নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

"সেই তো শুরু"

২২ শে মে, ২০১৪ রাত ৩:০৯

প্রথম দেখা, লাজ-লজ্জার মাথা খেয়ে

কী যে হবে, কী যে হয়- দোদুল্যমান শঙ্কা ভয়ে

উশৃঙ্খল প্রতিটা কোষে শৃঙ্খলতার শিকল দিয়ে

এলোমেলো পায় চুপিচুপি তোমার পাশে দাড়ালাম,

সেই তো শুরু, সেই তো শুরু !



অভিষেক-টা হলো স্বপ্নের মতন

না চাইতেই দিলে অনেক বেশি

খুব কাছ থেকে নিতে দিলে চুলের ঘ্রাণ

প্রথম ছুঁয়ে বললাম- ভালবাসি ।

সেই তো শুরু, সেই তো শুরু !



এরপর হেঁটেছি অনেকটা পথ, একসাথে

ক্ষণিক অভিমানে বাঁকা পথ মিলেছে আবার, অনুরাগে ।

কতবার তুমুল বৃষ্টিতে ভিজে ভিজে দিয়েছ অধিকার

বুকের ‘পরে জড়িয়ে ধরার, অধর জুড়ে চুমু আঁকার ।

প্রেমস্নানে পুণ্য যে হয়েছি কতবার, আহা কতবার !



সূর্যাস্তের লাল দিয়েছি এনে, দিয়েছি সবুজের সমারোহ

সুরে সুরে বলেছ প্রাণ যা চায়- তুমি তাই, তুমি তাই গো ।

সেই থেকে শুরু, সেই তো শুরু স্বপ্নের প্রণয়

মিলনে-বিরহে পাশাপাশি দুজনে, চলো রেললাইন হয়ে যাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ সকাল ১০:৪০

হাসান বিন নজরুল বলেছেন: কেন ভাই প্যারালাল হবেন? এক হয়ে চলুন :)

২২ শে মে, ২০১৪ দুপুর ১২:০২

আওয়াল রবিq বলেছেন: আদৌ কি এক হয়ে চলা যায় ? যায়না ! গন্তব্য একই কিন্তু চলতে তো হয় পাশাপাশি-ই ! :) মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.