| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত সপ্ন
অনেক বেশি স্বপ্ন বাজ, মাথায় গিজ গিজ করে.।।।।.।.।।
ঘুম থেকে উঠেই দেখি ৮ টা বাজে। অফিস যাব মনে নেই। মাথায় কি যেন ঘুর পাক খাচ্ছে। অনেক চেষ্টা করে বের করতে পারছি না। মাথার ভিতর একটা কি যেন অাছে। ১৫ মিনিট বিছানায় বসে অাছি। একটু একটু স্পষ্ট হচ্ছে..ব্যাথাটা আরও বেড়ে অসহ্যের সিমানায়। নিজেকে সামলানোর চেষ্টায় চুপ চাপ আছি...যেন পোকাটা ঘুমিয়ে পড়ে।
সকালের কাজ সেরে বেরিয়ে পরি অফিসের দিকে। বাসে বসে জানালায় চোখ রেখে তাকিয়ে আছি বাইরে। আবার সেই পোকাটা নড়তে চাইছে। অনেক যন্ত্রনা নিয়ে সময়টা পার হল।
অফিসে পৌছে কাজে মন দিলাম। ভালই কাটছে সময়টা। হঠাৎ কি যেন হল..কাজ করতে পারছি না। স্মোকিং যোনে গিয়ে বশে আছি। একটার পর একটা চলছে......কিছুই ভাবতে পারছিনা...সব এলোমেলো হয়ে যায় আর যাচ্ছিল তখন...ঐ যে সেই পোকাটা আবার চলতে শুরু করেছে। সারা মাথাময় খেলা করে চলছ যেন নদীর চরে গোল্লসছুট খেলছে...বাহ্ কি চমৎকার।
মাথার নিউরন গুলো বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝুলে আছে। আজ ২২ দিন চলে যাচ্ছে সে আমার সাথে কথা বলে না, সে এখন অচেনা কোন এক তিনি....!!!!!!!!!!!!!!!!! ![]()
©somewhere in net ltd.