নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রণক্লান্ত অতনু

আমি নিজের মত বাঁচতে চাই.........................

রণক্লান্ত অতনু › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

আজ রাতটা উৎসর্গ করলাম তোমাকে

কেমন যেন একটা স্নিগ্ধতা আছে এর মাঝে

খুব ভালো লাগছে এই পরিবেশ

ঠিক যেন তোমার সাথে কাটানো কিছু সময়

তোমার সাথে হেটে যাওযা কোন দূর্গম পথে

তোমার রেখে যাওয়া অনুভূতির আবেশ।





ওই তারাগুলোও উৎসর্গ করলাম তোমায়

চাঁদটা আমার জন্যেই থাক

কেন মিছিমিছি তোমায় আগলে রাখতে চাইবো?

এর পরিবর্তে মেঘগুলো তোমার হয়ে যাক

ঘুরে আসো মেঘের ভেলায় ভেসে

পাড়ি দিয়ে আসো তোমার স্বপ্নের রাজ্যে

ফিরে এসে ধার দিও মেঘ তোমার

আমিও হারাবো আমার স্মৃতির সাথে।





স্বপ্নগুলোর দিকে যখন ফিরে তাকাই, সব অচেনা মনে হয়

স্বপ্নের সেই মোহনায় আমার বাস্তবতা আটকে রয়

জানি সব মিথ্যে!

জানি সব পিছুটান আমার

জানি এটি আঁকড়ে ধরবে আমায়

এটিই কারণ নিজেকে হারাবার।





বাঁচতে তুমি চাও

আমি চাই শুধু তোমায়

আমার স্বপ্নগুলো নিয়ে বাঁচতে পারবে তুমি

উৎসর্গ নাহয় করলাম এই জীবনটা তোমায়..................



Courtesy: A.H.M. Sujauddin Chowdhury(http://www.facebook.com/ares.ashik)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.