| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে, তখনো ছিলো মাঝরাত।
হুট করে বললে " চল ঘুরে আসি"
আমি পেয়ে গেলাম ঠিক আমার মতই একজন।
আমিও রাজি হয়ে গেলাম।
সেই রাতে কল্পলোকের নদীর পাড়ে,
তোমার কোলে মাথা রেখে, ঝিরঝির বাতাসে
তোমার খোলা চুল উড়িয়ে কি সুন্দর কবিতা আবৃতি করেছিলে।
এখনও মাঝরাত।
এখনো আমার চারপাশে অক্সিজেনের আনাগোনা,
আমি শুধু কার্বনের গন্ধ পাই।
নিকোটিনের গন্ধে আমার আশপাশ ভারী হয়ে ওঠে।
এখন অনেক রাত।
আবার সেই রাত.........বারবার ফিরে আসা রাত।
২|
২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৪
তোজি বলেছেন: এভাবে শেষ করতেন , আবার সেই রাত , হাজার বছরের পুরুনো সেই রাত । ![]()
ভালো লেগেছে
৩|
২৬ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৩
আশরাফ আদর বলেছেন: ধন্যবাদ ভাইয়া@নাহিদ ভাই
মাত্র কিছুদিন হল ভাই, মিথ্যে কথা কবিতায় ছলনার মত দেখায় না?@ তোজি
৪|
২৬ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: আবারো সেই রাত,,,,,,,বারবার ফিরে আসা রাত । ভাল হয়েছে।
৫|
২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
বাংলার পাই বলেছেন: অসাধারণ।
৬|
২৭ শে মে, ২০১৪ রাত ৯:০৩
আশরাফ আদর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ সকাল ১১:৪৩
নাহিদ শামস্ ইমু বলেছেন: ভালো লেগেছে কবিতাটি।