নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

শারীরিক প্রেম

২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯







দস্যি মেয়ে, এতো কেনো তেজ তোমার, হুম?

কী এমন বড়োটা হয়েছো! দেখলে মনে হয়-

মাটিতে পা পড়েনা

চোখে ঘৃনা ধরেনা ।

ঠোঁটে তাচ্ছিল্য

হাতে তুচ্ছ

চলনে-বলনে আকারে-ইঙ্গিতে

শারীরিক নানা কসরতে বুঝাতে চাও তুমি ক্লিওপেট্রা !

আমি বা আমার মতো সাধারন পুরুষের ঘাম ঝরা রক্তে,তোমার-

চুল ভেজেনা

চুল ভেজেতো মুখ ভেজেনা

মুখ ভেজেতো বুক ভেজেনা !



দস্যি মেয়ে, এই কি তোমার রূপের ছিরি, হুম?

ওই শরীরের ভাঁজে ভাঁজে নগ্ন নেশা

কৃষ্ণচূঁড়া শিমুল পলাশ আগুন আগুন-

বান ডেকেছে ।

উঁচু দু-বুক

নগ্ন দু-কাঁধ

তাল তাল মাংসল খুব ঢেউ খেলানো নিতম্ব দল,

চোখ সঙ্গমেই সাত পুরুষে-

তৃপ্তি খোঁজে !

ক্ষুধা বাড়ে

লালা ঝরে

ঈমান পর্দা ভিজিয়ে দেয় দু-এক ফোঁটা পবিত্র জল ।



দস্যি মেয়ে, এতো কেনো রূপের বড়াই, হুম?

এখন জোয়ার প্রেম সাগরে

দাওনা ছুঁতে

আদর করে

গা ডুবিয়ে

নাইতে দিনে, রাত-বিরাতে !



দিন ফুরোলে মাটির গড়া টানটান ওই চামড়া বাঁধন

ঢিলে হবে

ঝুলে যাবে

পোড়া মাংসের স্তুুপ হবে ঔ নিতম্ব তল ।

সাত পুরুষের দৃষ্টি ছেড়ে-

প্রেম পালাবে

কাম পালাবে

মাংসলোভী শিয়াল কুকুর হায়েনার দল-

নাক আগাবে

গন্ধ নিবে

মুখ ফিরায়ে বলবে চল !



দস্যি মেয়ে, অষ্টাদশীর চাঁদ উঠেছে ভরাযৌবন

ছলছলিয়ে চাঁদের আলোর ঢল নেমেছে শরীরজুড়ে

কামুক নিশির এমন ক্ষণে-

নগ্ন পায়ে

নগ্ন গায়ে

দস্যি মেয়ে এই তো সময়, শারীরিক প্রেমে জলকে চল !!

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

!!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫১

আওয়াল রবিq বলেছেন: ধন্যবাদ

২| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আকাশ মামুন বলেছেন: আমিও বলি জলকে চল।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৭

আওয়াল রবিq বলেছেন: শুধু বললেই হবে না, চলতেও হবে যে !!

৩| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১১

bakta বলেছেন:







জব্বর ভাই আওয়াল রবি
জ্বালিয়ে দারুন কামানলে,
কামাগুনে পুড়লে দেহ
কাম আসবে না বার্নলে ।
দারুন ছড়া, ডিমের বড়া
প্রেমের উষ্ণ শরীরে,
লাস্যময়ীর হাস্য দেইখ্যা
আয়না তে তাই ভরিরে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

আওয়াল রবিq বলেছেন: সাধু সাধু

৪| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

শাহ আজিজ বলেছেন: চালিয়ে যাও বাবা , যা লিখেছ না , একদম ঝাক্কাস !!

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩২

আওয়াল রবিq বলেছেন: গুরুজনদের অনুপ্রেরণাই চলার পাথেয় ।।

৫| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৪

In2the Dark বলেছেন: কবিতার বিষয় চয়ন মোটেই ভাল লাগেনি।

৬| ২১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৭

In2the Dark বলেছেন: কবিতার বিষয় চয়ন ভাল লাগেনি। এইরকম কবিতা না লিখলেও পারতেন।

২১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

আওয়াল রবিq বলেছেন: বিষয়, না শব্দ চয়ন ভালো লাগেনি ভাই? সব পুরুষ ই জীবনে একবার হলেও মেয়েদের কে এভাবে চিন্তা করে । আমি বিষয় টা হুবহু তুলে ধরার চেষ্টা করেছি মাত্র ! এবং অবশ্যই নারী জাতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই ।

৭| ২২ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪৪

রোদের গল্প বলেছেন: শেষেরে লাইনের দ্বিতীয় অংশটা আরেকটু সুন্দর হতে পারত! :)

২২ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৮

আওয়াল রবিq বলেছেন: হতেই পারতো কিন্তু হয়নি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.