| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটিএম নাফিজ
নিজের সম্পর্কে এখনই কিছু লিখতে ইচ্ছা করতেসে না। আমার লেখালেখির ধরণ দেখেই পাঠক বিচার করবে আমি কেমন। :) আমি যে খুব উন্নত প্রজাতির লেখক তা না। টাইম পাস করা জন্যই লিখি। এবং সবার শেষে দেখা যায় আমার সব লেখাই তৃতীয় শ্রেনীর (থার্ড ক্লাস) হয়েছে। ধৈর্য্য নিয়ে পড়তে অপারলে পড়বেন। না পারলে আস্তালাভিস্তা!! :) :)
…একটা মুভি দেখতেসিলাম এতোক্ষন। অসাধারণ মুভি। দেখতে দেখতে কোন দিক দিয়ে আমার সময় যাচ্ছে টেড়ও পাচ্ছি না।
আমাদের শহর কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কি অবস্থা তাও অনেক খানি আন্দাজ করা যাচ্ছে এখানে। একটা পিচ্চি বাচ্চা জন্ম হওয়ার কয়েক বছরের মধ্যেই শুরু হয় তাকে ভালো স্কুলে ভর্তি করানো তীব্র প্রতিযোগীতা। এমনই অবস্থা;ভালো / নামকরা স্কুলে ভর্তি হতে না পারলে যেনো সন্তানের জীবনটাই বৃথা।
আর এর জন্য স্কুল বা নার্সারীর আগেই শুরু হয় স্কুল ভর্তি কোচিং/ প্রি-ক্যাডেট স্কুল/স্কুল ভর্তি কোচিং। এর ফলে একটা কচি বাচ্চার উপরে যে কি পরিমান চাপ পরে তা তো অন্যরা বোঝে না। জন্মের পর থেকেই এখানে শুরু হয় স্কুল ব্যগ নিয়ে দৌড়া দৌড়ি প্রতিযোগীতা। আর প্রতিযোগীতায় পিছিয়ে গেলে এই অবুঝ শিশুদের ধমকাধমকি গালিগালাজ দিতেও কেও পিছপা হয় না।
… কোন ভাবে যদিও বা ভালো/নামকরা স্কুলে চান্স পেয়েও যায়; তারপর শুরু হয় কোচিং জীবন বা প্রাইভেট টিউটর এর কাছে পড়ার জীবন। কোন কোন ক্ষেত্রে দুটোই।
আমার পরিচিত এক বড় ভাই যখন স্কুলে (ক্লাস১০এ) পড়তেন; তার পরিচিত একজন একদিন বলেছিলো
- "আমার ছেলে(সেও বড় ভাইয়ের বয়েসিই ছিলো) তিনটা সাব্জেক্টের প্রাইভেট পড়ে। এসেসসির রেজাল্ট তো তার ভালো হবেই। তুমি কোন কোন সাব্জক্টের প্রাইভেট পড়?"
সেদিন ভাইয়ার সরল রিপ্লাই ছিলো -একটাও না।
আর এখন সেই ছেলেটার চেয়ে ভাইয়ার অবস্থাই ভালো।
আসল কথা হচ্ছে --ভালো প্রতিষ্ঠানের তুলনায় ভালো বিদ্যাই আসলে দরকার্। ভালো প্রতিষ্ঠানে পড়লেই ভালো শিক্ষা পাওয়া যায়না। শিক্ষা শুধু বই কেন্দ্রিক হলেই তাকে আমি প্রকৃত শিক্ষা বলবো না। বইয়ের পাশাপাশি বাস্তবমুখী শিক্ষাটাই বেশী জরুরি।
এটিএম নাফিজ
(লিখেছিলাম) ২১সেপ্টেম্বর, ২০১৪
ঢাকা।
(যদি ভুল কিছু বলে থাকি সেটা ধরিয়ে দেবার দায়িত্ব পাঠকের)
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
এটিএম নাফিজ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান।
![]()
২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২
এটিএম নাফিজ বলেছেন: ধন্যবাদ অপূর্ণ রায়হান।
![]()
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
অপূর্ণ রায়হান বলেছেন: একমত ।
ভালো থাকবেন