নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

"রাজপথ"

২০ শে মে, ২০১৪ রাত ১:৫২

এইখানে, ঠিক যেখানটায় আজ আমি দাড়িয়েছি

এখানে অতীতেও অনেকে এসে দাড়িয়েছিল

আমার-ই মতন, কতগুলো অদ্ভুত দাবি নিয়ে ।



এই রাজপথে, যেখানে আমি লুকিয়ে কাঁদি

রৌদ্র জ্বেলে ফোটাই মুঠোমুঠো রক্তাক্ত কৃষ্ণচূড়া

এখানে আগেও অনেকেই এসেছিল

আমার-ই মতন, কতগুলো নায্য দাবি নিয়ে ।



দোটানা, দ্বন্দ-দ্বিধার মরণ কামড়ে

নীলাভ আমি, বিষাক্ত পথে প্রতিদিন করি রক্তবমি

ফ্যাকাসে মুখ, অসাড় দু-পা, বরফ চাপা হীম শীতলে

হঠাৎ-ই আগুনের দগদগে শিখা হয়ে জ্বলি ।



আমার রক্ত গলে যে ঘাম ঝরে পরে মাটিতে

তৃষ্ণার্ত ভ্যাম্পায়ারের মতো তা একনিমিষেই শুষে নেয় রুক্ষ মাটি,

আমার ভয়ার্ত আর্তনাদ, হতোদ্যম চিৎকার

ভাষা পায়না, নিঃশব্দে আছড়ে মরে চীনের প্রাচীরে ।



দাবিগুলো আমার, আমার ভিতরেই লটকে থাকা আমি’র কাছে,

দাবিগুলো আমার, আমার ভিতরেই বসত গড়া ঈশ্বরের কাছে ।



আমার আগেও এই দাবিগুলো নিয়ে, এই রাজপথে

অনেকেই এসেছিল, পূর্ণতা পায়নি । অসহায়-

হাড্ডিসার ভিখারীর মত শূন্য টিনের থালায়

একদলা থকথকে ঘৃণা নিয়ে বিলীন হয়েছে শুষ্ক জমিনে ।



যদি তাই-ই না হতো, এই রাজপথে

এতগুলো দাবি নিয়ে আমাকে দাড়াতে হতো না ।

আমিত্বের মিছিলে ধ্বজ ঝান্ডাবাহক, এই রাজপথে

ওগো পূর্বপুরুষ, আমাকে দিতে হতনা বিস্ফোরক স্লোগান ।



রাজপথ সব জানে, সবই জানুক ।

রক্তলাল গঙ্গাস্নানে দাবি গুলো আমার অমর হোক ।

যদিও জানি, নির্লিপ্ত এই আজকের রাজপথ

অতীতের রাজসাক্ষী, ভবিষ্যতের নির্বাক দর্শক ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৪ ভোর ৫:০৩

রাহি বলেছেন: তেমন ভালো লাগলো না। তবে শেষের লাইনটা খুব চমৎকার।

২২ শে মে, ২০১৪ রাত ১:৪৫

আওয়াল রবিq বলেছেন: ধন্যবাদ । বিশ্বাস রাখবেন ।

২| ২০ শে মে, ২০১৪ সকাল ৯:০২

শরৎ চৌধুরী বলেছেন: আমার অনেক ভালো লাগলো। +।

২২ শে মে, ২০১৪ রাত ১:৪৭

আওয়াল রবিq বলেছেন: ধন্যবাদ । ভালোলাগা গুলো ধরে রাখুন ।

৩| ২০ শে মে, ২০১৪ দুপুর ১২:১০

আরজু মুন জারিন বলেছেন: এইখানে, ঠিক যেখানটায় আজ আমি দাড়িয়েছি
এখানে অতীতেও অনেকে এসে দাড়িয়েছিল
আমার-ই মতন, কতগুলো অদ্ভুত দাবি নিয়ে

ভালো লিখেছেন । ধন্যবাদ । শুভকামনা রইলো।

২২ শে মে, ২০১৪ রাত ১:৪২

আওয়াল রবিq বলেছেন: ধন্যবাদ । দোয়া রাখবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.