নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশা ভেজা সকাল

জাদ রহমান

ভীষণ আবেগী একজন মানুষ।কিছুদিন আগেও জানতাম না আবেগ বলে আমার কিছু আছে।

জাদ রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন চুরি হয়ে গেছে।সাহায্য দরকার..............................

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৫

আমি একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করি তিন বছর ধরে।আমার অনার্স শেষ হওয়ার আগেই জয়েন করেছিলাম কেমিস্টের সহকারী হিসেবে।মূলত অভিজ্ঞতা অর্জনের চেষ্টা।এরপর ঐখানেই কাজ করে যাচ্ছি।আমার অনার্স শেষ হয়েছে,মাস্টার্স শেষ হয়েছে (কেমিস্ট্রি )।রেজাল্ট ও পেয়ে গেছি।এরপর থেকে অর্জিত অভিজ্ঞতা হাতে রেখে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করে যাচ্ছি।খুব বেশি হতাশ হয়ে পরেছি ইদানিং।

প্ল্যান্ট কেমিস্ট আশা দিয়েছিলেন যে ঐখানেই আমার রেখে দেবেন।মানে পোস্ট খালি হলে আমার নিয়োগ।একসময় বুঝতে শিখলাম যে এটা একটা জলজ্যান্ত মিথ্যা কারন ঐখানে কেমিস্টের পদ একটাই।ততদিনে সেই মহান বেক্তিও বুঝতে পেরেছেন যে আমি বিষয় টা বুঝতে পারছি।এরপর থেকে আর ঐ ধরনের কথা বলেন না।

আমার মাস্টার্স শেষ হবার আগে ওনার কাছে একটা প্রস্তাব এসেছিল একজন কেমিস্ট চেয়ে।তখন তিনি আমাকে বোঝালেন যে আমি যেন আগে আমার মাস্টার্স শেষ করি,এরকম প্রস্তাব তিনি মাঝে মাঝেই পান।কাজেই আমার হতাশ হবার কিছুই নেই।আমি হতাশ হইনি।

এরপর আমার মাস্টার্স শেষ হল।বললেন রেজাল্ট এর জন্য অপেক্ষা করতে।আমি প্রহর গুনতে শুরু করলাম।রেজাল্ট এ দেখলাম ফার্স্ট ক্লাশ পেয়েছি।প্রচণ্ড আনন্দ পেলাম।অনার্স এ সেকেন্ড ক্লাশ পেয়েছিলাম বলে বাবা মা কষ্ট পেয়েছিল তাই এই রেজাল্ট আমার জন্য ভীষণ দরকারি ছিল।
আমি তখনো হতাশ ছিলাম না।কিন্তু রেজাল্ট হবার পর আজ প্রায় কয়েকমাস হতে চলল আজও কোন অফার পেলাম না।যদিও কেমিস্টের কাছে আমি জয়েন করার পর অফার আসছিল মাত্র একটাই।তবুও একটা চাঁপা স্বপ্ন ছিল যে একটা অফার আসবে কিন্তু আজ সেটা আসেনি।কিন্তু এরপরও আমি হতাশ হইনি।

আমার হতাশার শুরু কয়েক মাস আগে থেকে।আমি কখনও ব্যাংক এ জব করতে চাইনি কারন আমি জানি যে আমি ব্যাংক এর ব ও জানিনা।জীবনে সৎ থাকতে চেয়েছি তাই সরকারি জবের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই(আমি বলছিনা যে সরকারি জব যারা করে তারা অসৎ)।আমি কেমিস্ট্রি তে অনার্স মাস্টার্স করেছি তাই স্বপ্ন দেখি একজন কেমিস্ট হবার।আমি বিশ্বাস করি আমি কেমিস্ট হলে আমি প্রতিষ্ঠান কে কিছু দিতে পারব আর প্রতিষ্ঠান ও আমাকে কিছু দিতে পারবে।এ জন্যই মূলত কেমিস্ট হবার ইচ্ছা পোষণ করি।কিন্তু বাস্তবতা হল এই যে আমি যেসব জায়গাতে আবেদন করছি তারা কেও ইন্টার্ভিউ এর জন্য ও ডাকছে না।এমনও হয়েছে যে একি জায়গাতে আবেদন করেছি।তারা অভিজ্ঞতা কে প্রাধান্য দিবে বলেছে,আমি তিন বছরের অভিজ্ঞতা নিয়ে ডাক পাইনি।কিন্তু আমারি এক বন্ধু যার কোন অভিজ্ঞতা নেই সে জব টা পেয়ে গেছে।

আমি এই পাওয়ার প্ল্যান্টে কাজ করছি একটি কেমিক্যাল কোম্পানির হয়ে, যারা এই প্ল্যান্টে কুলিং টাওয়ার এর কেমিক্যাল সাপ্লাই করে।আমার কাজ হওয়ার কথা ছিল শুধু কুলিং টাওয়ার এর রক্ষণাবেক্ষণ বা ওয়াটার ট্রিটমেন্ট।কিন্তু আসার পর দেখলাম যে এখানের যে হাই প্রেসার বয়লার আছে সেটার ওয়াটার ট্রিটমেন্ট সহ আমাকে ধরিয়ে দেয়া হয়েছে।আমি এটাকে খুব আগ্রহ সহকারে নিয়েছিলাম,কারন আমার এখানে আশার উদ্দেশ্য আসলে শেখা।আমি বিশ্বাস করি আমি সেই মহান কাজ টা খুব আগ্রহ নিয়েই শিখেছি।

আমার এখানে স্থায়ী হওয়ার সুযোগ নেই,যেখানে আবেদন করছি কেও ডাকছে না,কোম্পানি অফার দিচ্ছে মার্কেটিং করতে কিন্তু আমি এদের কেমিকেলের মার্কেটিং করতে আগ্রহ পাচ্ছিনা,রোযার ঈদের আগেই পরিবারের দায়িত্ব নিতে হবে(বাবা অসুস্থ),২০১৬ সালের শুরুতে বিয়ে করতে হবে(নয়তো প্রেমিকাকে হারাতে হবে)।আমার এখানে যা বেতন পাই তাতে নিজের কোনমতে চলে যায়।কিন্তু এতো গুলো করতে হবে দেখে মনে হচ্ছে যে হয়তো ছেঁড়া কাথার নিচে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছি।

জানি এই সমস্যা আমার একার না।আমার মতো কয়েক লাখ ছেলে মেয়ে এমন সমস্যায় পড়ে আছে।কিভাবে এখান থেকে বাঁচা যায় সে পথ খুঁজছে।কিন্তু বড় সমস্যা হল আমার বড় কোন মামা খালু নাই।যারা আছে তারা নিতান্ত ক্ষমতা হীন।আমার কি হবে আমি জানিনা।এতগুলো সমস্যা নিয়ে কতদিন ভাল থাকব তা জানিনা।

আমি জানি যে সামুতে অনেক বড় ভাই আছেন।তারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে আছেন।কেও কি আমাকে একটু সাজেস্ত করবেন যে কিভাবে আবেদন করলে অন্তত ইন্টার্ভিউ তে ডাকবে।এই লিঙ্ক এ দেখলে আমার সিভি টা দেখতে পারবেন।কেও যদি আগ্রহ নিয়ে সাজেস্ত করেন তবে কৃতজ্ঞ থাকবো।

আমি দীর্ঘদিন যাবত ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করছি।যদি দ্রুত কিছু করতে না পারি তবে হয়ত এই অভিজ্ঞতা বিসর্জন দিয়ে মেডিক্যাল রিপ্রেজেন্তেতিভ হয়ে কাজ করতে হবে।এতে পরিবারের জন্য কিছু করতে পারলেও নিজের খুব প্রিয় মানুষ টিকে হারাতে হবে আমি সেটা সিউর।

এমতাবস্তায় যদি কোন ভাই থাকেন যে এই বিপদগ্রস্তকে এই দুরবস্থা হতে বের হওয়ার পথ দেখান তবে আমি চিরকৃতজ্ঞ থাকবো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

বশর সিদ্দিকী বলেছেন: ০১৭১৬২০৯৮৯১ এই ভদ্রলোকরে কল করেন। তিনি একটা কেমিক্যাল প্লান্টের চিফ কেমিস্ট। খুবই ভালো মানুষ। আপনাকে হেল্প করার চেস্টা করবেন। ইঞ্জিনিয়ার মোস্তাক এবং আমি বাশার সিদ্দিকীর কথা বলবেন। বলবেন উনি আমার কাছ থেকে ডিজাইনের কাজ শিখেছিলেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

বশর সিদ্দিকী বলেছেন: উনার নাম রায়হান সাহেব।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: হতাশ হবেন না| দিন আসবে

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১২

রায়হান চৌঃ বলেছেন: একবার ট্রাই করে দেখতে পারেন.... :)
আমি নিজেও ওদের আইটি তে ছিলাম, এরা petrochemical নিয়ে কাজ করে

http://www.schemjobs.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.