নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

পুনর্জন্ম

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬







একটু ওম দেবে ?

তোমার নগ্নবুকের সুকোমল উপত্যকায়

দেবী এথেনের তুলির শেষ আঁচরে, সযতনে

বহুদিন একা পুড়ে পুড়ে কর্কশ কালো

সুগন্ধী কাঠকয়লার দগদগে আগুনে ।



পথহীন পথ ভুলে হঠাৎ একদিন

প্রতিদিন অল্প অল্প করে জমা তুষার পাহাড়ে

মুখ থুবড়ে পড়েছিলাম । সেই থেকে

আজ অবধি এ পৌরুষ শরীর ভয়ানক শীতল

বিষন্ন কোমায় নিস্তরঙ্গ প্রতি রক্তকণা ভীষন ।



অথচ একটুখানি-

তোমার তাজা বুকের কামভরা ওম পেলে

নতুন সুখের চাষাবাদের আত্মহারা আনন্দে

আবার জীবন পেতো এ অনুর্বর দেহ ।

ফ্রাংকেনস্টাইনের দানবের মতো পৈশাচিক শপথে

গলিত বরফে কিলবিল করে জেগে উঠতো

বহুবছরের জমাট এককোটি অদৃশ্য শুক্রাণু ।



নারী তোমার জাগ্রত ওম পেলে

মৃত আত্মাগুলো পূনর্জীবন পেতো

অদৃশ্য প্রানগুলোর কিছু না কিছু

কসম বলছি, দৃশ্যমান মানুষ হতো ।



কামুদিনী দেবী ওগো নারী, দিতে পারোনা কি, একটু ওম ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.