নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আিশক_৮৭০

আিশক_৮৭০ › বিস্তারিত পোস্টঃ

হুঁশিয়ারি

২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০

শহীদ রুমি স্কোয়াডের অনশন কর্মসূচীতে সংহতি জানিয়ে সরকার কে বলতে চাই, এটা যেন তারা ভুলে না যায় যে শাহবাগের আন্দোলন কিন্তু তাদের জামাতের সাথে আঁতাতের সন্দেহে শুরু হয়েছিল। সেই আন্দোলনে পরবর্তীতে অতিরিক্ত মমতা দেখিয়ে নিজেদের পিঠ বাঁচিয়েছেন খুব ভালো কথা,কিন্তু এটা মনে রাখবেন যে মানুষ কে বেশিদিন ধোঁকা দিয়ে রাখা যায় না। আপনারা টক শো তে,আলোচনায় দেদারছে বলে বেড়াচ্ছেন,” বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যুদ্ধ অপরাধী সংগঠন স্বাধীনতার পরেও রাজনীতি করার সুযোগ পাচ্ছে”,বলছেন,” দেশের প্রচলিত আইনেই জামাতের রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব”। অথচ সেই দল কে নিষিদ্ধ করার কোন পদক্ষেপ নিচ্ছেন না। যে আমার দেশ পত্রিকা মিথ্যাচারের মাধ্যমে দেশে চরম নৈরাজ্য তৈরিতে ভুমিকা রাখছে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেন না। যদি জামাতকে নিষিদ্ধ করার পরে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা আপনাদের না থাকে তাহলে বড় বড় কথা না বলে স্বীকার করুন। আপনাদের মুরোদ আমরা জেনে চুপ থাকি। দয়া করে অনশনরত মানুষ গুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন না। মনে রাখবেন ,শাহবাগ আন্দোলনের মাধ্যমে যে ভোটের বাক্স ফুলে ফেঁপে উঠেছে বলে খুশিতে বগল বাজাচ্ছেন, ওদের একজনের মৃত্যুতে সেটা চুপসে যেতে সময় লাগবে না।জানেন তো, মানুষ শত্রুর চেয়েও বেইমান বন্ধুকে বেশি ঘৃণা করে!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: মানুষ শত্রুর চেয়েও বেইমান বন্ধুকে বেশি ঘৃণা করে!!
সত্য কথা
তাই সময়ের দাবি সময়ের মধ্যই মোকাবেলা করুণ
নয়ত এর বিপরিত পরিনতি হবে ভয়াবহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.