| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাপ্পি মজুমদার
আমি বাপ্পি মজুমদার ইউনুস,লেখালেখি,পড়াশুনা,চাকরী আর একটি অনলাইন পত্রিকার সম্পাদক হিসাবে দায়িত্বরত।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মাধ্যমিক শাখা কান্দিরপাড় থেকে ডিগ্রী শাখা ধর্মপুর পর্যন্ত এই কলেজ রোডটি সহ কুমিল্লার ১৬ টি উপজেলার ও শহরের সকল ভিক্টোরিয়া কলেজ রোড গুলোতে দিন দিন শিশু,কিশোর শ্রমিকের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অভাবের তাড়নায় এলাকার শত শত শিশু বেচেঁ থাকার তাগিদে বিভিন্ন পেশায় নিজেদের নিয়োজিত করছে। ওয়েল্ডিং কারখানায়,বেকারিতে,ইটভাটায়,চা-স্টলে,হোটেল রেস্তোরাসহ বিভিন্ন কঠিন কাজে শিশু কিশোররা শ্রমিকের কাজ করছে। দারিদ্রের কষাগাতে জর্জরিত এসব শিশু স্কুল ছেড়ে বিভিন্নভাবে শ্রম বিক্রি করে রোজগার করছে। টমছমব্রীজ থেকে দৌলতপুর হয়ে কলেজ রোডটি ও উল্লেখযোগ্য। ব্যবসা-বাণিজ্যে মিল কারখানায় সমাদৃত এই কলেজ রোডগুলোর পরিচিতি বিস্তৃত। অনেকের সাথে আমাদের পূর্বাশার এই ভিক্টোরিয়া সরকারি কলেজ সংবাদদাতা কথা বলে জানতে পারেন পিতৃ-মাতৃহীন অনাথ শিশুসহ স্বল্পবিত্ত পরিবারের শিশুরা বেচেঁ থাকার তাগিদে বিভিন্ন পেশায় কঠোর পরিশ্রম করে জীবিকা নিবার্হ করছে। এসব শিশুদের অধিকাংশ এর বয়স ৭ বছর থেকে ১১ বছর।
যে বয়সে বই,খাতা,কলম নিয়ে স্কুলে যাওয়ার কথা,সেসময় শিশুরা জীবনের তাগিদে কঠোর পরিশ্রম করছে। পিতামাতার অভাবের সংসারে সামান্যতম হলেও সাহায্য করছে।কলেজ রোডের রানীর বাজার,রামমালা,টমছমব্রীজ,শাসনগাছা,রেইসকোর্স,ধর্মপুর,দৌলতপুর,কাশিনাথপুর,বলরামপুর,গোবিন্দপুর,দিদার মাকের্ট,কোটবাড়ী রোড সহ আশে পাশে বিভিন্ন কলকারখানা,বিস্কুট ফ্যাক্টরি,মিস্টির দোকান,মোটর সাইকেল মেকারের দোকানে,ইটভাটাসহ বিভিন্ন স্থানে অল্প দামে শ্রম বিক্রি করছে। অনেক শিশু রিকশা,ভ্যানও চালাচ্ছে।
বাপ্পি মজুমদার ইউনুস
সম্পাদক- আমােদর নাঙ্গলেকাট ডটকম
সভাপিত- সবুজ দিগন্ত ফাউন্ডেশন
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫১
খেলাঘর বলেছেন:
সমাধান কি?