| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়াল রবিq
দোপেয়ে অদ্ভুত প্রাণী নয়, মানুষ গুলো সত্যিকারের মানুষ হয়ে উঠুক ।।
এখন ঠিক কেমন আছ তুমি নিষিদ্ধা, নির্বাসিতা নারী !
শুনেছি পরবাসে ভাল থেকেও তুমি ভাল নেই
দামী গাড়ী, বাড়ী, ইচ্ছেমত কলম নিংড়ে
শব্দের প্রেম প্রেম যতখুশি খেলার অফুরন্ত স্বাধীনতার
অনাবিল সুখেও তুমি সুখী নও, সত্যি?
হতে পারে । এ সুখ তো তুমি চাওনি, এ ভালোথাকাও
তুমিতো চেয়েছিলে নিজ দেশের আলোর অবাধ বিচ্ছুরন
দুইশ-তিনশ বছর ধরে উপুর্যপরি ধর্ষিত হওয়া
এ মা-মাটির মুক্তির ঘ্রাণ !
চেয়েছিলে মৃত লাশের পাকস্থলিতে আটকে পরা
বহু বছরের পঁচা বাতাসের নির্মল অবমুক্তি
চেয়েছিলে জাগতে, ঘুমন্তদের জাগাতে
চেয়েছিলে বাঁচতে, মৃতদের বাঁচাতে ।
অথচ কী নির্মম প্রহসন দেখো !
আটকে পরা আলো তোমাকে বুঝল না
অবরুদ্ধ বাতাস তোমাকে বুঝল না
লাশপঁচা দুর্গন্ধ মাটিও তোমাকে বুঝল না !
ঘুমন্তরা জাগল না
মৃতরা বাঁচল না !
লাশকাটা ঘর ছেড়ে বেরিয়ে এলো দিগ্বিজয়ী খিলজী বীরের দল
ধর্ম-খড়্গে তোমার মুন্ডুপাত করলো,
বুকের তাজা রক্তক্ষরণ দুহাতে চেপে-
জাগাতে এসে তুমি ঘুম দিলে
বাঁচাতে এসে তুমিই মরে গেলে
নিষিদ্ধ হলে, নির্বাসিত হলে ।
(সংক্ষেপিত)
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
আওয়াল রবিq বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৫
বাংলার পাই বলেছেন: কবিতাই অনেক অনেক ভালো লাগা জানিয়ে গেলাম। শুভ কামনা রইলো।