নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

"তুই কি আমার সঙ্গী হবি"

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৫



তুই কি আমার সঙ্গী হবি ?

খুব নিশীথে একলা ঘরে বুক পাঁজরে কাঁপন তুলে

পূর্ণপ্রেমের নগ্নস্নানে দীর্ঘশ্বাসের মুক্তি হবি ?

তুই কি আমার সঙ্গী হবি ?



তুই কি আমায় সঙ্গ দিবি ঝিঁ ঝিঁ পোকার গান শোনা-তে

একলা পথে ছায়া হবি, অহর্নিশি রাত-বিরাতে ?

জলের গানে সুর হবি কি ? ঢেউ ভাঙ্গার প্রথম ক্ষণে,

অসভ্যতার সংজ্ঞাটাকেই নতুন করে পাল্টে দিতে ?



সঙ্গী হবি, সঙ্গী ?

একলা ভীষন, রণাঙ্গনে

পচন ধরা লাশ পেরিয়ে

এক পা-দু’পা ; তাজা প্রাণের-

গন্ধে হবি জম্বি ?

এক মুহুর্তের ঝড়ো হাওয়া, দুই মুহুর্তের নৌকাডুবি !!



তুই কি আমায় সঙ্গ দিবি চৈত্র-বৈশাখ বারো মাসে

রোদ পোহাব, জল ছিটাব, নতুন কুঁড়ির স্পর্ধা বশে ?

শয্যা পাশে লজ্জা হয়ে অকথ্য প্রেম-কথন হবি ?

তুই কি আমার সঙ্গী হবি ? স্খলন সুখে সীতার বেশে ?



তুই কি আমার সঙ্গী হবি ধ্রুপদী-তাল কুঁদন নাচে,

অধর পরে প্রথম ক্ষতে নতুন রাঙ্গা উল্কি এঁকে ?

উপবাসীর গ্রাস হবি কি ? জাত-কুল-ধর্ম ভুলে

দিব্যদেহী দেবী হবি ? সাতপাকের মন্ত্রপাঠে ??





০৪/১১/২০১৩ ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.