নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঝরাপাতা'র মর্মে মর্মর শব্দ শুনি

আনন্দলোকে_মঙ্গলালোকে_বিরাজ_সত্য_সুন্দর

আওয়াল রবিq

দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।

আওয়াল রবিq › বিস্তারিত পোস্টঃ

অসামাজিক ভালবাসা

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:১৬

ভালবাসা গুলো আর ভালো নেই

ছলকে ছলকে উগড়ে দিয়ে সফেদ বীর্য

নুয়ে পড়া পরিশ্রান্ত পুরুষাঙ্গের মত

ভালবাসা গুলো আজ ধ্বজভঙ্গ ।



ভালবাসা গুলো বিষম ভালো বাসা খোঁজে

ভাড়াটে হোটেল রুম, বদ্ধ ক্যাফে, বন্ধুর ফ্ল্যাটে

নির্জনে অন্তরঙ্গ রগরগে প্রেম বিনিময়ে

ভালবাসা আজ তুমুল শরীরের ভাঁজে ভাঁজে ।



ভালবাসা গুলো আজকাল অসহ্য ভন্ডামী

প্রিয় মানুষটিকে দেখা, পাশাপাশি বসে

অনর্গল ইচ্ছেমতো কথ্য-অকথ্য কথার ঢল

আজ আর নেই । বরং লুকিয়ে-ছাপিয়ে

বিশ্রী ঢলাঢলী, ঘঁসাঘঁসী, কাম তড়িৎ-এ

সুযোগ পেলেই বুক পেট ঊঁরুতে হাত

পবিত্র ভালবাসা ইদানিং দৃষ্টিকটু শারীরিক ।



ভালবাসা গুলো আজ নিখাদ ন্যাকামি

বন্ধুমহলে স্ট্যাটাস, দিন রাত শরীরবিদ্যার পাঠ

ভালো পেলেই যাকে তাকে বাসা যায় যখন তখন

ভালবাসা গুলো বড় বেশি নিরাবেগ ভণিতা ।



ইদানিং ভালবাসা গুলো কেমন যেন অসামাজিক

প্রভাতফেরি বা সান্ধ্যমিছিলের আলো-আঁধারির সঙ্গমে

এ ভালোবাসা গুলোর কোন আগ্রহ নেই ।

রঙ্গিন কাগজে মোড়া দামি গিফট বক্স, বিনিময়ে

কপোত-কপোতির নগ্ন জৈবিক চাহিদায়

আধুনিক ভালবাসা গুলো যেন বেশিই অভ্যস্ত ।

দুঃসহ প্রেষনে পাকস্থলি নিংড়ে মুহুর্তেই

জমাট এক চা-চামচ আদিরসের বুনো উন্মত্ততায়

কামের অপর পিঠে প্রেম’ সাময়িক সত্য !



তবু যা হোক, এই পরিবর্তিত যান্ত্রিক সময়ে

“ভালবাসা” শব্দটি অন্তত বেঁচে থাকুক

পাক অবাধ প্রকাশের সত্যিকারের স্বাধীনতা

যুগলবন্দী প্রেম জোয়ারে দিগন্ত ভাসুক ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.