে এমন লোকের নাম- ফজর আলী, জহুর মিঞা কিংবা মাগরেব আলী



আর মনে আসছে না মনে আসলে কমেন্টে দিয়ে দেবো আর আপনাদের মনে এমন কিছু এলে শেয়ার করতে ভুলবেন না।





এবার আসল কথায় আসি। কিছু কিছু প্রবাদ প্রবচনের সত্যতা যদি প্রমাণ করার দরকার হয় তাহলে যেমন-





১. ঠেকলে বড়ো গরুও চার পারায়।

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ ১টি বুড়ো গরু, একটি চার বা সাঁকো, আর ঠেক। তারপর যদি বুড়ো গরুটি সত্যি সত্যি চার পারায় তখন প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।





২. চোরে না শোনে ধর্মের কাহিনী

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ ১জন বিশিষ্ট চোর, একটি ধর্ম কাহিনীর বই। তারপর চোরটিকে তা শুনানো হবে যদি সে শোনে তাহলে সে চোর না নতুবা চোর। চোর ধরার জন্য এর চেয়ে ভালো কোনো পদ্ধতি আছে কিনা আমার জানা নেই!



৩. বিপদে পরলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ বিপদ পরিস্থিতি, ১টি বাঘ, ১টি মহিষ, একটি জলের ঘাট তারপর যদি তারা একসাথে জল খায় তখন প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য। (আমার মনে হয় যারা এই প্রবাদটি সত্যতা জানার জন্য প্রমাণ করার জন্য পরীক্ষার আয়োজন করবেন তাদেরই বিপদে পড়ার সম্ভবনা বেশী। একে মহিষের শিংয়ের গুতো আর বাঘ মামা তো..............)



৪. চোরের মায়ের বড় গলা

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ একজন বিখ্যাত চোরের মা, আর ক’জন চোর না এমন মানুষের মা। সবাইকে একসাথে চিৎকার চেচামেচি করতে বলতে হবে, যদি চোরের মা সাহেবার চেঁচামেচি সবার থেকে বড় গলায় হয় তাহলে প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।



৫. নিজে ভালো তো জগৎ ভালো

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ সবার আগে আপনি ভালো হয়ে যান, ভালো হবার পর দেখেন জগতে আর কোনো হত্যা সন্ত্রাস, চুরি বাটপারী, রাহাজানী কমে কিনা। যদি জগৎ ভালো না হয় তাহলে প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।



৬. মায়ের চেয়ে মাসির দরদ বেশি

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ সন্তান, মা, মাসি, একটি ভালো মানের বন্দুক, দু’জনকে বাংলা ছবির শেষ দৃশ্যে মত বেঁধে রাখার দরি। প্রথমে সন্তান আর সন্তানের মাকে (মাসির বোন) বেঁধে রাখুন এবার বন্দুক হাতে নিয়ে মাসিকে বলুন “আপনার হচ্ছে মতো একজনকে মারবো, বলুন কাকে মারবো?” মাসির চোখে তখন তার দিদির আদরই বেশি মনে পড়বে। ঠিত তেমনি সন্তান আর মসিকে বেঁধে রাখুন এবার বন্দুক হাতে নিয়ে সন্তানের মা’কে বলুন “আপনার হচ্ছে মতো একজনকে মারবো, বলুন কাকে মারবো?” কোন মা’ই সন্তানের মৃত্যু মেনে নিতে পারবে না। এই পরীক্ষাটির মাধ্যমে প্রমান করা যাবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।



৭. প্রেমের মরা জলে ডুবে না

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ একজন প্রেম ঘটিত কারণে মৃত মানুষ আর ১০ জন প্রেম ঘটিত কারণ ছাড়া মৃত্যু মানুষ। তারপর ১১টি মৃত্যুদেহ জলে ডুবিয়ে দিন। এবার লক্ষ্য করুন কোন লাশটি জলে ভেসে ওঠে যদি প্রেমিকের দেহটি বেসে ওঠে অন্যগুলো ডুবে থাকে তাহলে প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।



৮. এমনিই নাচুনে বুড়ি তার উপর ঢোলের বাড়ি

এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ একজন নাচ জানা দাদি নানীর বয়সী বুড়ি, ১০ জন নাচ জানা মেয়ে, একটি ঝুম বালিগা টাইপের ভালো নাচের গানের সুর তোলা যায় এমন ঢোল, এবার গান বাজিয়ে ১ ঘন্টা নাচের আয়োজন করুন। ১ ঘন্টা বাদে যদি বুড়ি ফাস্ট হয় তাহলে প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।





আপনারও এমন অসংগতি পূর্ণ কোনো প্রবাদ মনে আসলে প্রমাণ করার উপায় শেয়ার করুন। আর যদি এমন হয় কোনো প্রবাদ মনে এসেছে কিন্তু প্রমাণ করার উপায় জানতে চাচ্ছেন তাহলে শুধু প্রবাদটিই শেয়ার করে দিন আমি প্রমাণ করার ব্যাবস্থা বলে দেয়ার চেষ্টা করবো।

আপনার উর্বর ব্রেন কতৃক আবিস্কৃত কোনো প্রবাদ প্রবচন থাকে তাও দিতে ভুল করবেন না।





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৫

নগত টাকা বলেছেন: উদুর পিন্ডি বুদুর ঘাড়ে.....করেন প্রমান ;) ;) ;) ;) ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৮

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: এই প্রবাদটি প্রথম শুনলাম "উদুর পিন্ডি বুদুর ঘাড়ে" একটু ভেঙে বললে প্রমাণ করার উপায় বলছি।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৭

tanbir10 বলেছেন: :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: শুধু হাসিতে কাজ হবে না।

একটি প্রবাদ বলে যান।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯

মন মরা বলেছেন: নিজের বেলাই আটিসুটি আর পরের বেলাই দাঁতকপাটি

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০০

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভালো হইতে পয়সা লাগে না

এটা কি সত্যি?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩০

রকিবুল আলম বলেছেন: ৪. চোরের মায়ের বড় গলা
এই প্রবাদটি প্রমাণ করতে হলে লাগবেঃ একজন বিখ্যাত চোরের মা, আর ক’জন চোর না এমন মানুষের মা। সবাইকে একসাথে চিৎকার চেচামেচি করতে বলতে হবে, যদি চোরের মা সাহেবার চেঁচামেচি সবার থেকে বড় গলায় হয় তাহলে প্রমান হবে এ প্রবাদটি সত্যি নতুবা অসত্য।


এইডা ওলরেডি কালেদা হাসিনা পরমান কইরা দিসে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৯

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: ভালো বলেছেন।

সমাজে খুঁজে দেখুন আরও পাবেন।

প্রবাদটি যদি এমন হতো "চোরের বাপের বড় গলা"

তাহলে লক্ষ কোটি প্রমাণ দেয়া যেতো।

কি বলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.