নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

নজরুল জন্মজয়ন্তী- বিনম্র সালাম

২৬ শে মে, ২০১৪ রাত ১২:৩১

বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানবতা ও প্রেমের কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম । স্ব-শিক্ষিত প্রচন্ড মেধাবী এই কবি-কে তাঁর জীবদ্দশায় যথাযথ সম্মান আমরা দিতে পারিনি, এখনো কতটুকুই বা পারছি ! এর অন্যতম একটা কারন সম্ভবত বাংলা সাহিত্যের আরেক সূর্য্য সন্তান শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর । আমি এমন অনেক রবীন্দ্র-ভক্ত দেখেছি, নজরুলের "জাতীয় কবি" উপাধীতে যাদের বিভিন্নরকম অ্যালার্জি !! নজরুল কে এই সম্মানটুকু দিতে তারা নারাজ, এর পিছনে নানানরকম রহস্য খোঁজে, অনেকসময় নিজেরাই রহস্য তৈরি করে । ধিক্ তোমাদের ।



নজরুল-রবীন্দ্রনাথ আমাদের গর্ব, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস-ঐতিহ্য, আমাদের সাহিত্য । বাংলা সাহিত্যের এই দুই মহান স্রষ্টা কে তুলনা নয়, আসুন ভালবাসি, আপনকরে নেই সমানভাবে । ব্যক্তিগত "সবচেয়ে প্রিয়" থাকতেই পারে, কিন্তু তাই বলে অন্যজনের অসন্মান যেন না হয় । কারন এই দুই গ্রেট কে নিয়ে নেগেটিভ মন্তব্য করার যোগ্যতা বা স্পর্ধা; কোনোটাই আমাদের নেই ।



আমি কখনোই এই দুজনের তুলনা করিনা । বরং অন্তর দিয়ে উপভোগ করি এদের লেখা । আমি নজরুলে খুঁজি তাজা প্রাণ, রবীন্দ্রনাথে জীবন ।



আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১১৫ তম জন্মবার্ষিকী আজ । হে তারুন্যের টগবগে রক্ত, হে বিদ্রোহী, হে কবি- এই মহান দিনটিতে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি তোমায়, তোমার বিদেহী আত্মার প্রতি জানাই বিনম্র সালাম ।



হে অমর প্রেমিক, তোমার প্রেমেই প্রেমময় হোক এই লেখার শেষটা । নিজের অজান্তেই মনের কোনে গুনগুন করছে কয়েকটা লাইন-



-আলগা করো গো খোপার বাঁধন

দিল ওহি মেরা ফাস গায়ি

বিনোদ বেনির জরিন ফিতায়

আন্ধা ইশক মেরা কাস গায়ি........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.