নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

" হঠাৎ প্রথম আলো " (পার্ট- ০২)

১৯ শে মে, ২০১৪ দুপুর ১:২৯

---ওগো প্রিয়তমা সুহাসিনী, ওগো আমার মন-পাথরের প্রথম আঘাত, তোমাকে সেদিন বলতে পারিনি কিছুই । আজও কিছু বলবোনা, কখনই বলবোনা । তোমার “আপনকরে পাওয়া” ভালবাসার প্রথম পুরুষ, তোমার ঈশ্বরপ্রদত্ত “সোওল মেইট” কিভাবে তোমাকে পেয়েছে; কেউ না জানুক, আমি তো জানি ।



ভালবাসা পাওয়া যদি নষ্টবুদ্ধির দুষ্ট, পাপিষ্ঠ খেলা হয়, তাহলে সেই খেলায় জিতে গেছে তোমার “আপনজন”, আমি গেছি হেরে । তা নাহলে আজকে আমার হাতেই থাকতো তোমার দু-হাত, আমার স্বর্গীয় প্রেমের গানে তুমিই হতে সুর । তুমিই হতে আমার পূজোর দেবী, আমার সোওল মেইট । আর আমার ছোট্ট এই জীবনের গল্পটাও তুমিতে-আমিতে অন্যরকম হতে পারত । হতেই পারত, হয়তো হতো-ও ।



ওগো প্রেয়সী, তোমার কোনো দোষ নেই, সেই সন্ধ্যায় তোমার আবেগ বাষ্প আমি দেখেছি, বুঝেছি । আর বুঝেছি বলেই কষ্টের তীব্রতা এতো এতো বেশী । বুঝেছি বলেই নিশ্চুপ থেকেছি, নিজেকে কবর দিয়ে তোমার গড়েছি বিসর্জন ।



সেই সন্ধ্যায় তুমি বারবার জানতে চেয়েছিলে কেনো আমি তোমাকে কিছু বুঝতে না দিয়েই হঠাৎ ডুব দিয়েছিলাম । পুরো একটা বছর কেনো তোমার সাথে লুকোচুরি খেলেছিলাম । সেদিন উত্তরে বলিনি কিছুই, আজও বলবোনা ।



বলবোনা কারন উত্তরটায় ভয়ংকর রকমের নির্মমতা মিশে আছে, গায়ে লেগে আছে ভয়াবহ মিথ্যার উৎকট গন্ধ । এ উত্তর তখন তুমি সহ্য করতে পারতে না জানি । তাছাড়া, তোমার নতুন ভোরে ফোটা টকটকে গোলাপের লাল পাঁপড়িগুলো এত অবেলায় অবিশ্বাস হয়ে ঝরে পড়ুক- আমার দুমড়ে-মচড়ে যাওয়া অবচেতন মন ও যে তা চাইতে পারেনি, পারেনা । তবে নিশ্চয়ই এখন তোমার এসবে কিছুই যায়-আসে না, তাইনা ? তাই-ই তো, তোমার চোখ নিঃশব্দে তাই-ই বলে যে !



যদি তাই-ই হয়, তাহলে শোনো বান্ধবী, সেদিন দেইনি এ উত্তর- আজকেও দিবনা । ছয়টা বছর পিছনে এ জীবন ফিরে যাবেনা, যায় না । শুধু শুধু স্মৃতিগুলোকে ফিরিয়ে এনে কী লাভ, বলো ? কষ্টের সমুদ্রে অষ্টফুটো নৌকার জল সেচে এমনিতেই কূল নেই, কূল নেই হাহাকার; তার উপর অন্তত হাল’টা ধরে থাকতে দাও ।



তবে, কোনদিন কোনকালে আমার এই লেখা চোখে পড়ে যদি; সেদিন তোমার ব্যস্ত সূচী থেকে দুটো মিনিট আলাদা করে রেখে দিও তোমার সোওল মেইটের জন্য- এই আমার প্রার্থনা । দুটো আলাদা মিনিট, আমার কাছে উত্তর না পাওয়া প্রশ্নটা তোমার সোওল মেইট কে কোরো; সে সব জানে, সবচে ভাল জানে ।



ওগো প্রিয়তমেষু, তবুও বলেছি ভালো থেকো, তবুও বলি । যে ঈশ্বর তোমাকে-আমাকে আলাদা করেছে, সেই পরম ঈশ্বরের কাছেই প্রার্থনা করি ভালো থাকুক তোমার ভালবাসা গুলো, অমর আলো হয়ে সরিয়ে দিক সব মিথ্যার অন্ধকার, উদ্বেলিত উদ্ভাসন হোক প্রতিটি শুভ্র সকালের, ভালবাসা গুলো বেঁচে থাকুক শত-সহস্র বছর ।।





( সমাপ্ত )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.