নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাপ্পি মজুমদার ইউনুস- লেখালেখি,পড়াশুনা,চাকরী আর একটি অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্বরত। এই নিয়েেই আমার সময় কাটে।বলতে পারেন এ সব আমার জীবন।

বাপ্পি মজুমদার

আমি বাপ্পি মজুমদার ইউনুস,লেখালেখি,পড়াশুনা,চাকরী আর একটি অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্বরত।

বাপ্পি মজুমদার › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু অগোচালো কথা- বাপ্পি মজুমদার ইউনুস

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

বীরত্ব , পুরুষত্ব , সাহসী , নির্ভীক , প্রতিবাদীৃ এমন শত শত গুণকে এক সাথে , নিমিষেই সবার সামনে মেলে ধরতে ও প্রমাণ করতেৃ

ৃৃরাস্তার হত-দরিদ্র রিকশাওয়ালার গাল, থুতনী, পিঠ, ঘাড় - এর চেয়ে উত্তম আদর্শের জায়গা ,, আর কিছু ই হতে পারে না !!! -- এমন ই ধারণা, আজ আমাদের সবার ।

অপারেশন থিয়েটারে
ডাক্তারের হাতের ছুরি ,কেচির নীচে শুয়েৃল ল টাকা, কোনো দর দাম ছাড়া ই বিনা বাক্য ব্যায়ে দিয়ে দিবো ; প্রয়োজনে বসত ভিটা বিক্রি করে এনে দিবো;

তবু পুরুষত্ব প্রমাণের জন্যে টু শব্দ টি করে ও প্রতিবাদ করবো না !!!

ঘুষখোর আমলার
অফিসের টেবিলের সামনের চেয়ারে বসে বসে ,
মাথাটা কে নাড়িয়ে নাড়িয়ে
ল ল টাকা দিয়ে দিবো ;

তবুৃ পুরুষত্ব প্রমাণের জন্য , একটু ও প্রতিবাদ করবো না !!!

রাস্তায়
ঘুষখোর পুলিশ অফিসারের সামনে দাড়িয়ে ,
জ্বী হুজুর ! জ্বী হুজুর !! আপনার যাহা মর্জি !!
বলে বলে , বজ্র কন্ঠে স্লোগান দিবো আর চুপিসারে
তার পকেটে , একটা বান্ডিল ঢুকিয়ে দিবো ;

তবু পুরুষত্ব প্রমাণের জন্যে , একটু ও প্রতিবাদ করবো না !!!

ছিনতাইকারী , ডাকাতের
সামনে পড়ে গিয়ে , সর্বস্ব দিয়ে দিবো ; প্রয়োজনে পরনের কাপড়সহ খুলে দিয়ে দিবো ;

তবু ৃ পুরুষত্ব প্রমাণের জন্যে , একটু ও প্রতিবাদ করবো না !!!

রাস্তায় রিকশাওয়ালার
রিকশায় চড়ে ,
পায়ের উপর পা তুলে দিয়ে ,
"ঐ ব্যাটা !! গায়ে বল নাই !?জোরে চালা !! " - এমন খানদানী ডায়ালগ ছুড়ে দিয়ে ,
এক কিলোমিটারের পথ, তিন কিলোমিটারে ঘুরিয়ে এনেৃ

তার ঘামে ভেজা শরীরের শ্রমের মূল্যরূপে
কিংবা
তার সামান্য আবদার মতে, ন্যায্যভাবে ই

মাত্র ১,২,৫,১০ৃ টাকা বেশি দিবো !!!!! ৃৃ ??
-এ যে অসম্ভব !
-এ যে হতে পারে না !
-এ ত ডাকাতি !
-এ ত রীতিমত পুকুর চুরি !!

-এতগুলো টাকা দিয়ে দিবো !!!!???
আমি যদি ফকির হয়ে যাই !!!!

-না ! এ হতে ই পারে না !! এ যে অন্যায় !!!

-এই অন্যায়ের প্রতিবাদ না করলে , আমার পুরুষত্বহানি হবে !!! এখন ই প্রতিবাদ না করলে , ছোটলোক গুলো ভবিষ্যতে , মাথা চারা দিয়ে উঠে , অন্যদের ঠকাবে !!

- ভিতর থেকে গায়েবী কন্ঠে আওয়াজ আসে ৃ
''অতএব !! হে বীর ,
শরীরের সমস্ত শক্তি হাতের মুঠোয় জড়ো করে,,এই অন্যায়ের প্রতিবাদ করো !!""

অত:পর ঠাশ !! ঠাশ !! ঠাশ !!!

- একদিকে বীর,
এই বীরত্ব প্রদর্শন করতে পেরে, দুই ইঞ্চির বুক দশ ইঞ্চি ফুলিয়ে, মনে মনে বিরাট আত্মতৃপ্তিতে ভোগে আর ভাবে "আজ আমি পেরেছি!!!"

- অন্যদিকে,
বীরের চেয়ে ও বয়সে বড় গরীব রিকশাওয়ালা টি , যতটা না শারীরিক যন্ত্রণায় ভোগে, তার চেয়ে ও কয়েক গুন বেশি মনের যন্ত্রণার কষ্ট আর রাস্তার মানুষের সামনের লজ্জ্বা নিয়ে ই , মাথা নীচু করে ই স্থান ত্যাগ করে ।

যেতে যেতে ভাবে "হে আল্লাহ!! বিচার টা তোমার কাছে ই দিলাম !!"

আসলে এরা বীর না !! এরা নিকৃষ্ট কাপূরুষ !!

ধিক !!! এমন কাপূরুষদের !!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.