| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়াল রবিq
দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।
এখানে, এই রক্তরাঙা লাল জমিনে
প্রতিদিন রোদ ও জলের হয় পরিমিত সঙ্গম ।
অনাবাদি-নিষ্ফলা এই প্রান্তরে, কাঠফাটা দুপুরে
যেতে যেতে থেমেছিল এক অচিন পথিক । নির্ভয়ে
বুনেছিল কিছু স্বপ্নের বীজ । দু-চোখে
রাজ্যের আশা ; একঝাঁক সাদা পায়রা উড়িয়ে
চেয়েছিল নিষ্পাপ একপশলা সবুজ অঙ্কুরোদগম ।
সেই পায়রাগুলো উড়ে গেছে দুরে, বহুদুরে ।
কথাছিলো, ঝাঁকে ঝাঁকে জন্ম হবে অবুঝ শিশু’র ।
পাতায় পাতায় স্বর্গ হবে,
কথাছিলো অরণ্য হবে ।
আক্রমন-প্রতিআক্রমন হবে, হিংস্র-শান্ত’র লড়াই হবে
অমানবিক অভিশাপ হবে, দিনশেষে-
জয়-পরাজয় কর্পূর । মিলন-কেতন-মশাল জ্বেলে
কথাছিলো অরণ্য হবে, নতুন প্রানের জন্ম হবে ।
অপেক্ষার অষ্টপ্রহরে সেই পথিক পাড়ি দিয়েছে
তৃষ্ণার সাত-সমুদ্দুর । দু-চোখে মর্ফিন ঢেলেও
নির্ঘুম জাগরন । চেতনায় শেষ বিন্দু রক্ত ঢেলে
অতঃপর নিজের লাশেই হয়েছে উন্মত্ত-উন্মাদ
ধ্বংস হয়েই করেছে ধ্বংস, অথচ-
কথাছিলো অরণ্য হবে, নতুন প্রাণের জন্ম হবে ।।
©somewhere in net ltd.