নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসাধারনের ভীরে আমি এক সাধারন

ইনভিন্সিবল বাবু

অসাধারনের ভীরে আমি এক সাধারন।

ইনভিন্সিবল বাবু › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুশয্যায় শহীদ জননী জাহানারা ইমামের শেষ উচ্চারন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

দেশবাসীর প্রতি আমার আহবান ও নির্দেশঃ



সহযোদ্বা দেশবাসীগণ

আপনারা গত তিন বছর ধরে একাত্তরের ঘাতক ও যুদ্বাপরাধী গোলাম আযমসহ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্বে লড়াই করে আসছেন। এই লড়াইয়ে আপনারা দেশবাসী অভূতপুর্ব ঐক্যবদ্বতা ও সাহসীকতার পরিচয় দিয়েছেন। আন্দোলনের শুরুতে আমি আপনাদের সঙ্গে ছিলাম। আমাদের অঙ্গীকার ছিল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাবো না। মরণব্যাধী ক্যান্সার আমাকে শেষ কামড় দিয়েছে। আমি আমার অঙ্গীকার রেখেছি। রাজপথ ছেড়ে যাইনি। মৃত্যুর পথে বাধা দেবার ক্ষমতা কারো নেই। তাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং অঙ্গীকার পালনের কথা আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই। আপনারা আপনাদের অঙ্গীকার ও ওয়াদা পূরণ করবেন। আন্দোলনের শেষ পর্যায় পর্যন্ত ঐক্যবদ্ব লড়াইয়ে থাকবেন। আমি না থাকলেও আপনারা আমার সন্তান -সন্ততিরা - আপনাদের উত্তরসূরিরা সোনার বাংলায় থাকবেন।



এই আন্দোলনকে এখনো অনেক দুস্তর পথ পাড়ি দিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্দা, ছাত্র ও যুব শক্তি, নারী সমাজসহ দেশের সর্বস্তরের মানুষ এই লড়াইয়ে আছে। তবু আমি জানি জনগণের মতো বিশ্বস্ত আর কেউ নয়। জনগণই সকল শক্তির উৎস। তাই একাত্তরের ঘাতক ও যুদ্বাপরাধী বিরোধী মুক্তিযুদ্দের চেতনা বাস্তবায়ন ও ’৭১- এর ঘাতক দালাল নির্মূল সমন্বয় আন্দোলনের দায়িত্বভার আমি আপনাদের জনগণের হাতে অর্পণ করলাম। জয় আমাদের হবেই।



জাহানারা ইমাম

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১

স্বপনবাজ বলেছেন: জয় আমাদের হবেই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:
জয় আমাদের হবেই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

মুনতাসীর রোমান বলেছেন: শহীদ জননীকে লাল সালাম । জয় আমাদের হবেই রুমির ন্বাধীন দেশে রাজাকারের ঠাঁই নাই । আমাদের পূর্ব প্রজন্ম আপোষ করেছে আমরা করব
না ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫১

ওয়ে অফ লিবার্টি বলেছেন: জয় আমাদের হবেই।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

ইনভিন্সিবল বাবু বলেছেন: Thanks to all.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.