| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়াল রবিq
দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।
-"আরে, তুই? কতদিন পর দেখা, কেমন আছিস? চিনতে পারছিস তো"?
বাসস্ট্যান্ডের পাশের ছোট্ট দোকান থেকে একটা B&H নিয়ে কোনদিকে না তাকিয়ে মাত্র লাইটার টা ফায়ার করছি, ঠিক তখনি পাশ থেকে একদমে অতগুলা প্রশ্ন করে থামল একটা চিকন, ভারি মিষ্টি মেয়ে কন্ঠ । খুব চেনা চেনা, চমকে উঠে ঘুরে তাকাতে লাগল সেকেন্ডের ভগ্নাংশ মাত্র !
ঝকঝকে নতুন সালোয়ার পরা একটা মেয়ে, লালচে কালো সানগ্লাস টা কপালের উপরে ওঠানো, পরিপাটী সাঁজ , চোখেমুখে তৃপ্তির হাসি, কিছুটা অবাক ও ।
ঝট করে চিনতে পারলাম না । আবছা একটা মুখচ্ছবি আমার দুর্বল স্মৃতির অতীত ফুঁড়ে বর্তমানে ভেসে ওঠার প্রাণপণ প্রচেষ্টায় ডুব দিল, অতীতের সেই কিশোরী মুখের সাথে এই পরিপূর্ণ,পরিতৃপ্ত মুখ কিছুতেই মেলেনা । বারবার তাল হারিয়ে আমি অস্থির হয়ে উঠলাম ।
ওর অভিজ্ঞ বুদ্ধিমান ডাক্তারী চোখে দেখলাম, ধরা পড়ে গেছি । আর আমার দেখা-কে সত্যি প্রমান করতেই যেন আমার জীবন্ত সত্ত্বাকে আচানক ভূমিকম্পে মৃদু দোলা দিয়ে হঠাৎ-ই হেসে ফেললো ও ।
আমার স্মৃতির পালে সে হাসি যোগান দিল এক পশলা আর্দ্র দখিনা হাওয়া । এলোমেলো সুর আর টুকরো ছবি গাঁথা হল এক সুঁতোয় । নির্বাক আর্তনাদে স্তব্ধ আমি, উত্তেজনার নীল স্রোত বিদ্যুৎ চমকের মত বয়ে গেল শিরায়-উপশিরায় ।
চিনতে পারলাম ওকে । ও তো আমার মন ক্যানভাসের প্রথম দাগ, আমার প্রথম যৌবনের গান । ওর হাতেই তো নেয়া আমার স্বপ্ন দেখার প্রথম পাঠ । নিভৃত স্বপ্নচারী এই আমার স্বপ্নের রাজ্যের প্রথম রাজকন্যা, আমার প্রথম অস্পৃশ্য প্রেম ।।
ঠিকমতো কথা বলতে পারছিলাম না, কোন এক অজানা কারনে কথা গুলো জড়িয়ে যাচ্ছিল মদ্যপের মতো । তাই বললাম না প্রায় কিছুই, শুধু শুনে গেলাম । কোন এক আশ্চর্য উত্তেজনায়, ভাল থাকার অদ্ভুত তৃপ্তি তে অনর্গল কথার খই ফুটিয়ে চলল ও । ওর চোখের ভ্রু, পাপড়ির নাচন; নিঃশ্বাসের শব্দ আর নির্ঝর হাসি তে সুখ ঝরছিল স্বচ্ছ ঝরনার মতো, ঠিক যেভাবে আমার অন্তরাত্মা’র ধু ধু জমিনে ঝরছিল না-পাওরা’র রক্তশ্রাবন ।
ও বলছিল ওর নিজের কথা । ওর বর্তমান সিচুয়েশন, ফিউচার প্লান এর কথা । ও আরও বলছিল, আরও নিঃশর্ত নির্ভয়ে বলছিল ওর ভাললাগার কথা, ওর এক ও অদ্বিতীয় সোল মেইট এর কথা, ওর ভালবাসা’র কথা ।
আর আমি ? ওর মুক্তোর মতো অজর শব্দধ্বনী আমার কানে ঢুকছিল ঠিকই কি্ন্তু মাথায় টিকছিল না । আমি মন্ত্রমুগ্ধের মতো বারবার তাল হারিয়ে ফিরে যাচ্ছিলাম প্রায় ছয় বছর আগের এক নির্জন সন্ধ্যায় । যে সন্ধ্যায় আমি উন্মত্ত উন্মাদ হয়েছিলাম, যে সন্ধ্যায় তাকে না বলা কথাটি বলেছিলাম, যে সন্ধ্যায় আমি অনিচ্ছাকৃত “একটু দেরি” করে ফেলেছিলাম ।
©somewhere in net ltd.